তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ স্কিম সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচং শাখা এবং ফেনীর ছাগলনাইয়া শাখায় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
নতুন ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের জন্য আবেদন করতে উৎসাহিত করা এবং আবেদনের পুরো প্রক্রিয়া বিস্তারিত ব্যাখ্যা করতেই এই সভার আয়োজন করা হয়। দুই উপজেলাতেই এ কর্মসূচির লিড ব্যাংক হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক।
চলতি বছরের ৭ অক্টোবর আয়োজিত অনুষ্ঠান দুটিতে ১১০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, স্থানীয় উদ্যোক্তা, যুব উন্নয়ন সংস্থার সদস্য এবং ব্র্যাক ব্যাংকসহ অন্যান্য তফসিলি ব্যাংকের কর্মকর্তারা এতে অংশ নেন।
সভায় স্কিমের উদ্দেশ্য, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং বাছাই প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আয়োজকরা সেখানে আবেদনপত্রও বিতরণ করেন, যাতে আগামী ১৫ অক্টোবর আবেদনের শেষ সময়ের আগেই আগ্রহী উদ্যোক্তারা উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে আবেদনসংক্রান্ত নানা প্রশ্নের সরাসরি উত্তর পান।
বাংলাদেশ ব্যাংকের চালু করা ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য উপজেলা পর্যায়ে উদীয়মান ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত ও যাচাই-বাছাই শেষে অর্থায়ন নিশ্চিত করা। এই স্কিমের আওতায় নির্বাচিত আবেদনকারীরা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত মিশ্র অর্থায়ন (ব্লেন্ডেড ফাইন্যান্সিং) পেতে পারেন, যার মধ্যে রয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকার ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকার অনুদান। প্রথম ধাপে দেশের আটটি জেলার ৬৪টি উপজেলার মধ্যে বানিয়াচং ও ছাগলনাইয়া অন্তর্ভুক্ত রয়েছে।
আবেদনকারীরা বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন এবং তা পূরণ করে নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন।
এই কার্যক্রম শুধু অর্থায়নেই সীমাবদ্ধ নয়। তরুণ উদ্যোক্তাদের টেকসই ব্যবসা গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় সক্ষমতা বৃদ্ধিতেও বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। সব আবেদনকারীকে আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে, আর নির্বাচিত উদ্যোক্তারা পাবেন ব্যবসা উন্নয়ন প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজারজাতকরণের সুবিধা।
এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “যাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু প্রাতিষ্ঠানিক অর্থায়নে প্রবেশাধিকার নেই, সেসব উদ্যোক্তার পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছিল ব্র্যাক ব্যাংক। ‘উদ্যোগ’ কর্মসূচি তরুণ উদ্যোক্তাদের প্রতি আমাদের সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা। এর আওতায় উদ্যোক্তাদের প্রাথমিক বিকাশকালে অর্থায়নের পাশাপাশি প্রশিক্ষণ ও মেন্টরিং দেওয়া হবে, যাতে তারা উদীয়মান ব্যবসায়িক ধারণাকে সফল ব্যবসায় রূপান্তর করতে পারেন। তরুণ উদ্যোক্তাদের বিকাশ ঘটাতে, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এবং সারা দেশে উৎপাদনশীল কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমন সৃজনশীল কাজ চালিয়ে যেতে চাই।”
(পিআর/এসপি/অক্টোবর ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- বাউফলে খন্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পরে দেহ মাথা উদ্ধার, হত্যার রহস্য উদঘাটন
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে হবে: বিজ্ঞান সচিব
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
- বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
- পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- পিন্ডি কিংবা দিল্লি কারও দাসত্ব চাই না: আবদুস সালাম
- জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র্যালী
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ মালামাল নিলামে বিক্রি
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত
- বাংলাদেশ ব্যাংক সবল হবে কবে?
- সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৩
- মুকুটি আর কুকুটি
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশি-রোহিঙ্গাসহ নিহত ২
- সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা শরিফের নেতৃত্বে শত শত কর্মী নিয়ে শোডাউন
- কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
-1.gif)








