ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ
স্টাফ রিপোর্টার : সম্প্রতি, ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মাধ্যমে দেশের টেকসই অর্থায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল।
এই সোশ্যাল বন্ড থেকে প্রাপ্ত বিনিয়োগ বিভিন্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ যেমন নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসা (এমএসএমই), সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা, কৃষি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সহনশীলতা কার্যক্রমে ব্যয় করা হবে।
ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি দেশের ও আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ক্রেডিট রেটিং সংস্থাগুলোর কাছ থেকে সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ব্যাংক হিসেবে স্বীকৃত। পাশাপাশি, পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) উৎকর্ষের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে ‘ব্লুমবার্গ ইএসজি রেটিংস’ -এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ব্যাংকটি।
অন্যদিকে, প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক এবং ৯ শ’র বেশি কর্পোরেট গ্রাহক নিয়ে মেটলাইফ বাংলাদেশ দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে এর বিনিয়োগ পোর্টফোলিও আরও শক্তিশালী করে চলেছে। সরকারি বন্ডে অন্যতম বৃহৎ বিনিয়োগকারী হওয়ার পাশাপাশি, প্রতিষ্ঠানটি এখন সুরক্ষিত কর্পোরেট বন্ডে বিনিয়োগের মাধ্যমে স্থানীয় করপোরেট খাতে টেকসই অর্থায়ন নিশ্চিত করা এবং গ্রাহকদের বীমা পলিসিতে উন্নত রিটার্ন প্রদান করছে। বাংলাদেশে মেটলাইফের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৯ হাজার কোটি টাকা।
এই বিনিয়োগ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “এই বিনিয়োগ বাংলাদেশের টেকসই উন্নয়নের অংশীদার হওয়ার ক্ষেত্রে আমাদের যে অঙ্গীকার রয়েছে, তারই প্রতিফলন। ব্র্যাক ব্যাংকের সাথে এই ঐতিহাসিক সোশ্যাল বন্ডে বিনিয়োগের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের আর্থিক উন্নয়ন ও অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে চাই।”
মেটলাইফ বাংলাদেশ ও ব্র্যাক ব্যাংকের এ অংশীদারিত্ব দেশের দায়িত্বশীল বিনিয়োগের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং উদ্ভাবনী অর্থায়নের মাধ্যমে ইতিবাচক সামাজিক প্রভাব সৃষ্টিতে উভয় প্রতিষ্ঠানের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।
(পিআর/এসপি/জানুয়ারি ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরা- ৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী
- গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি
- নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
- নগর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে নতুন ফায়ার সার্ভিস সদর দপ্তর নির্মাণ শুরু
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি ১০ লাখ টাকা লুট
- ভূমি বুঝে পেতে ২৫ বছর ধরে লড়াই করছেন ভূমিহীন বৃদ্ধ খালেক
- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজকে বহিষ্কার করল বিএনপি
- ঈশ্বরগঞ্জে গণভোট নিয়ে অবহিতকরণ সভা
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি শীর্ষক সেমিনার
- কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
- সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার
- নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, আহত ৭
- ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার
- গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম
- নগরকান্দা উপজেলা পরিষদের সাধারণ সভা
- গোপালগঞ্জে গণভোট নিয়ে ইমাম সম্মেলন
- ‘নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা’
- মুকসুদপুরে ২ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- গোপালগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফরিদপুরে জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলনে লাখ লাখ মানুষ
- ‘দেশের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ এর বিকল্প নেই’
- ‘জুলাই শহীদের সম্মানে ‘হ্যাঁ’-তে ভোট দিন’
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
-1.gif)








