‘ডলারের কোন ধর্ম নেই’
শিতাংশু গুহ
নিউইয়র্কে রিয়েল-এষ্টেট ব্যবসায়ীরা নিজেদের ‘কালার-ব্লাইন্ড’ দাবি করে থাকেন, তাঁদের প্রশিক্ষণও ঐরকম। এঁরা সব ‘রং’ সবুজ দেখেন। কারণ, ডলারের রং সবুজ। ডলার সবাই ভালবাসে। হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান-মুসলমান-ইহুদি সবাই। ডলারের কোন ধর্ম নেই। এর মানে কি এই যে, কোন বস্তুর ধর্ম না থাকলে সবাই এঁকে ভালবাসেন? লক্ষ্য করলে দেখা যাবে, যেসব রাষ্ট্রের ধর্ম নেই, মানুষ সে-সব রাষ্ট্র পছন্দ করেন, এবং সেখানে বসতি গড়তে চান। এমনকি নিজ দেশকে যাঁরা ধর্মীয় রাষ্ট্র হিসাবে দেখতে চান, তারাও ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক রাষ্ট্রে থাকতে পছন্দ করেন!
আমাদের এক সিনিয়র বন্ধু ড: জিতেন রায়, যাকে কিছু হিন্দু না-বুঝে ‘এন্টি-হিন্দু’ ভাবেন তিনি সামাজিক মাধ্যমে লিখলেন (মার্চ ২০২৪’র প্রথম সপ্তাহে), ‘ধর্ম না মেনেও আপনি আস্তিক হতে পারেন’। ধর্ম আমার এ লেখার বিষয় নয়, আস্তিক-নাস্তিকও নয়, আমি শুধু বলছি, ডলারের কোন ধর্ম নেই। ঠিক একই ভাবে বলা যায়, ‘ছোলার কোন ধর্ম নেই’? উঠতি বয়সে আমরা রাতে ছোলা ভিজিয়ে পরের দিন সকালে ব্যায়াম করে কাঁচা ছোলা খেয়ে মাসল বাড়ানোর প্রানান্ত চেষ্টা করেছি! ছোলার ধর্ম থাকলে একদল তা খেতো, অন্যরা খেতোনা।
খ্যাদ্যাভ্যাসের কথা বলছি না, বলছি ধর্ম না থাকলে কি হয়? পেয়াঁজেরও ধর্ম নেই! ধর্ম থাকলে রমজান মাসে বাংলাদেশের মানুষ ভারতীয় পেঁয়াজ খেতো না। রমজান উপলক্ষ্যে ভারত থেকে ৪০০ মেট্রিক টন ছোলা বাংলাদেশে এসেছে। বিপুল পরিমান পেঁয়াজ আগেই এসেছে। রমজানে ছোলা ও পেঁয়াজ প্রচুর চলে। মুড়ি, ছোলা, পেঁয়াজো ইফতারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেউ হয়তো বলতে পারেন, খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করতে, সেটি তাঁর বাক-স্বাধীনতা। ভাগ্য ভাল যে, ছোলা-মুড়ি ও পেঁয়াজো বাদ দিতে বলেননি।
খেজুর বড়লোকের ইফতার আইটেম, গরিবের নয়, দাম বেশি। ছোলা, পেঁয়াজো গরিবের ইফতার আইটেম, তা সেই ছোলা বা পেঁয়াজ ভারত থেকে এলেও সমস্যা নেই। আসলে কিছুটা সমস্যা আছে, কারা যেন ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে? কে শোনে কার কথা! অর্থনীতির মূল হচ্ছে, চাহিদা থাকলে সরবরাহ হবেই, সেটা যেভাবেই হোক। ঠেকায় সাধ্য কার! স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশে ব্যাপক শাড়ির অভাব ঘটে, চাহিদা পূরণ হয় চোরাই পথে। গরুর মত হেঁটে হেঁটে সীমান্ত পার হতে পারেনা বলে ছোলা ও পিয়াজ বৈধ পথে আসছে।
গরুকে বলা হয় ‘অবোধ’ প্রাণী, নিজের ভালোটাও বুঝেনা। ভারতীয়রা গরু খায়না; থাক না ব্যাটা ভারতে, অন্তত: প্রাণটা তো বাঁচবে! না, গরু হেঁটে হেঁটে ঘাস চিবাতে চিবাতে বাংলাদেশে ঢুকছেন ‘কোরবানি’ হবার জন্যে। একদল ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে, সামাজিক মাধ্যমে আর এক দল বলছে, ‘ভারতীয় পণ্য কিনে হও ধন্য’। ঈদে ঢাকার বাজারে ভারতীয় ‘লেহেঙ্গা’ নাকি বিক্রী শেষ! প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন, ওদের বউরা শাড়ীগুলো ফেলে দেয়না কেন? যারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে তাদের দাবি, ভারতকে এর বাংলাদেশ নীতি পাল্টাতে হবে? তাদের গোস্বা ভারত আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। ভারত এর স্বার্থ দেখবে সেটিই স্বাভাবিক, আপনি গোস্বা না করে পলিসি পাল্টান!
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি
- 'প্রতিক্রিয়াশীল মহল গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বাধা দান করছে'
- প্রেমিকের প্ররোচনায় কণ্যা শিশুকে শ্বাসরোধে হত্যা
- প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা, একাধিক গুলিবিদ্ধ
- শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা
- ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- দেইলগাও সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিজবুল কোরআন প্রতিযোগিতা
- কাশিয়ানীতে সাব রেজিস্ট্রার অফিসের জমি দখলের অভিযোগ
- শ্রীনগরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা
- ‘অনেকদিন পর নানি বাড়ী এসেছি, ধানের শীষে ভোট চাইতে’
- ভারত পানি বন্টনের এখনো কোন সুরাহা দেয়নি: ফখরুল
- ফরিদপুরের কানাইপুরে পুকুরে মিললো বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র
- মানবদরদী চিকিৎসক ডাঃ বীরেন্দ্রনাথ অধিকারীর মহাপ্রয়াণ দিবসে ধর্মীয় আয়োজন
- ময়মনসিংহ ১ নম্বর পুলিশ ফাড়ীর নবাগত ইনচার্জ ইনেসপেক্টর মাহাবুব মিল্কী
- ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা
- মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার
- সোনাতলায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
- ‘আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস’
- ‘দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার’
- জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম
- কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি
- পাবনা–৪ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
-1.gif)








