পোশাক খাতের রপ্তানি আয় কমেছে ১.৬৪ শতাংশ
স্টাফ রিপোর্টার : সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি থেকে দেশের আয় হয়েছে ৩ হাজার ৮৭০ কোটি (৩৮.৭০ বিলিয়ন) ইউএস ডলার। আগের ২০২৪-২৫ অর্থবছরে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ৩ হাজার ৯৩৫ কোটি (৩৯.৩৫ বিলিয়ন) ডলার।
সে হিসাবে বিদায়ী অর্থবছরে পোশাক রপ্তানি কমেছে ১ দশমিক ৬৪ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, তৈরি পোশাকের মধ্যে ওভেন পোশাক রপ্তানি ১৮.১৯ বিলিয়ন ডলার থেকে সামান্য কমে ১৮.০৮ বিলিয়ন ডলারে নেমেছে, যা আগের বছরের তুলনায় ০.৬১ শতাংশ কম।
অন্যদিকে নিট পোশাক রপ্তানি ২১.১৬ বিলিয়ন ডলার থেকে কমে ২০.৬২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ নিট পোশাক রপ্তানি কমেছে ২ দশমিক ৫৩ শতাংশ।
মাসভিত্তিক তথ্যে দেখা যায়, বিদায়ী অর্থবছরের শুরুতে জুলাই মাসে রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ছিল। ওই মাসে মোট রপ্তানি ২৪.৬৭ শতাংশ বেড়ে ৩.৯৬ বিলিয়ন ডলারে পৌঁছায়।
এপ্রিলে ৩১ দশমিক ২১ শতাংশ এবং জুনে ২১ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়।
তবে আগস্ট থেকে মার্চ পর্যন্ত অধিকাংশ মাসেই রপ্তানিতে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। এর মধ্যে মার্চ মাসে সর্বোচ্চ ১৯ দশমিক ৩৫ শতাংশ এবং ডিসেম্বরে ১৪ দশমিক ২৩ শতাংশ পতন রেকর্ড করা হয়। ফেব্রুয়ারিতেও রপ্তানি ১৩.২১ শতাংশ কমে যায়।
অর্থবছরের কয়েক মাসে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেলেও অধিকাংশ মাসে রপ্তানি কমে যাওয়ায় সামগ্রিকভাবে বার্ষিক হিসাবে দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আয় ১ দশমিক ৬৪ শতাংশ কমেছে।
আন্তর্জাতিক বাজারের মন্দার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নানা দুর্বলতার কারণেই বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক।
তিনি বাংলানিউজকে বলেন, আন্তর্জাতিক বাজারে কিছুটা মন্দা থাকায় প্রতিযোগী দেশগুলোর রপ্তানিও কমেছে। তবে বাংলাদেশের রপ্তানি তুলনামূলক বেশি কমেছে। এর পেছনে বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি দেশের নিজস্ব দুর্বলতাও বড় ভূমিকা রেখেছে।
ফজলুল হক বলেন, বাংলাদেশ সময়োপযোগী ও আগ্রাসী বিপণন কৌশল গ্রহণ করতে পারেনি। অন্যদিকে চীন দাম কমানো, উন্নত সেবা এবং দ্রুত পণ্য সরবরাহের মাধ্যমে ক্রেতাদের ধরে রাখা ও নতুন বাজার দখলে সফল হয়েছে। খারাপ সময়ে প্রতিযোগিতায় টিকে থাকতে মূল্য সমন্বয়, দ্রুত ডেলিভারি এবং উন্নত সেবাসহ সম্ভাব্য সব ধরনের কৌশল গ্রহণ করতে হয়। চীন সেটিই করেছে। বিশেষ করে গত বছর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর দেশটি ইউরোপের বাজারে আরও বেশি মনোযোগ দেয় এবং মূল্য কমিয়ে নতুন বাজারে অংশীদারিত্ব বাড়ানোর চেষ্টা করে। কিন্তু বাংলাদেশ সে ধরনের প্রতিযোগিতামূলক উদ্যোগ নিতে পারেনি।
এই পরিস্থিতি থেকে উত্তরণে আগ্রাসী বিপণন কৌশল গ্রহণের পাশাপাশি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর ওপর জোর দেন ফজলুল হক। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ সীমিতসংখ্যক পোশাকপণ্যের ওপর নির্ভরশীল। তাই নতুন ধরনের পণ্য উৎপাদনে সক্ষমতা বাড়াতে হবে।
বিশেষ করে ম্যান-মেড ফাইবারভিত্তিক পোশাক উৎপাদনে দেশের সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, শুধু এ খাতে প্রবেশ করলেই হবে না, উৎপাদন দক্ষতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতাও বাড়াতে হবে।
তিনি বলেন, এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা জরুরি। কারণ একবার কোনো বাজার হাতছাড়া হয়ে গেলে তা পুনরুদ্ধার করা সহজ নয়। বাজার হারানোর পর সেই অবস্থান ফিরে পেতে দীর্ঘ সময় লাগে এবং অনেক ক্ষেত্রেই তা অনিশ্চিত হয়ে পড়ে।
(ওএস/এএস/জুলাই ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- সালথায় ইযাবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
- জামালপুরে চলছে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
- ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালিত
- ভূমিদস্যু আব্দুস সামাদকে গ্রেফতার ও এনসিপি নেতা মুনসহ পাঁচজনের মুক্তির দাবি
- ফুলপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও সার বিতরণ
- কুকুরের কামড়ে গাভী মৃত্যুর ঘটনায় পল্লী চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ
- নগরকান্দায় মহাসড়কের পাশ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







