ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী
স্টাফ রিপোর্টার : ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন দেশের প্রখ্যাত অর্থ ও নিরীক্ষা বিশেষজ্ঞ মোহাম্মদ মুসলিম চৌধুরী। দীর্ঘ কয়েক দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সরকারি অর্থায়ন, পাবলিক-সেক্টর অডিট, ব্যাংকিং, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং পাবলিক ডেট ম্যানেজমেন্টে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ মুসলিম চৌধুরী বাংলাদেশ সরকারের অর্থ সচিব, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ) এবং সোনালী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী পদে সফলতার সাথে কাজ করেছেন। এছাড়াও তিনি বিশ্বব্যাংক এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)-এর পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্ম এরিয়াতে কনসালট্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ‘ইনাফি বাংলাদেশ (INAFI Bangladesh)’-এর বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এবং ‘আকিজইনসাফ গ্রুপ’-এর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে নিয়োজিত আছেন।
ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে মোহাম্মদ মুসলিম চৌধুরীকে স্বাগত জানিয়ে ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, “জনাব মুসলিম চৌধুরীর বাংলাদেশ সরকারের অর্থ সচিব ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। পলিসি তৈরি এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতকরণে তাঁর এই অনন্য দক্ষতা আমাদের ব্যাংকের সুশাসন ও দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে এক নতুন মাত্রা যোগ করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর সুচিন্তিত দিকনির্দেশনা ব্র্যাক ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।”
বাংলাদেশের সরকারি আর্থিক খাত সংস্কার এবং আধুনিকায়নের একজন অগ্রদূত হিসেবে পরিচিত মোহাম্মদ মুসলিম চৌধুরী দেশের আর্থিক সুশাসন ও জবাবদিহিতা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রেখেছেন। সরকারি সেবা খাতে তাঁর এই বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তাঁকে মর্যাদাপূর্ণ ‘জনপ্রশাসন পদক’ প্রদান করা হয়।
তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে ডিস্টিংকশনসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া তিনি লন্ডনের চার্টার্ড ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি (সিআইপিএফএ) থেকে পাবলিক সেক্টর অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন।
পাবলিক-সেক্টর অডিট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ওপর তাঁর রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ গবেষণা ও প্রকাশনা।
(পিআর/এসপি/নভেম্বর ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
- ৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
- ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার
- ‘দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার’
- ‘সত্যিকারের শিল্পীরা ফুলের মতো’
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
- ‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’
- ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার’
- ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
- ‘অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’
- ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
- আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদগঞ্জে ঋণের ভার সইতে না পেরে সিনিয়র সিটিজেনের আত্মহত্যা
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- জহির খান’র কবিতা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- সিলেটে ঘরে ঘরে নবান্ন উৎসব, কৃষকের মুখে হাঁসি
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








