বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন
স্টাফ রিপোর্টার : গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখতে কঠোর শ্রম, প্রতিষ্ঠানে কাজের প্রতি আত্মনিবেদন এবং কর্মনৈপুণ্যের স্বীকৃতিস্বপরূপ ২৪ জন কর্মকর্তা এবং দুইটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ শীর্ষক সম্মাননা প্রদান করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট, সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন, পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স, সেলস এক্সিলেন্স এবং স্পেশাল কন্ট্রিবিউশন এই পাঁচ বিভাগে তাদেরকে পুরস্কৃত করা হয়।
শনিবার (১ আগস্ট) গাজীপুরের সারাহ রিসোর্টে ‘দ্য লরিয়েট সোয়ারি’ শিরোনামে দিনব্যাপী আয়োজিত এক অনুষ্ঠানে ওই সেরা কর্মকর্তাদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম। এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের ডিরেক্টর জাকিয়া সুলতানা শিখা, এস এম মঞ্জুরুল আলম অভি ও নিশাত তাসনিম শুচি।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হানসহ প্রতিষ্ঠানটির ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন পরিবারের সদস্যদের আনন্দময় জীবন আমাদের কাম্য। কোম্পানিতে তাদের কাজে ডেডিকেশনের জন্যে ওয়ালটন এগিয়ে যাচ্ছে উন্নতির শিখরে। তাদের কাজের স্বীকৃতি দিতেই আজকের এই পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন। ওয়ালটন পরিবারের সদস্যদের স্বীকৃতি প্রদানের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে তিনি আগামি দিনের কর্মপরিকল্পনা ও অগ্রগতির রূপরেখা নিয়ে ওয়ালটন সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টও (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ), এএমডি ইউসুফ আলী ও লিয়াকত আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম ও জোহেব আহমেদ এবং ডেপুটি অপারেটিভ ডিরেক্টর তানজিমুল হক তম্ময়।
সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন ক্যাটাগরিতে ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ক্যাবলসের সিবিও রাজু আহমদকে পুরস্কৃত করা হয়।
পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স ক্যাটাগরিতে ওয়ালটন হেডকোয়ার্টার্স এবং করপোরেটের এইচআর বিভাগের প্রধান মো. কাওসার উদ্দিন চৌধূরী ও প্রদীপ প্রামাণিককে, স্পেশাল কন্ট্রিবিউশন ক্যাটাগরিতে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নাজমুল ইসলাম, সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান ও সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান রাজুকে পুরস্কৃত করা হয়।
এছাড়াও সেলস এক্সিলেন্স ক্যাটাগরিতে ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. শাহরিয়ার হোসেন, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মো. আবু সুফিয়ান, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার মো. নাজমুল সানা, সিনিয়র অফিসার সৌভিক অধিকারী, অফিসার মো. হেলাল সরদারসহ ওয়ালটন প্লাজা এবং করপোরেট সেলস ডেভলপমেন্ট উইংকে পুরস্কৃত করা হয়।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।
(এসএম/এএস/আগস্ট ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
-1.gif)








