ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’
বাংলাদেশের জন্য আরেকটি বড় আন্তর্জাতিক সাফল্য বয়ে এনেছে ডিবিএল সিরামিকস। ম্যাড স্টারস ২০২৬-এ ‘এসডিজি’ ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স জিতেছে তাদের সাস্টেইনেবল উদ্যোগ ‘টাইলচক’। এছাড়াও, পিআর এবং ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভেশন ক্যাটাগরিতে দুটি ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ অর্জন করেছে এই উদ্যোগটি।
ডিবিএল সিরামিকস এর উদ্যোগে তৈরি ‘টাইলচক’-এ সিরামিক তৈরির প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য বা কাদা থেকেই ক্লাসরুমের চক তৈরি করা হয়েছে। এই উদ্যোগটি শিল্প কারখানার বর্জ্যকেই সম্পদে রূপান্তর করেছে। ফলে বর্জ্য হ্রাস পেয়েছে, বেড়েছে শিক্ষা এবং সামাজিক উন্নয়ন।
ম্যাড স্টারস-এর এই তিনটি স্বীকৃতি ‘টাইলচক’-এর অর্জনের ঝুলিতে আরও একটি এচিভমেন্ট যুক্ত করল। এর আগে এই উদ্যোগটি অ্যাডফেস্ট, দ্য ওয়ান শো, অ্যাডফোরাম ফিনিক্স অ্যাওয়ার্ডস এবং স্পাইকস এশিয়া এর মতো মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে।
এই প্রকল্পের সাফল্য প্রমাণ করে যে, টেকসই উন্নয়ন কেবল কারখানার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এখানে সিরামিক বর্জ্য থেকেই তৈরি করা হচ্ছে লেখার চক। চক তৈরির এই পদ্ধতিটি ‘ওপেন সোর্স’ (সবার জন্য উন্মুক্ত) করার মাধ্যমে, ‘টাইলচক’ এই ধারণাটি অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চায়। ডিবিএল সিমারিকস দেখাতে চায় যে কীভাবে বর্জ্যকে পুনরায় সম্পদ হিসেবে ভাবা যেতে পারে।
এই অর্জন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, “‘টাইলচক’ যেসব স্বীকৃতি পেয়েছে, তার প্রতিটির জন্যই আমরা কৃতজ্ঞ। ম্যাড স্টারস-এর এই স্বীকৃতিও আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা বিশ্বাস করি, এই স্বীকৃতিগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, এখানে থেমে থাকার নয়। বর্জ্য কমাতে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে আমাদের এখনও অনেক কিছু করার আছে। ‘টাইলচক’ আমাদের দেখিয়েছে যে, নিজেদের শিল্পের ভেতরের চ্যালেঞ্জগুলোর দিকে ভিন্নভাবে তাকালে সমাধান পাওয়া সম্ভব। এখন আমাদের দায়িত্ব হলো উদ্ভাবন চালিয়ে যাওয়া, নতুন কিছু শেখা এবং আরও সাস্টেইনেবল ফিউচারের জন্য কাজ করে যাওয়া।”
ডিবিএল সিরামিকস এবং পপ ফাইভ-এর যৌথ উদ্যোগে তৈরি ‘টাইলচক’ ম্যাড স্টারস-এর তাদের অসাধারণ সাফল্যের মাধ্যমে আবারও প্রমাণ করল যে কীভাবে স্থানীয়ভাবে উদ্ভাবিত একটি সমাধান গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। একই সাথে এটি দায়িত্বশীল উৎপাদন এবং উদ্ভাবনের প্রতি ডিবিএল সিরামিকসের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’
- ফুলপুরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
- প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
- জোর করে মুখে বিষ বিষ ঢেলে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
- এরশাদ নগরে জাতীয়তাবাদী যুব ঐক্য'র মাদকবিরোধী মিছিল
- নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








