নির্বাচন ঘিরে ক্ষুদ্র অর্থনীতির উত্থান
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক প্রচার স্বল্পমেয়াদে দেশের স্থানীয় অর্থনীতিতে দৃশ্যমান গতি আনলেও এর সুফল সবার মধ্যে সমানভাবে পৌঁছায়নি। জনসভা, মিছিল ও নির্বাচনি প্রচার ঘিরে চা-নাশতার দোকান, মাইক সার্ভিস, পরিবহন ও হোটেল খাত বাড়তি আয়ের সুযোগ পেলেও নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে কাগজকল, ছাপাখানা ও পোস্টারনির্ভর শিল্প কার্যত স্থবির হয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘিরে সৃষ্ট এ ক্ষুদ্র অর্থনীতি একদিকে যেমন কিছু খাতকে সাময়িকভাবে চাঙা করছে, অন্যদিকে নীতিনির্ধারণী সীমাবদ্ধতায় বেশ কয়েকটি শিল্প খাতকে বঞ্চিত করছে। একই সঙ্গে দৃশ্যমান ব্যয় কমলেও অঘোষিত ও অদৃশ্য নির্বাচনি ব্যয় নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
রাজনৈতিক দলগুলোর জনসভাকে কেন্দ্র করে ভোর থেকেই মাঠে ভিড় করেন হাজারো সমর্থক। তাদের আগমন ঘিরে পানি, চা, মুড়ি, বিস্কুট ও স্থানীয় খাবারের দোকানগুলোতে দেখা যায় বাড়তি ব্যস্ততা। এ চিত্র সংসদ নির্বাচনের আগে দুই সপ্তাহজুড়ে সারা দেশেই দেখা গেছে। রাস্তায় ঝুলছে ব্যানার, লাউড স্পিকার লাগানো রিকশা মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াচ্ছে ছন্দময় সুরে প্রচারিত হচ্ছে নির্বাচনি বার্তা।
প্রায় ৫০টি রাজনৈতিক দলের প্রায় ২ হাজার প্রার্থী নির্বাচনি লড়াইয়ে নামায় প্রচারের এ সময়টুকু নিজেই এক ধরনের ক্ষুদ্র অর্থনীতিতে পরিণত হয়েছে। ব্যবসায়ীরা জানান, নির্বাচনি মৌসুমে চা, বিস্কুট ও মুড়ির মতো দ্রুত বিক্রয়যোগ্য পণ্যের চাহিদা ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। অনেক এলাকায় মাইক সার্ভিসের ভাড়া দ্বিগুণ হয়েছে এবং বেশির ভাগ সরঞ্জাম আগেই বুকড হয়ে গেছে।
মানিকগঞ্জের মাইক ভাড়ার ব্যবসা করেন মমিন উদ্দিন। তিনি বলেন, প্রার্থীদের চাহিদা মেটাতে আমাকে জেলার ছোট ছোট মাইক সার্ভিস থেকে লাউডস্পিকার সংগ্রহ করতে হচ্ছে। নির্বাচন মৌসুমে তার মাইকের ভাড়া দিনে ১ হাজার টাকায় পৌঁছেছে, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রতি প্রার্থী প্রতিদিন একটি সাউন্ড সিস্টেমের জন্য গড়ে ৩ হাজার টাকা ব্যয় করছেন, যার মধ্যে মাইক, মোটরচালিত রিকশা ও ঘোষকের খরচ অন্তর্ভুক্ত।
চায়ের দোকানিরাও নির্বাচনের উত্তাপ ভালোভাবেই টের পাচ্ছেন। ফরিদপুরের চা বিক্রেতা রেজাউল করিম জানান, তার দৈনিক বিক্রি ৪-৫ হাজার টাকা থেকে বেড়ে প্রায় ৬ হাজার টাকায় পৌঁছেছে।
বাংলাদেশে বছরে প্রায় ৯ কোটি ৫০ লাখ কেজি চা খাওয়া হয়। শিল্প-সংশ্লিষ্টদের মতে, নির্বাচনের সময় চায়ের চাহিদা সাধারণত ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। উৎপাদনকারীরা বলেন, প্রচার মৌসুমে দ্রুত বিক্রয়যোগ্য পণ্যের চাহিদা ২০-২৫ শতাংশ পর্যন্ত বাড়ে বিশেষ করে চা, বিস্কুট ও মুড়ির ক্ষেত্রে। আমদানিকরা বলছেন, এ বছর চিনির চাহিদা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আসন্ন রমজান ও নির্বাচন দুটোর প্রভাবই এর পেছনে রয়েছে। তবে সব খাত এ নির্বাচনি মৌসুমে লাভবান হয়নি। বড় পোস্টার ও প্লাস্টিক ব্যানার নিষিদ্ধ করায় কাগজকল ও ছাপাখানাশিল্প পড়েছে বড় ধাক্কায়। বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জানান, এবারের নির্বাচনে পুরো মুদ্রণশিল্পের আয় হতে পারে মাত্র ১০০ কোটি টাকা, যেখানে আগের নির্বাচনে তা ছিল অন্তত ৮০০ কোটি টাকা। দেশের প্রায় ৫ হাজার ৫০০ ছাপাখানার মধ্যে মাত্র হাতেগোনা কয়েকটি নির্বাচন-সংক্রান্ত কাজে যুক্ত রয়েছে। রাজবাড়ীসহ বিভিন্ন জেলার ছাপাখানা ও মাইক সার্ভিস মালিকরাও জানান, এবারের নির্বাচন প্রত্যাশিত ব্যবসা এনে দেয়নি। আগে যেখানে একজন প্রার্থী ৮-১০টি মাইক নিতেন, এবার সেখানে অনেকেই ৩-৫টির বেশি নিচ্ছেন না।
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নির্বাচন সাময়িকভাবে ক্ষুদ্র ব্যবসায় প্রাণ ফেরালেও এ অর্থনৈতিক তৎপরতা ক্ষণস্থায়ী এবং এর বড় অংশই রয়ে যাচ্ছে নিয়ন্ত্রণ ও স্বচ্ছতার বাইরে। এটা কারও খরচ, আবার কারও আয়। অল্প সময়ের জন্য অর্থনৈতিক গতি আসে, কিন্তু আমরা এখনো তা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি।
তথ্যসূত্র : বাংলাদেশ প্রতিদিন
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী’
- সোনার দাম ভরিতে বাড়লো ৪৩৭৪ টাকা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- খুলনার রাজাকার বাহিনী ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়
- নগরকান্দায় বিষপানে যুবকের মৃত্যু
- পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- বাগেরহাটে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
- ‘রাজনীতি সুস্থ সংস্কৃতির জায়গা, এখানে মাস্তানদের স্থান নেই’
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
- জামালপুরে যুবশক্তির কমিটি : সৌরভ আহ্বায়ক, জীবন সদস্য সচিব
- দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, নানা গুঞ্জন
- মোটরবাইক চুরির চেষ্টা সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ
- আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এখনো অধরা
- চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসচাপা, পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
- অপপ্রচারের বিরুদ্ধে রাজপথেই জবাব দেবে বিএনপি : টিপু
- ‘পাটোয়ারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে’
- ‘টেকসই গণমাধ্যম গড়তে আমরা বদ্ধপরিকর’
- ‘শেখ হাসিনা দেশে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক’
- জামায়াতের আয়োজনে জাতীয় আলেম সম্মেলন শনিবার
- জামালপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট, স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন
- কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- নারী দলের জন্য বিদেশি কোচ খুঁজছে বিসিবি
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
-1.gif)








