পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি
স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আর্থিক লেনদেন আরও দ্রুত ও কার্যকর করতে মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের সাথে ট্রানজ্যাকশন ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় বিনিয়োগকারীরা ব্র্যাক ব্যাংকের এপিআইভিত্তিক ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারের সুযোগ পাবেন।
১৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ এবং মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আশেকুর রহমান।
এই চুক্তির আওতায় গ্রাহকদের আর্থিক লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংকের এপিআইভিত্তিক অর্থ সংগ্রহ ও পরিশোধ সেবা ব্যবহার করবে মিডওয়ে সিকিউরিটিজ। এই প্রযুক্তিগত উন্নয়নের ফলে গ্রাহকদের কাছ থেকে দ্রুত অর্থ সংগ্রহ করা সম্ভব হবে, যা বেনিফিশিয়ারি ওনার (বিও) হিসাবধারীদের সময়মতো শেয়ার ক্রয়ের অর্ডার দিতে সহায়তা করবে। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে অর্থ পরিশোধের নির্দেশনা পাঠানোর সুবিধা লেনদেন প্রক্রিয়া আরও সহজ করবে এবং পরিচালনাগত দক্ষতা বাড়াবে।
এই চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ বলেন, “আমাদের এপিআই-ভিত্তিক ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন এমনভাবে তৈরি করা হয়েছে, যা ব্যবসায়িক কার্যক্রমের সাথে ব্যাংকিংকে সরাসরি যুক্ত করতে সাহায্য করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে মিডওয়ে সিকিউরিটিজের তহবিল সংগ্রহ ও পেমেন্ট প্রসেসিং আরও দ্রুত ও সহজ করাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে এটি বাংলাদেশের পুঁজিবাজারের ডিজিটাল রূপান্তরকেও আরও বেগবান করবে।”
মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আশেকুর রহমান বলেন, “পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য সঠিক সময়ে তহবিল স্থানান্তর অত্যন্ত জরুরি একটি বিষয়। ব্র্যাক ব্যাংকের সাথে এই অংশীদারিত্ব আমাদের তহবিল সংগ্রহ ও পেমেন্ট প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করবে। এর ফলে আমাদের গ্রাহকরা আরও দ্রুত বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন, যা তাদের উন্নত ও নিরবচ্ছিন্ন লেনদেনের অভিজ্ঞতা দেবে।”
এই সহযোগিতার মাধ্যমে পুঁজিবাজারে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত হবে। এর ফলে ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো নিরাপদ ও প্রযুক্তিনির্ভর অর্থ সংগ্রহ ও পরিশোধ সেবা গ্রহণ করতে পারবে।
ব্যবসায়িক কার্যক্রমের সাথে ব্যাংকিং সেবাকে সরাসরি যুক্ত করার মাধ্যমে ব্র্যাক ব্যাংকের লক্ষ্য হলো, আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেন প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করা, ম্যানুয়াল কাজের নির্ভরতা কমানো এবং গ্রাহকদের উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা উপহার দেওয়া।
(পিআর/এসপি/অক্টোবর ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে জামায়াতকে’
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই
- গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট
- ‘বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি’
- ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বাবুল আর নেই
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- ‘শাক দিয়ে মাছ ঢাকার হাতিয়ার গণমাধ্যম’
- ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার জয়
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
-1.gif)








