বাংলাদেশ ব্যাংক-ব্র্যাক ব্যাংকের আয়োজনে যশোরে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট (এসপিসিএসএসইসিপি)-এর প্রভাব নিয়ে যশোরে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
“ইমপ্যাক্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটি এসেসমেন্ট অন সাপোর্টিং পোস্ট কভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট” শীর্ষক এই সভায় উদ্যোক্তারা প্রকল্প থেকে পাওয়া সহায়তা, ব্যবসায়িক অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রকল্পের ইতিবাচক প্রভাব সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। এতে ১১ জন নারী উদ্যোক্তাসহ মোট ৩১ জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এই সভায় সূচনা বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সাউথ বেঙ্গল রিজিয়ন ক্লাস্টার ম্যানেজার তাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও এসপিসিএসএসইসিপি প্রকল্পের পরিচালক মনোজ কুমার হাওলাদার। এছাড়াও সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক অসীম কুমার চন্দ, যুগ্ম পরিচালক ও প্রকল্প ব্যবস্থাপক মো. সাগর সরকার এবং ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই বিজনেস সাপোর্ট কাজী দিলরুবা আক্তার।
এতে প্রকল্পের উপকারভোগী উদ্যোক্তারা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্র্যাক ব্যাংকের এসএমই ডিভিশনের রেগুলেটরি রিলেশন কর্মকর্তা প্রশান্ত কুমার সাহাসহ ব্র্যাক ব্যাংকের যশোর অঞ্চলের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এসপিসিএসএসইসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তাঁরা প্রকল্পের মেয়াদ দীর্ঘমেয়াদি করা এবং এর বাস্তবায়ন টেকসই করার জন্য বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উন্মুক্ত মতবিনিময় পর্ব। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মনোজ কুমার হাওলাদার উপস্থিত উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেন এবং উদ্যোক্তাদের অভিমত মনোযোগ দিয়ে শোনেন। উদ্যোক্তারা এই পর্বে তাঁদের অভিজ্ঞতা, সাফল্যের গল্প ও ব্যবসায়ে চ্যালেঞ্জ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি উদ্যোক্তা উন্নয়নের এ প্রকল্প আরো ফলপ্রসু করতে নানা প্রস্তাবনা পেশ করেন। এই প্রাণবন্ত আলোচনায় প্রকল্পের বাস্তব প্রভাব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের কটেজ, মাইক্রো ও স্মল বিজনেসের যশোর অঞ্চলের রিজিওনাল হেড মো. আবু সাঈদ।
মতবিনিময় সভা শেষে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদল প্রকল্পের আওতাভুক্ত উপকারভোগী উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে এসব ব্যবসার সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির বাস্তব চিত্র সম্পর্কেও ধারণা নেন।
এই উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “ব্র্যাক ব্যাংক শুধুমাত্র প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের অর্থায়নের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চায় না। ব্র্যাক ব্যাংক চায় নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি করা এবং দেশের অর্থনীতির প্রবৃদ্ধিকে আরো গতিশীল করে তুলতে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এই যৌথ উদ্যোগ আমাদের সেই দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনারই অংশ।”
(পিআর/এসপি/আগস্ট ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- শিশুদের মুখে খাবার তুলে দিতে না খেয়ে থাকছে বড়রা
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
-1.gif)








