বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
স্টাফ রিপোর্টার : এমিরেটস বিশ্বজুড়ে তাদের নেটওয়ার্কে বড়দিনকে ঘিরে ব্যপক আয়োজন করেছে। পুরো ডিসেম্বর জুড়ে ভ্রমণের প্রতিটি ধাপেই যাত্রীরা পাবেন বিশেষ উৎসবের ছোঁয়া। আগামী কয়েক সপ্তাহে প্রায় ৫০ লাখ যাত্রী এমিরেটসে ভ্রমণ করবে বলে ধারণা করা হচ্ছে। এ সময় বিমানবন্দর লাউঞ্জ থেকে শুরু করে ফ্লাইটগুলোতে যাত্রীদের জন্য থাকছে বিভিন্ন উৎসবমুখর আয়োজন। এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বড়দিন উপলক্ষে আড়ম্বরপূর্ণ আয়োজনের খবর জানিয়েছে।
এ সময় মেন্যুতে থাকছে মৌসুমি খাবারের বিশেষ আকর্ষণ। সকল কেবিনে যাত্রীদের পরিবেশন করা হবে হট চকোলেট। প্রথম, বিজনেস ও প্রিমিয়াম ইকোনমি ক্লাসের যাত্রীরা উপভোগ করতে পারবেন বড়দিনের বিশেষ খাবার—স্যালমন গ্রাভাডলাক্স, হার্ব-ক্রাস্টেড ল্যাম্ব শ্যাঙ্ক, ঐতিহ্যবাহী টার্কি ডিনার এবং নানান ধরনের সুস্বাদু ডেজার্ট। ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্যও থাকছে খাবারের বিশেষ আয়োজন।, শিশুদের পরিবেশন করা হবে থিমভিত্তিক খাবার ও উপহার।
এমিরেটসের বিশ্বব্যাপী লাউঞ্জগুলোতে যাত্রীরা উপভোগ করতে পারবেন শীতকালীন থিমভিত্তিক খাবার আইটেম, হাতে তৈরি ককটেল, শ্যাম্পেইন পেয়ারিং এবং ঐতিহ্যবাহী বড়দিনের মিষ্টান্ন। এ৩৮০ বিমানের অনবোর্ড সোশ্যাল লাউঞ্জে পরিবেশিত হবে বিশেষ মিষ্টি, উৎসবের স্যান্ডউইচ এবং মৌসুমি সেলফি প্রপস।
এমিরেটস ফ্লাইট বিনোদন ব্যবস্থায় থাকছে উৎসবের ছোঁয়া। ৩৯টি বড়দিনের চলচ্চিত্র, ৪২টি টিভি স্পেশাল এবং বিশেষভাবে সাজানো মিউজিক প্লেলিস্ট।
যাত্রীরা এমিরেটস রেড উইন্টার ২০২৫ ক্যাটালগ থেকে ভ্রমণকালে বিশেষ উপহার ক্রয়ের সুবিধা পাবেন। পাশাপাশি, অসহায় শিশুদের সহায়তায় এমিরেটস চালু করেছে “ইউ ডোনেট, এমিরেটস ডাবলস”। যাত্রীরা যে পরিমাণ দান করবেন, এমিরেটস তার সমপরিমাণ যোগ করে সহায়তা তহবিল তৈরি করবে।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৪০ এর অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ নিয়ে ভ্রমণ সুবিধা পাচ্ছেন।
(এসকেকে/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








