‘মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে’
শিতাংশু গুহ
মীর মশারারফ হোসেন বলেছিলেন, মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে’। বাঙ্গালীর মাতৃভাষা ‘বাংলা’, পশ্চিমবঙ্গের বাঙ্গালী মুসলমান উর্দূতে কথা বলে, মাত্র ক’দিন আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘ইনশাল্লাহ, পশ্চিমবঙ্গে নিকট ভবিষ্যতে ৫০%মানুষ উর্দূতে কথা বলবে’। মেয়র বোঝাতে চেয়েছেন যে, ভবিষ্যতে পশ্চিমবঙ্গে ৫০% মুসলমান হবে, তারা তো ঊর্দুতেই কথা বলেন। বাংলাদেশে বিরাট সংখ্যক মানুষ ‘আরবী’ পছন্দ করেন। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) ব্যবহারের মাধ্যমে মীর মশারারফ হোসেনকে ‘জিন্দা’ করে কি জিজ্ঞাসা করা যায় যে, তিনি এদের কি বলবেন?
পশ্চিমবঙ্গের মুসলমানের সাথে বাংলাদেশের মুসলমানের বিস্তর ফারাক। বাংলাদেশের মুসলমান বাংলায় কথা বলে, উর্দুতে নয়। তবে অধুনা আরবী-র ব্যবহার দৃষ্টিকটূভাবে বেড়েছে। ভাষার কোন ধর্ম হয়না। পশ্চিমবঙ্গের মুসলমান বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, এখনো তাঁরা এন্টি-বঙ্গবন্ধু, এন্টি-শেখ হাসিনা। যুদ্ধাপরাধীদের পক্ষে তারা কলকাতায় বিশাল মিছিল করেছিলো। বাংলাদেশের সাধারণ মুসলমান যদি কলকাতা বেড়াতে যান, যদি হোটেলে না ওঠেন, তবে তিনি হিন্দু বন্ধুর বাড়িতে ওঠেন। বাংলাদেশের মুসলমানের কলকাতায় হিন্দু বন্ধু আছে, থাকাটা স্বাভাবিক, মুসলমান বন্ধু খুব একটা নেই? হুজুরদের কথা আমার জানা নাই?
কলকাতার ওপর তলার হিন্দুরা বাংলাদেশ গেলে যদি হোটেলে না থাকেন, তবে মুসলমানের বাড়িতে ওঠেন। সাধারণ হিন্দুরা তাঁদের আত্মীয়-স্বজনদের বাড়িতে উঠতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এসব কথা বলার অর্থ হচ্ছে, ধর্ম ভিন্ন হলেও ভাষা ও সাংস্কৃতিক মিল এর অন্যতম কারণ। আমি প্রায়শ: বলি, ‘মুসলমান-মুসলমান’ বা ‘হিন্দু-হিন্দু’ ভাই-ভাই, একথা সত্য নয়। পশ্চিমবঙ্গের মুসলমান বাংলাদেশের মুসলমানের ভাই নয়, আরবের মুসলমান বাংলাদেশের মুসলমানের ভাই নয়, অথবা কাশ্মীরের হিন্দু বাংলাদেশের হিন্দুর ভাই নয়? অর্থাৎ ধর্মীয় মিলের চেয়ে ভাষা ও সংস্কৃতি’র মিল অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য।
ক’দিন আগে ফেইসবুকে এক মোল্লা লিখেন যে, কবি নজরুলের বউ প্রমীলাদেবী হিন্দু, এটি ষড়যন্ত্র। প্রমীলা দেবী নজরুলের কবিতা চুরি করে রবীন্দ্রনাথকে দিতেন, তাই দিয়ে কবিগুরু সাহিত্যে ‘নোবেল’ প্রাইজ পেয়েছেন। এগুলো হলো চটুল সাম্প্রদায়িকতা। রবীন্দ্রনাথ যখন নোবেল পান (১৯১৩), তখন নজরুলের বয়স ছিলো ১৪। এরাই কিন্তু মরার পর নজরুলকে মুসলমান বানিয়ে ফেলেছেন। জীবদ্দশায় নজরুলকে এরাই ‘কাফের’ উপাধি দিয়েছিলো। আমরা আসলে এমন এক দেশের মানুষ, যেখানে পীর অসুস্থ হলে ইউরোপ, আমেরিকা অথবা সিঙ্গাপুর যায়, আর মুরিদ অসুস্থ হলে পীরের কাছে যায় তাবিজ বা পানিপড়া আনতে।
বাংলাদেশ ভাষাভিত্তিক দেশ বলে অনেকে বাহবা নিতে চান। এ কথাটিও সত্য নয়? বাংলাদেশে ভাষার উন্নতি কতটা হচ্ছে তা বোঝা মুশকিল, কিন্তু ধর্মের ব্যাপক উন্নতি হচ্ছে বটে! বাংলাদেশ স্বাধীন হয়েছিলো ৬-দফার ভিত্তিতে, এটি ছিলো অর্থনৈতিক দফা, ভাষার কোন কথা সেখানে নেই। এটি ঠিক ভাষা আন্দোলনের পথ বেয়ে ৬দফার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশ ভাষাভিত্তিক দেশ হলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মরণীয়-বরণীয় থাকতেন। তিনি কোথাও নেই, কিছু ব্যক্তি হঠাৎ হঠাৎ তাকে স্মরণ করে বটে? বাংলাদেশের ভাষা এখন বাংলা নয়, ‘আলহামুলিল্লাহ’। বাংলাদেশে এখন বাঙ্গালীর সংখ্যা কমে গেছে, অনেকেই ‘বাঙ্গালী মুসলমান’।
বাংলাদেশের অনেক মানুষ এখনো মনে করে বাংলা হিন্দুদের ভাষা। পশ্চিমবঙ্গের মুসলমান হয়তো এ কারণেই ‘উর্দু’ বলে, অথবা একই কারণে বাংলাদেশে আরবীর কদর বাড়ছে? না. আরবীর কদর বাড়ার ধর্মীয় কারণও আছে। যতই বলেন না কেন ভাষার কোন ধর্ম হয়না, হয়? ভাষা দিয়ে কোন জাতি গঠিত হয়না, তাহলে ইংরেজি ভাষা দিয়ে আমেরিকা-ইংল্যান্ডের সবাই ইংরেজ হয়ে যেতো, তা হয়নি। তাই বাংলাদেশের বাঙ্গালী মুসলমান এবং পশ্চিমবঙ্গের বাঙ্গালী হিন্দু সবাই বাঙ্গালী নন, বাঙ্গালী হবার প্রধান শর্তই হচ্ছে, বাঙ্গালী সংস্কৃতিতে ধারণ করতে হবে? ইউনিস্কো স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রা’ না মানলে আপনি বাঙ্গালী হ’ন কিভাবে? বাংলা ভাষা বঙ্গ সংস্কৃতি’র ধারক-বাহক, এ ভাষার প্রতি আপনার ভালবাসা না থাকলে আপনি বাঙ্গালী নন!
মায়ের ভাষা বাংলা ভাষা। ‘বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা’? যতই বাংলা ছেড়ে উর্দু বা আরবি’ ভালোবাসুন না কেন, মাইকেল মধুসূদনের মত ফিরে আসতে হবে বটে। ‘আবার আসিব ফিরে এই বাংলার —-’। নজরুলের উর্দু বা আরবি প্রীতি ছিলো বলে শোনা যায়না, সৈয়দ মুজতবা আলী মনেপ্রাণে বাঙ্গালী ছিলেন। বাংলাদেশের মুসলমানের আরবি’র প্রতি ভীমরতি বা কলকাতার মুসলমানের উর্দূ প্রীতি কবে যাবে কেজানে?
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ শিক্ষক গৌরাঙ্গ সরকারকে পিটিয়ে পুলিশে সোপর্দ
- কয়েক কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূল হোতা সিরাজুল পুলিশের খাঁচায়
- ‘যে টাকা আনবে সে নম্বর পাবে’
- চাকরির প্রলোভনে প্রবাসীর স্ত্রীর থেকে ১৫ লক্ষ টাকা হতিয়ে নেওয়ার অভিযোগ
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- ভারত থেকে ১৯ দিন পর দেশে ফিরল নিখোঁজ জেলের মরদেহ
- গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা
- টাঙ্গাইলে ড্যাবের মানববন্ধন
- ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা
- গাজীপুরে দুদকের আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গোপালগঞ্জে ৬০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু
- সদরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
- গোবিপ্রবি'র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না: ফখরুল
- দিনাজপুরে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
- ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা
- সমকামিতার অভিযোগে হাবিপ্রবিতে ৬ শিক্ষার্থী বহিষ্কার
- কাপ্তাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
- সালথায় পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণে জনসচেতনতামূলক প্রশিক্ষণ
- ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- বিদ্যার মাহাত্ম্য
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- রাসেল আশেকী’র কবিতা
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- আ-মরি বাংলা ভাষা
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








