বাজারে স্বস্তি, কমেছে নিত্যপণ্যের দাম
স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাসের শুরুতে নিত্যপণ্যের বাজারে যে অস্থিরতা ও দাম বৃদ্ধির প্রবণতা দেখা দিয়েছিল, সময়ের ব্যবধানে তা অনেকটাই কমে এসেছে। রাজধানীর বিভিন্ন বাজারে এখন সবজি ও ইফতার সামগ্রীর দামে স্বস্তি ফিরতে শুরু করেছে। লেবু, শসা ও বেগুনের মতো ইফতারের গুরুত্বপূর্ণ উপকরণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি আলু, পেঁয়াজ ও মুরগির দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর কাপ্তান বাজার, কারওয়ান বাজার, রায়সাহেব বাজার, বংশাল কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
বিক্রেতারা জানান, সরবরাহ বাড়ার পাশাপাশি রমজানের শুরুর দিকের অতিরিক্ত চাহিদা কিছুটা কমে আসায় বাজারে দামও কমতে শুরু করেছে।
বেশিরভাগ সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে আলুর কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকার মধ্যে। গত সপ্তাহে একই আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হয়েছিল। পেঁয়াজের কেজিও কমে এখন ৪০ থেকে ৪৫ টাকায় নেমে এসেছে, যা কয়েকদিন আগেও প্রায় ৬০ টাকা ছিল। এছাড়া রসুন ৮০ টাকা ও আদা ১২০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।
লেবুর বাজারেও বড় ধরনের পরিবর্তন এসেছে। রোজার শুরুতে যে লেবু হালিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা ৪০ থেকে ৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। একইভাবে শসা ও বেগুনের দামেও কমতির প্রভাব পড়েছে। বর্তমানে ভালো মানের শসা কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকায় এবং বেগুন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের দামও আগের তুলনায় কমেছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি মরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগেও ২০০ টাকার বেশি ছিল।
মুদি পণ্যের বাজারেও কিছুটা স্থিতিশীলতা দেখা যাচ্ছে। রোজার শুরুতে বাড়তি দামে বিক্রি হওয়া ছোলার দাম এখন কমে ৮০ থেকে ১০০ টাকায় নেমে এসেছে। খোলা পাম তেলের দাম লিটারপ্রতি প্রায় ৫ টাকা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে চিনি ও সয়াবিন তেলের দামে এখনো কোনো পরিবর্তন হয়নি।
চালের বাজার ঘুরে দেখা যায়, দেশি মোটা চাল ৬৫ থেকে ৭০ টাকা,মিনিকেট চালের মধ্যে প্রতি কেজি রশিদ ৭২ থেকে ৭৩ টাকা, সাগর ও মঞ্জুর ৮০ থেকে ৮২ টাকা, ডায়মন্ড ৮৫ টাকা এবং মোজাম্মেল চাল ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে মুদি পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় নতুন করে দাম বাড়ার আশঙ্কা নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা।
পোলট্রি বাজারেও স্বস্তি দেখা গেছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছিল ১৯০ থেকে ২০০ টাকায়। বর্তমানে তা কমে ১৭০ থেকে ১৮০ টাকায় নেমে এসেছে। সোনালি জাতের মুরগির দামও কিছুটা কমেছে। এখন কেজিপ্রতি প্রায় ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহখানেক আগে ছিল ৩২০ টাকার কাছাকাছি।
গরুর মাংসের দাম অবশ্য অপরিবর্তিত রয়েছে। রাজধানীর বাজারগুলোতে গরুর মাংস কেজিপ্রতি প্রায় ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।খাসির মাংস ১৩০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি ডজন ডিম ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে।
এদিকে মাছের বাজারে বিভিন্ন প্রজাতির মাছের দাম আকার ও মানভেদে ভিন্ন ভিন্ন রয়েছে। পাঙ্গাস মাছ কেজিপ্রতি ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া প্রায় ২০০ টাকা, রুই ৩০০ থেকে ৪০০ টাকা এবং মৃগেল ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি টেংরা ৪৫০ টাকা, বেলে ২৫০ টাকা, বাইন ৬০০ টাকা, চিংড়ি প্রায় ৯০০ টাকা, পাবদা ৪০০ টাকা, কই ৩৫০ থেকে ৪০০ টাকা, শিং প্রায় ৪০০ টাকা এবং টাকি মাছও প্রায় ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বাজারে আসা ক্রেতাদের অনেকে বলছেন, রমজানের শুরুতে যেভাবে হঠাৎ করে দাম বেড়ে গিয়েছিল, এখন সেই তুলনায় কিছুটা স্বস্তি ফিরেছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরো কমার প্রত্যাশা করছেন তারা। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতে বাজার আরো স্থিতিশীল থাকতে পারে।
(ওএস/এএস/মার্চ ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
১৭ এপ্রিল ২০২৬
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
-1.gif)








