ড: মোমেন সত্য কথা বলেননি!
শিতাংশু গুহ
ড: আব্দুল মোমেন ঢাকায় বন্ধু শামীম’র স্মরণ সভায় একরাশ মিথ্যা কথা বলেছেন। তিনি যা বলেছেন তার মর্মার্থ হচ্ছে, নিউইয়র্কে ২০০৭ সালে প্রায় সকল আওয়ামী লীগ নেতা ‘মাইনাস-২’ ফর্মুলার পক্ষে ছিলেন। সভাপতি খালেদ হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ-র নাম তিনি উল্লেখ করেছেন। একই সাথে ঐসময় তিনি কি করেছেন এর একটি ফিরিস্তি দিয়েছেন, যেটি পুরোটাই অসত্য। ভাবছি, একজন ভদ্রলোক এত মিথ্যা বলে কি করে?
প্রকৃতপক্ষে ২/১ জন বাদে প্রায় সবাই তখন ‘মাইনাস-২’ ফর্মুলার বিপক্ষে ছিলেন। এই ২/১ জনের মধ্যে একজন ড: মোমেন। মঈন-ফখরুদ্দিন সরকার আর ক’টা দিন ক্ষমতায় থাকলে ড: মোমেন তাদের সাথে যোগ দিতেন। ছাত্রজীবনে এনএসএফ, পরে খালেদা জিয়ার শাসনামলে, ‘ম্যাডাম’-র সাথে সাক্ষাৎ এবং পাত্তা না পাওয়া ব্যর্থতার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন ড: মোমেন আওয়ামী লীগে।
ওই সময় সজীব ওয়াজেদ জয়-এর হার্ভার্ডে অধ্যয়ন, এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা’র ছেলের সাথে দেখা করতে ঘনঘন বোষ্টন অবস্থান সফলভাবে কাজে লাগান সুযোগ সন্ধানী ড: মোমেন, তার ভাগ্য খুলে যায়! তদুপরি ছিলেন জ্যেষ্ঠ ভ্রাতা অর্থমন্ত্রী মুহিত। কৃতজ্ঞ শেখ হাসিনা তার নুন খেয়েছেন, কিন্তু ড: মোমেনকে দিয়েছেন যোগ্যতার চাইতে অনেক বেশি।
মনে হয়, আমাদের মোমেন ভাই, মন্ত্রিত্ব হারিয়ে মাথা খারাপ হয়ে গেছে। এটিও সত্য, ড: মোমেন আর কখনো মন্ত্রী হবেন না, সামনে হয়তো এমপি-নিয়েও টানাটানি হবে? ড: মোমেন কখনো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু ছিলেন না, উপদেষ্টাও নন, তবে তিনি সাফল্যের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে ব্যবহার করে তরতর করে উপরে উঠে গেছেন।
ড: মোমেন যখন প্রথম জাতিসংঘে রাষ্ট্রদূত হলেন, তখনি একদিন শেখ সেলিমের সাথে আমার কথা হয়। তিনি বললেন, তোমরা মোমেনকে রাষ্ট্রদূত বানাইয়া দিলা? বললাম, সেলিমভাই, আপনার বোন বানিয়েছে, তিনি নুন খেয়েছেন, প্রতিদান দিলেন। সেলিমভাই বললেন, মোমেন আমাদের সাথে এফএইচ হলে থাকতো, এনএসএফ করতো। বললাম, জয় তার পক্ষে, আমাদের কথা কে শুনে?
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীদের এমন মিথ্যা অপবাদ দেয়াটা ঠিক হয়নি, ড: মোমেন এমন মিথ্যাচার না করলেও পারতেন। এসব নেতাকর্মীরা হয়তো ‘জিন্দাবাদ’ ছাড়া কিছু বুঝে না, কিন্তু এঁরা ‘এন্টি-শেখ হাসিনা’ ছিলো তা মেনে নেয়া যায়না। বরং ড: মোমেন, এখন যতটা ভারত ও শেখ হাসিনা’র তোষামোদ করছেন, খালেদা জিয়া সুযোগ দিলে ঠিক উল্টোটা করতেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি যে বায়োডাটা দিয়েছেন সেটিও মিথ্যাচার পরিপূর্ন। একদিন তিনি হটাৎ করে নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে পরিচয় দিতে শুরু করলেন, পরে পিছু হটলেন, কারণ মুক্তিযুদ্ধকালে তিনি পরম নিষ্ঠার সাথে পাকিস্তানের সেবা করেছেন। ড: মোমেন-র বিরুদ্ধে লেখা আমার উদ্দেশ্য নয়, বরং এ সত্য তুলে ধরা যে, যুক্তরাষ্ট্র আওয়ামী নেতাকর্মীরা কখনই সংস্কারবাদী ছিলেন না।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








