সঞ্চয়ের সঙ্গে ইন্স্যুরেন্স সুরক্ষা দিতে গার্ডিয়ান ও সিদীপের নতুন স্কিম
স্টাফ রিপোর্টার : সঞ্চয়ের পাশাপাশি ইন্স্যুরেন্স সুবিধা দিতে নতুন ‘গোল-বেজড সেভিংস স্কিম’ চালু করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ)।
এ স্কিমের আওতায় সদস্যরা তিন বা পাঁচ বছর মেয়াদি ডিপোজিট পেনশন স্কিমের (ডিপিএস) মাধ্যমে নির্দিষ্ট আর্থিক লক্ষ্য পূরণের জন্য টাকা জমাতে পারবেন। সঞ্চয়ের পাশাপাশি স্কিমের মেয়াদে ইন্স্যুরেন্স সুরক্ষাও পাবেন তাঁরা। এতে ভবিষ্যতের জন্য টাকা জমানোর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বাড়তি আর্থিক সুরক্ষা পাবেন গ্রাহকেরা।
এ স্কিম চালু করতে গত ১৪ অক্টোবর দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন গার্ডিয়ানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ টেকনিক্যাল অফিসার আমির ফয়সাল মোহাম্মদ জাকারিয়া এবং সিদীপের নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদা।
এ উদ্যোগের বিষয়ে আমির ফয়সাল মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘নির্দিষ্ট কোনো লক্ষ্য সামনে রেখে সঞ্চয় করলে নিয়মিত টাকা জমাতে মানুষ উৎসাহ পায়। তবে সঞ্চয়ের পথে হঠাৎ কোনো ঘটনা পরিবারের আর্থিক অবস্থায় প্রভাব ফেলতে পারে, সেটিও ভাবতে হয়। সঞ্চয়ের সঙ্গে ইন্স্যুরেন্স সুবিধা যুক্ত হওয়ায় এই দুই প্রয়োজনই পূরণ করা সম্ভব হবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার সানিয়াত রহমান, মাইক্রো ইন্স্যুরেন্স ও ডিজিটাল চ্যানেলের প্রধান আবদুল হালিম, ভাইস প্রেসিডেন্ট মো. নওশাদুল করিম চৌধুরী এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. শাহরিয়ার জামিল আবির।
সিদীপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জিএম ও ডিজিটাইজেশন বিভাগের প্রধান অমিত কুমার রায়, মাইক্রোফাইন্যান্স কর্মসূচির প্রধান আবু খালেদ, জিএম ও হেড অফ প্রোগ্রাম আমিনুল হক ভূঁইয়া এবং এজিএম (এমএফ) আবু সালেহ নূর মোহাম্মদ। এ ছাড়া প্রতিষ্ঠানটির ডিজিটাইজেশন ও এমআইএস বিভাগের অন্য প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিদীপের নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদা বলেন, ‘সঞ্চয়ের নির্দিষ্ট লক্ষ্য থাকলে পরিবারগুলো ভবিষ্যতের খরচের জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে পারে। এতে নিজেদের অর্থের ব্যবস্থাপনাও ভালোভাবে করা যায়। সঞ্চয়ের সঙ্গে আর্থিক সুরক্ষা যুক্ত হলে মানুষ নিজের ও পরিবারের ভবিষ্যৎ আরও ভালোভাবে সামলাতে পারবে।’
এই উদ্যোগের মাধ্যমে পরিবারে পরিকল্পিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ভবিষ্যতের খরচের জন্য আর্থিক প্রস্তুতি নিতে সহায়তা করাই উভয় প্রতিষ্ঠানের লক্ষ্য।
(পিআর/এসপি/নভেম্বর ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
- ৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
- ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার
- ‘দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার’
- ‘সত্যিকারের শিল্পীরা ফুলের মতো’
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
- ‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’
- ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার’
- ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
- ‘অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’
- ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
- আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদগঞ্জে ঋণের ভার সইতে না পেরে সিনিয়র সিটিজেনের আত্মহত্যা
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- জহির খান’র কবিতা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- সিলেটে ঘরে ঘরে নবান্ন উৎসব, কৃষকের মুখে হাঁসি
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








