বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং-এ বায়োডাইজেস্টার স্থাপন
বিশেষ প্রতিনিধি : কার্বন নিঃসরণ হ্রাস ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে দুবাইয়ে এমিরেটস ফ্লাইট ক্যাটারিং (EKFC) কাস্টম-বিল্ট বায়োডাইজেস্টার চালু করেছে। আকার ও সক্ষমতা বিবেচনায় বাণিজ্যিক পর্যায়ে এটি বিশ্বের অন্যতম বৃহৎ। ইকেএফসির সেন্ট্রাল কমিসারি ইউনিটে স্থাপিত এই বায়োডাইজেস্টারটি উৎসস্থলেই জৈব বর্জ্য সরাসরি প্রক্রিয়াজাত করতে সক্ষম। এর ফলে ল্যান্ডফিলে পাঠানোর প্রয়োজনীয়তা হ্রাস পাচ্ছে বলে এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বায়োডাইজেস্টার অক্সিজেন, তাপ ও প্রাকৃতিক অণুজীবের সমন্বয়ে গঠিত অ্যারোবিক ডাইজেশন প্রযুক্তি ব্যবহার করে খাদ্য বর্জ্য ভেঙ্গে ফেলে এবং সাধারণ কাজে ব্যবহারের উপযোগী গ্রে ওয়াটার উৎপাদন এই পদ্ধতির কার্যকারিতা সময়ের সঙ্গে বৃদ্ধি পায়, কারণ ক্রমান্বয়ে অণুজীবের কালচার পরিপক্ব হতে থাকে এবং এর দক্ষতা বৃদ্ধি পায়।
বর্তমানে বায়োডাইজেস্টার সিস্টেমটি প্রতিদিন গড়ে প্রায় ৩.৫ টন বর্জ্য প্রক্রিয়াজাত করছেন। ভবিষ্যতে এ সক্ষমতা বেড়ে দৈনিক প্রায় ৬ হাজার টনে উন্নীত হবে। ইকেএফসির হিসাব মতে, প্রতি এক টন খাদ্য বর্জ্য ল্যান্ডফিলে না পাঠালে আনুমানিক ০.৭ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (CO₂e) নিঃসরণ এড়ানো সম্ভব। মূলত ল্যান্ডফিলে পচন থেকে সৃষ্ট মিথেন গ্যাস নির্গমন হ্রাসের মাধ্যমে এটি অর্জিত হয়। পূর্ণ সক্ষমতা ও জৈবিক পরিপক্বতায় পৌঁছালে এই বায়োডাইজেস্টার বছরে ২,০০০ টনেরও বেশি CO₂e নিঃসরণ কমাতে সক্ষম হবে।
এছাড়াও, ইকেএফসি জ্বালানি ও পরিবহন খাতে কৌশলগত বিনিয়োগ অব্যাহত রেখেছে । প্রতিষ্ঠানটি সৌর প্যানেল ব্যবহার করেছে, যা গত বছর ৪,০০০ মেগাওয়াট-ঘণ্টা (MWh) বিদ্যুৎ উৎপাদন করেছে এবং ১,৬০০ টন CO₂e নিঃসরণ এড়াতে সহায়তা করেছে। পাশাপাশি ধাপে ধাপে বৈদ্যুতিক যানবাহন যুক্ত করা হচ্ছে । এতদাঞ্চলে প্রথম বারের মতো ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রুফ-অব-কনসেপ্ট বৈদ্যুতিক হাই-লোডার যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
গত বছর ইকেএফসি তাদের প্রথম এলএফসি-৫০ বায়োডাইজেস্টারের মাধ্যমে প্রায় ৭৫,০০০ কেজি খাদ্য বর্জ্য প্রক্রিয়াজাত করেছে এবং প্যাকেজিং-এ পরিবর্তন এনে বছরে ৪৫,০০০ কেজি প্লাস্টিকের ব্যবহার কমাতে সক্ষম হয়েছে। এছাড়াও উৎপাদন প্রক্রিয়ার ব্যবহৃত উপাদান গুলোর অতিরিক্ত অংশ পুনর্ব্যবহার করে ৪৭টি নতুন রেসিপি উদ্ভাবন করা হয়েছে, যা সম্ভাব্য বর্জ্য কমাতে সহায়ক ভূমিকা পালন করছে।
(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








