‘জুনে কমেছে দেশের অর্থনীতির গতি’
স্টাফ রিপোর্টার : মে মাসে বড় ধরনের উল্লম্ফনের পর জুনে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কিছুটা কমেছে। দীর্ঘ ঈদুল আজহার ছুটি, বর্ষার শুরু এবং ঈদ-পরবর্তী চাহিদা কমে যাওয়ায় অর্থনীতিতে এ ধীরগতি দেখা গেছে।
মঙ্গলবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে প্রকাশিত বাংলাদেশ পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুনে পিএমআই সূচক দাঁড়িয়েছে ৫২ দশমিক ৯, যা মে মাসে ছিল ৬২ দশমিক ৮।
অর্থাৎ, এক মাসের ব্যবধানে সূচক কমেছে ৯ দশমিক ৯ পয়েন্ট।
সাধারণভাবে পিএমআই সূচক ৫০-এর ওপরে থাকলে অর্থনীতিতে সম্প্রসারণ এবং ৫০-এর নিচে থাকলে সংকোচন বোঝায়।
সে হিসাবে জুনেও অর্থনীতি সম্প্রসারণের ধারায় থাকলেও গতি ছিল তুলনামূলক ধীর।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, জুনের পিএমআই অর্থনীতিতে সম্প্রসারণের ইঙ্গিত দিলেও খাতভেদে চিত্র ভিন্ন।
ভবিষ্যৎ ব্যবসা সূচকের পূর্বাভাস অনুযায়ী, কৃষি, নির্মাণ ও সেবা খাতে সম্প্রসারণ অব্যাহত থাকবে। পাশাপাশি উৎপাদন খাতও আবার ইতিবাচক ধারায় ফিরবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদনে খাতভিত্তিক মিশ্র চিত্র উঠে এসেছে। কৃষি ও সেবা খাত সম্প্রসারণে থাকলেও উভয় খাতের সূচক কমেছে। কৃষি খাতের সূচক মে মাসের ৭০ থেকে জুনে ৬৪ দশমিক ৮-এ এবং সেবা খাতের সূচক ৬২ দশমিক ৩ থেকে ৫৪ দশমিক ৬-এ নেমেছে। তবে কৃষি খাতে টানা দশম মাসের মতো নতুন ব্যবসা ও কর্মসংস্থান বেড়েছে, যদিও বকেয়া কাজের পরিমাণ কমেছে। অন্যদিকে সেবা খাত টানা ২১তম মাসের মতো সম্প্রসারণ ধরে রেখেছে।
অন্যদিকে উৎপাদন ও নির্মাণ খাত আবারও সংকোচনের মুখে পড়েছে। টানা দুই মাস সম্প্রসারণের পর নতুন কার্যাদেশ ও কর্মসংস্থান কমে যাওয়ায় উৎপাদন খাতের সূচক মে মাসের ৬৪ দশমিক ১ থেকে জুনে ৪৮ দশমিক ৮-এ নেমে এসেছে। একইভাবে মে মাসে কিছুটা ঘুরে দাঁড়ানো নির্মাণ খাতের সূচক ৫২ দশমিক ৯ থেকে কমে জুনে ৪০ দশমিক ২-এ দাঁড়িয়েছে।
(ওএস/এএস/জুলাই ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- সালথায় ইযাবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
- জামালপুরে চলছে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
- ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালিত
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- বাড়লো সোনা-রুপার দাম
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
-1.gif)







