অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
স্টাফ রিপোর্টার : আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন আবেদন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই ব্যবস্থার মাধ্যমে করদাতারা এখন সহজেই অনলাইনে আবেদন করে রিটার্ন জমা দেওয়ার অতিরিক্ত সময় পেতে পারবেন।
সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।
সংস্থাটি জানায়, ২০২৫–২০২৬ করবর্ষে কিছু ব্যতিক্রম ছাড়া ব্যক্তি শ্রেণির প্রায় সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এরই মধ্যে এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ ব্যক্তি করদাতা নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় ৪১ লাখ করদাতা চলতি করবর্ষের আয়কর রিটার্ন জমা দিয়েছেন।
চলতি বছর ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে কোনো করদাতা যদি নির্ধারিত সময়ের আগে লিখিতভাবে আবেদন করেন, তাহলে সংশ্লিষ্ট কর কমিশনার অতিরিক্ত সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারবেন।
রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে অনলাইন সিস্টেম চালু করা হয়েছে।
এনবিআর জানায়, করদাতারা এখন ই-রিটার্ন সিস্টেমে লগইন করে “Time Extension” মেন্যু ব্যবহার করে অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।
অনলাইনে দাখিল করা আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনে আবেদন অনুমোদন বা নামঞ্জুর করবেন। আবেদন অনুমোদিত হলে করদাতা নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআর জানিয়েছে, অনলাইনে আবেদন করার জন্য করদাতার ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন থাকা বাধ্যতামূলক এবং আবেদনটি অবশ্যই ৩১ মার্চ আগে করতে হবে। যেসব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা অনলাইনে অথবা সংশ্লিষ্ট কর সার্কেলে সরাসরি লিখিতভাবে উভয় পদ্ধতিতেই সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।
এদিকে সব ব্যক্তি করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ মার্চ এর মধ্যে অথবা কর কমিশনার কর্তৃক অনুমোদিত অতিরিক্ত সময়সীমার মধ্যে ২০২৫–২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার জন্য অনুরোধ জানিয়েছে এনবিআর।
(ওএস/এএস/মার্চ ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না’
- ‘১৪ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার’
- ‘পাকবাহিনী নজিরবিহীন নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে’
- জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন
- ফরিদপুরে সরবরাহ করা হচ্ছে চাহিদার অর্ধেকরও কম বিদ্যুৎ
- নড়াইলের লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন
- মাঝারি তাপপ্রবাহ ৩৮ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী, বিপর্যস্ত জনজীবন
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- টাঙ্গাইলে ৩ ছিনতাইকারী গ্রেফতার, ১৭টি চোরাই মোবাইল উদ্ধার
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭
- মনোমুগ্ধকর নটো ক্যাকটাসের ফুল দেখার জন্য ছুটছে ক্যাকটাস প্রেমীরা মাদারীপুরে হর্টিকালচার সেন্টার
- বিউটি পার্লার কর্মীর ওপর হামলা, থানায় অভিযোগ
- গোপালগঞ্জে কৃষি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস
- ফরিদপুরে গ্রেপ্তার আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয় জনতা
- চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- অবরুদ্ধদশা থেকে মুক্ত হলো মালোপাড়ার ২০টি পরিবারের চলাচলের সেই রাস্তা
- জলবায়ু সংকটে হোক পৃথিবীর অস্তিত্ব রক্ষার শপথ
- পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
- সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু
- কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু
- প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ফুটপাত থেকে হসপিটালে ভর্তি করলেন ইউএনও
- সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
- বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে পুরস্কৃত করল ডিএনসিসি
- ভার্চুয়াল কোর্টে সমস্যা দেখছেন না অ্যাটর্নি জেনারেল
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- বইমেলা স্থগিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
-1.gif)








