হংকংয়ের বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
স্টাফ রিপোর্টার : হংকংয়ে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তার ভাষ্য, প্রবাসী উদ্যোক্তাদের বিনিয়োগ দেশের অর্থনীতিতে নতুন গতি আনতে পারে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স হংকংয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগের সুযোগ এবং দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি হংকংয়ে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্ক দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, হংকংয়ে গড়ে ওঠা বাংলাদেশি উদ্যোক্তাদের অভিজ্ঞতা ও পুঁজি দেশের সম্ভাবনাময় খাতগুলোতে কাজে লাগানো গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ বাড়ানোরও আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশ নেওয়া ব্যবসায়ীরা বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ, বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি এবং কার্যকর ব্যবসায়িক যোগাযোগ তৈরির জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
প্রকাশিত হলো ‘দ্য বেঙ্গল ভিশনারিজ’
অনুষ্ঠান শেষে বাংলাদেশ চেম্বার অব কমার্স হংকং ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে প্রকাশিত বিশেষ ব্যবসায়িক ডিরেক্টরি ‘দ্য বেঙ্গল ভিশনারিজ’-এর মোড়ক উন্মোচন করেন বাণিজ্যমন্ত্রী।
সংশ্লিষ্টদের মতে, হংকংয়ে কর্মরত বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পরিচিতি, ব্যবসায়িক তথ্য এবং পারস্পরিক যোগাযোগের সুযোগ বাড়াতে এই ডিরেক্টরি কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি হংকংয়ের বিনিয়োগকারী ও বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগের নতুন প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করতে পারে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
- সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
- গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান
- নড়াইলে ৫৪৩টি মন্ডবে দুর্গা পূজার প্রস্তুতি প্রায় শেষের পথে
- সুবর্ণচরে বাড়ী ঘরে হামলা ভাঙচুর বসতবাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ
- সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাট, ১০ লাখ টাকার ক্ষতি
- গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ক্যাম্প মূল্যায়ন
- কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
- বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে শ্যামনগরে তিন ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ
- দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট ও বহু আকর্ষণীয় অফার
- গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
- মুখ: পরিচয়ের চাবি, নাকি জীবনেরও?
- গোপালগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত
- সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
- গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন
- টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ
- নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
- সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ
- সালথায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
- রক্ষণাবেক্ষণের টাকা নিয়মবহির্ভুতভাবে বরাদ্দের অভিযোগ
- যুবদল নেতা পরিচয়ে অপহরণের পর চাঁদা আদায়ের অভিযোগ
- বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের জবাবে কি বলছে এনপিসিবিএল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাছে লোকে কিছু বলে
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- ‘সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে না’
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- শিক্ষাগুরুর মর্যাদা
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
০৫ অক্টোবর ২০২৬
- দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট ও বহু আকর্ষণীয় অফার
- ‘সুশাসন ও সেলফ-রেগুলেশন ছাড়া পুঁজিবাজারের পরিবর্তন সম্ভব নয়’
- স্বর্ণের সঙ্গে কমেছে রূপার দাম
- দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
-1.gif)








