হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আজ ব্যাংক খোলা
স্টাফ রিপোর্টার : হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আজ শনিবার (১৮ অক্টোবর) দেশের নির্দিষ্ট কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের হজের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ওইদিন খোলা রাখতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে শাখাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে যতক্ষণ পর্যন্ত হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী ব্যক্তি উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত ব্যাংক খোলা রাখতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয় ২৭ জুলাই, যা শেষ হয় ১২ অক্টোবর। পরবর্তীতে সময় বাড়িয়ে ১৬ অক্টোবর পর্যন্ত করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ১২ বছর বা তার বেশি বয়সী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ মুসল্লিরা হজে যেতে পারবেন।
সরকার জানিয়েছে, এবার হজের খরচ কিছুটা কমবে। বিমান ভাড়া হ্রাসের ফলে নতুন প্যাকেজ অনুযায়ী ন্যূনতম খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। সরকারি ব্যবস্থাপনায় এবার তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে; গত বছর ছিল দুটি।
২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, আর প্যাকেজ-২ এ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা, যার ভিত্তিতে হজ এজেন্সিগুলো নিজেদের প্যাকেজ তৈরি করে।
গত ২৮ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৬ সালের সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেন।
(ওএস/এএস/অক্টোবর ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প
- ‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ’
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় আপিলের শুনানি ১ সেপ্টেম্বর
- বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি
- ফরিদপুরে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার
- নিরাপদ কর্মস্থল ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৭ দফা প্রস্তাবনা
- শিগগির ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে
- স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের
- বেনাপোলে পাকবাহিনীর ঘাঁটিতে মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণ
- গোপালগঞ্জে গৃহবধূর মরদহ মিলল গোয়ালঘরে
- সড়কের জমি গিলে খেতেই আ.লীগ নেতাদের সাহায্যে জেলা পরিষদ থেকে কিছু জমি লিজ নেয় দুর্বৃত্তরা
- সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
- ফরিদপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
- কালুখালীতে খননকৃত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ফরিদপুরে প্রান্তিক খামারিদের মাঝে ব্র্যাকের মুরগির বাচ্চা বিতরণ
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- শ্যামনগরে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ
- সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়
- বাস্তবতা অস্বীকারের রাজনীতি
- ব্র্যাকের আরও তিনটি শিখন তরীর উদ্বোধন
- নান্দাইল শহীদ দিবস পালিত
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন
-1.gif)







