হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
স্টাফ রিপোর্টার : আধুনিক রিটেইল খাতে নতুন এক মাইলফলক অর্জন করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। দেশের সুপারশপ খাতে প্রথমবারের মতো ১,০০১টি আউটলেটের মাইলফলক স্পর্শ করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে বাংলাদেশের সংগঠিত খুচরা বাজারের বিকাশে নতুন একটি অধ্যায় যুক্ত হলো।
গ্রাহকের আস্থা ও ভালোবাসা, কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা এবং ব্যবসায়িক অংশীদারদের ধারাবাহিক সহযোগিতার ফলে এই অর্জন সম্ভব হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ক্রেতাদের কাছে প্রয়োজনীয় পণ্য ও সেবা আরও সহজলভ্য করে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে স্বপ্ন। ১,০০১টি আউটলেটে পৌঁছানোর এই অর্জন সেই ধারাবাহিক অগ্রযাত্রারই প্রতিফলন।
স্বপ্নের এই বিস্তৃতির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গ্রাহকদের ধারাবাহিক আস্থা ও ইতিবাচক সাড়া। প্রতিদিনের কেনাকাটায় গ্রাহকদের স্বপ্নকে বেছে নেওয়া এবং প্রতিষ্ঠানটির সেবা ও পণ্যের ওপর আস্থা রাখাই স্বপ্নের দেশব্যাপী সম্প্রসারণের অন্যতম প্রধান চালিকাশক্তি।
শুধু আউটলেটের সংখ্যা বাড়ানো নয়, প্রতিটি নতুন আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানো এবং একটি নির্ভরযোগ্য, আধুনিক ও সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই স্বপ্নের মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে স্বপ্নের কার্যক্রম।
এ বিষয়ে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “১,০০১টি আউটলেটে পৌঁছানো স্বপ্নের জন্য অত্যন্ত চমৎকার একটি মুহূর্ত। এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং আমাদের সঙ্গে পথচলা প্রতিটি গ্রাহক, কর্মী, কৃষক, সরবরাহকারী ও ব্যবসায়িক অংশীদারের। বিশেষ করে গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের এই বিশ্বাসকে আরও দৃঢ় করতে আমরা ভবিষ্যতেও আরও ভালো পণ্য, সেবা ও কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আধুনিক রিটেইলের ভবিষ্যৎ শুধু বড় নেটওয়ার্ক তৈরিতে নয়; বরং গ্রাহকের প্রয়োজন বোঝা, মানসম্মত পণ্য নিশ্চিত করা, সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং আস্থার সম্পর্ককে দীর্ঘস্থায়ী করার মধ্যেই নিহিত।”
দেশে সংগঠিত রিটেইলের বিকাশের সঙ্গে তাল মিলিয়ে স্বপ্ন ভবিষ্যতেও তার নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি পণ্যের মান, প্রাপ্যতা, মূল্যসাশ্রয়, সেবা ও গ্রাহকসুবিধা আরও উন্নত করার ওপর গুরুত্ব দেবে। এই মাইলফলককে সামনে রেখে প্রতিষ্ঠানটির লক্ষ্য দেশের আরও বেশি মানুষের কাছে আধুনিক ও আস্থার কেনাকাটার অভিজ্ঞতা পৌঁছে দেওয়া।
(পিআর/এসপি/আগস্ট ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’
- ফুলপুরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
- প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
- জোর করে মুখে বিষ বিষ ঢেলে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
- এরশাদ নগরে জাতীয়তাবাদী যুব ঐক্য'র মাদকবিরোধী মিছিল
- নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








