ভারতে নির্বাচন
শিতাংশু গুহ
ভারতে নির্বাচন চলছে। ভোটার মাত্র ৯৭ কোটি। নির্বাচন শুরু হয়েছে ১৯শে এপ্রিল, চলবে ১লা জুন পর্যন্ত। ফলাফল বেরুবে ৪ঠা জুন ২০২৪। নির্বাচন হচ্ছে ৫৪৩টি আসনে, ম্যাজিক নাম্বার ২৭২, যাঁরা জিতবেন, তাঁরা সরকার গঠন করবেন। ৪৪দিন ব্যাপী এ নির্বাচন, উৎসাহ-উদ্দীপনা আছে, খুনাখুনি নেই, ভোট ডাকাতি নেই, ভোটে জনগণের রায়ের প্রতিফলন ঘটে। এটি ‘লোকসভার’ নির্বাচন, দুই কক্ষ বিশিষ্ট আইন-পরিষদের নিন্ম কক্ষ হচ্ছে লোকসভা।
লোকসভার নির্বাচন হলেও অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িষ্যা ও সিকিমে একই সাথে বিধান সভার নির্বাচন হচ্ছে। পূর্ববর্তী নির্বাচনটি হয়েছিলো এপ্রিল-মে ২০১৯-এ। ভোটে জিতে বিজেপি’র নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স) সরকার গঠন করে, মোদী ২য় বারের মত প্রধানমন্ত্রী হ’ন। ২০১৪ সাল থেকে বিজেপি ভারতে ক্ষমতাসীন আছে, ২৬শে মে ২০১৪ মোদী প্রথমবারের মত প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এবার জিতলে মোদী টানা তিনবার প্রধানমন্ত্রী হবেন।
বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের নির্বাচন এক এলাহী কারবার। নির্বাচন কমিশন স্বাধীন এবং প্রচন্ড ক্ষমতাশালী। অতীতে প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে পর্যন্ত আদালত পর্যন্ত আসতে বাধ্য করেছিলেন। মোদির ভারত এখন পরাশক্তি, বিশ্বে এর স্থান ষষ্ঠ। অর্থনীতি শক্তিশালী ভিতের ওপর প্রতিষ্ঠিত। ভারত একই সাথে আমেরিকা ও রাশিয়ার বন্ধু। নেহেরু ও ইন্দিরার পর মোদিই একমাত্র প্রধানমন্ত্রী দাপটের সাথে বিশ্ব দরবারে সমাসীন। মোদী ভারতকে নুতন উচ্চতায় নিয়ে গেছেন। মোদির ভারতে উন্নয়ন এখন দৃশ্যমান। মোদী ভারতকে চাঁদে নিয়ে গেছেন। প্রযুক্তিতে ভারত এখন প্রায় বিশ্বসেরা। মোদী আধুনিক ভারত গড়ছেন, অথচ তাঁর ক্ষমতার মূলশক্তি হিন্দুত্ববাদ। মোদী ভারতে হিন্দু পুনর্জাগরণ ঘটিয়েছেন। তিনি মন্দিরে পূজা দিয়ে মোদী বারাণসীতে (কাশী) মনোয়নপত্র জমা দেন, এবং বলেন, ‘আমি মা-গঙ্গার পুত্র’। যে রাজ্যে নির্বাচন সেই অনুসারে ভারতে দফায় দফায় মনোনয়ন জমা নেয়া হয়।
মোদী এবার জিতলে হয়তো ভারতে এবার ‘ইউনিফর্ম সিভিল কোড’ চালু হবে, অর্থাৎ সবার জন্যে এক আইন। বিদেশী খেদাতে এনআরসি লাগু হবার সম্ভবনা থাকবে। ভারতে নির্বাচন ব্যবস্থাটি ফেডারেল হলেও ফলাফল নির্ভর করে রাজ্যগুলোর ওপর। বিভিন্ন রাজ্যে কিছু আঞ্চলিক দল যথেষ্ট শক্তিশালী, এদের সাথে জোট বাঁধতে হয়, ক্ষমতার ভাগাভাগি করতে হয়। সর্বভারতীয় দল হিসাবে এখনো শুধুই বিজেপি ও কংগ্রেস। বিরোধী শিবিরে কংগ্রেসের সাথে আছে মমতা ব্যানার্জি’র তৃণমূল কংগ্রেস এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীলাল ও তার দল ‘আম-আদমী’। টিএমসি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন, আম-আদমী দিল্লি ও পাঞ্জাবে ক্ষমতাসীন। কেজরীলাল কিছুদিন আগে দুর্নীতি’র জন্যে গ্রেফতার হয়েছিলেন, সদ্য তিনি মুক্তি পেয়েছেন। মোদির জন্যে রাহুল গান্ধী যতটা না চিন্তার কারণ, এরচেয়ে ঢের বেশি বিব্রতকর হচ্ছেন মমতা ও কেজরীলাল। আম-আদমী ও তৃণমূল সর্বভারতীয় দল হয় উঠতে পারেনি।
ভারতীয় মিডিয়া, এক্সিট পোল বা সামাজিক মাধ্যমের সূত্র অনুযায়ী মোদী এবারকার নির্বাচনে বিরাট বিজয় পেতে যাচ্ছেন। বিজেপি জোট দুই-তৃতীয়াংশ আসন পেতে আগ্রহী ও আশাবাদী। সেটি হোক বা না-হোক বিজেপি একক সংখ্যাগরিষ্টতা পাচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। হিন্দুত্ববাদ এগিয়ে নিতে মোদী রাম-মন্দির উদবোধন করেছেন। অমিত শাহ বলেছেন, ৪শ’ আসন পেলে পাকিস্তান অধিকৃত ‘আজাদ কাশ্মীর’ ভারতের সাথে যোগ দেবে। জোটনিরপেক্ষ ভারত এখন কোয়াড-র সদস্য। জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের সাথে একত্রে চীনকে মোকাবেলা করছে। অপরদিকে ভারত ‘ব্রিক্সের’ও সদস্য। রাশিয়া-চীন-ভারত মিলে আমেরিকার ডলারকে কোনঠাসা করতে চাচ্ছে। মোদী চীনের সাথেও সম্পর্ক স্বাভাবিকীকরণের পক্ষে কাজ করছেন, চীনের উচ্চপদস্থ নেতা তার আমলেই ভারত সফর করেছেন। ৫শ’ ও এক হাজার রুপির নোট বাতিল করে মোদী অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছেন। তেমনি কাশ্মীর নীতি ঐ রাজ্যকে ধীরে ধীরে স্বাভাবিক করে তুলছে। তিন তালাক বাতিল করে মোদী মুসলিম নারীদের সম্মানের আসনে পৌঁছে দিয়েছেন।
বাংলাদেশে শেখ হাসিনা ও ভারতে নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকলে দুই দেশের লাভ। তেমন অঘটন না ঘটলে সেটিই হতে চলেছে। আগামী পাঁচ বছরে দুই দেশ এগিয়ে যাক, উপমহাদেশে শান্তি বিরাজ করুক।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা
- শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ
- মধুমতি এক্সপ্রেসের সংযোগ হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ৪ বগি, ইঞ্জিনসহ চলে যায় ট্রেন
- ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতনের প্রতিবাদে তালা
- ঈশ্বরদীতে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি
- ঠাকুরগাঁওয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ: ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার, যুবক আটক
- জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ
- কেন্দুয়ার পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অগ্নিদ্বগ্ধ হয়ে ৫টি গরু ছাগলের মর্মান্তিক মৃত্যু
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
- সংরক্ষিত এমপি নিলুফার চৌধুরী মনিকে গণসংবর্ধনা
- স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- বগুড়া মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা: হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ
- কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা
- টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- পারিবারিক বন্ধনই হলো আধুনিক সুসভ্য সমাজের মূলভিত্তি
- হামের মৃত্যুমিছিল: ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন এই রহস্যময় নীরবতা?
- কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র মতবিনিময় সভা: ১৫ দিনের মধ্যে আসছে পূর্ণাঙ্গ কমিটি
- বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান মমতার বিদায় নিশ্চিত করেছে
- মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
- বিবাহিত নারীদের গানের বিচারক নন্দিত তিন তারকা
- ঈদে নিরাপদ নৌযাত্রায় ১৪ নির্দেশনা দিল বিআইডব্লিউটিএ
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সালথায় ইয়াবাসহ আটক ২
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
-1.gif)








