৫ নভেম্বর নির্বাচন: ট্রাম্পের জয়ের সম্ভাবনা উজ্জ্বল
শিতাংশু গুহ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনের সপ্তাহে, অর্থাৎ মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪। প্রধান দুই প্রতিদ্ধন্ধী রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ৭৮ এবং ক্ষমতাসীন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৬০। আরো দু’জন প্রার্থী আছেন, একজন গ্রীন পার্টির জিল ষ্টেন ৭৪ ও অন্যজন লিবারেটরিয়ান পার্টির চেজ অলিভার ৩৯। দু’জন পুরুষ, দু’জন মহিলা। ট্রাম্পের ভাইস-প্রেসিডেন্ট হচ্ছেন ওহাইও’র সিনেটর জেডি ভ্যান্স, ৩৯ এবং কমলা হ্যারিসের ভাইস-প্রেসিডেন্ট হচ্ছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ, ৬০। নির্বাচনটি মূলত: ট্রাম্প-ভ্যান্স ভার্সেস হ্যারিস-ওয়ালজ।
নির্বাচন এলেই শোনা যায় ব্যাটেলগ্রাউন্ড ষ্টেট-র কথা, মুখ্যতঃ হাতে গোনা ঐ ক’টি ষ্টেষ্টই নির্ধারণ করে কে হবেন মার্কিন প্রেসিডেন্ট। বলা হয়, ওহাইও না জিতলে প্রেসিডেন্সী মেলেনা, ভ্যান্স ওহাইও থেকে, ট্রাম্পের জয়ের সম্ভবনা উজ্জ্বল। এবছর ব্যাটেলগ্রাউন্ড ষ্টেটগুলোতে ট্রাম্প-কমলা হাড্ডাহাড্ডি লড়াই। জাতীয়ভাবে দুই প্রাথীর অবস্থা সমান-সমান। একমাস আগে কমলা হ্যারিস প্রায় ৫পয়েন্টে এগিয়ে ছিলেন। ব্যবধান কমছে, ডেমক্রেটরা চিন্তিত। কমলা হ্যারিস প্রার্থী হবার সাথে সাথে পার্টিতে প্রাণ-চাঞ্চল্য ফিরে এলেও এখন তা ফিকে হয়ে আসছে।
শুক্রবার হিল/ডিডিএইচকিউ জরিপ বলছে, ৭টি ব্যাটেলগ্রাউন্ড ষ্টেট-র ৬টি ট্রাম্প সামান্য এগিয়ে, মিশিগানে সমান-সমান। একই দিন নিউইয়র্ক টাইম্স/ সিয়েনা এবং এবিসি/ইপসস জরিপ বলেছে, ট্রাম্প-হ্যারিস ‘টাই’-এটি কমলা’র জন্যে ভাল নয়, কারণ তিনি এগিয়ে ছিলেন, ট্রাম্প ব্যবধান কমিয়ে এগিয়ে যাচ্ছেন। আরিজোনা ও নর্থ ক্যারোলিনায় ট্রাম্প বেশি ব্যবধানে এগিয়ে, ফাইভথার্টিএইট/ নেটেসিলভার জরিপ ওই দুই ষ্টেট ট্রাম্পকে দিয়ে দিয়েছে। ইমার্সন কলেজ/ মারিস্ট জরিপ বলেছে, ট্রাম্প দুই পয়েন্টে এগিয়ে।
জর্জিয়া-মিশিগানে ট্রাম্প সামান্য এগিয়ে। জর্জিয়ায় বাইডেন জিতলেও সচরাচর রিপাবলিকানরা এখানে জয় পেয়ে থাকেন। তবে জর্জিয়াতে ৩৩% কৃষাঙ্গ, তাঁরা কমলার পক্ষে নেমে এলে ফলাফল অন্যরকম হতে পারে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জর্জিয়ায় কমলা হ্যারিসের পক্ষে মাঠে নেমেছেন। মিশিগানে কমলা হ্যারিস এগিয়ে ছিলেন, কিন্তু এখন পিছিয়ে। ঐ ষ্টেট আরব-আমেরিকানদের ভোট হ্যারিসের পক্ষে নেই, কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বাইডেন-হ্যারিস ব্যর্থ। তদুপরি, শ্রমিক ইউনিয়ন হ্যারিসকে সমর্থন জানায়নি।
নেভাদা, পেনসিলভানিয়া ও উইস্কনসিনে কমলা হ্যারিসের অবস্থান কিছুটা ভালো। এই ৩টি-তে জিতলেও বাকি ৪টি’র ১টি-তে তাকে জিততে হবে। নেভাদা ২০০৪’র পর থেকে কোন ডেমোক্রেট জেতেনি। উইস্কনসিন কে জিতবেন বলা মুশকিল। এটি সচরাচর ডেমোক্রেট। শ্রমিক ইউনিয়ন শক্তিশালী। বিভিন্ন জরিপ এ ষ্টেটে একবার ট্রাম-একবার হ্যারিসকে সামান্য এগিয়ে দেখাচ্ছে। পেনসিলভানিয়া হারলে কমলার পক্ষে হোয়াইট-হাউসে যাওয়া অসম্ভব হয়ে যাবে। ট্রাম্প এ ষ্টেটে সামান্য এগিয়ে। এখানে তিনি গুলী খেয়েছেন। পেনসিলভানিয়া এবার নির্বাচনে ট্রাম্প-কার্ড।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জাতীয়ভাবে হলেও প্রেসিডেন্ট নির্বাচিত হ’ন রাজ্যওয়ারী, এটিকে বলা হয় ইলেকটোরাল কলেজ ভোট। এটি কোন একটি প্রতিষ্ঠান নয়, বরং একটি চলমান ব্যবস্থা। ছোটবড় ষ্টেটগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার জন্যে সংবিধান প্রণেতারা এ ব্যবস্থাটি করে গেছেন। এরফলে দেখা গেছে, পপুলার ভোটে জিতেও হিলারি ক্লিন্টন ২০১৬-এ নির্বাচিত হননি, ট্রাম্প ইলেকটোরাল ভোটে বিজয়ী হ’ন। জর্জ বুশ জুনিয়র দ্বিতীয় টার্মে ২০২০ সালে একইভাবে আল-গোর পপুলার ভোটে জিতেও ইলেকটোরাল ভোট হেরে যান।
ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা ৫৩৮, এজন্যে ২৭০-কে ম্যাজিক নাম্বার বলা হয়, কারণ ওই সংখ্যাটি যিনি পেয়ে যান তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হ’ন। প্রতিটি ষ্টেটে যতজন কংগ্রেসম্যান ও সিনেটর থাকেন, সেই সংখ্যক ইলেকটোরাল ভোট থাকে। পার্টি এই ডেলিগেটদের নির্বাচন করে থাকে। ব্যতিক্রম আছে, ডিসি (ডিষ্ট্রিক্ট অফ কলম্বিয়া)-তে ৩জন ডেলিগেট। সচরাচর যে প্রার্থী যেই টেস্টে জয়ী হন, তিনি ওই ষ্টেটের সবগুলো ইলেকটোরাল ভোট পান, এটিকে বলা হয়, ‘উইনার টেক অল’। তবে ব্যতিক্রম আছে. মেইন ও নেব্রাস্কায় ভোটের অনুপাতে ডেলিগেট বন্টন হয়।
কে জিতবেন? এ নিয়ে ইতিমধ্যে তিন বিলিয়ন ডলার বাজি উঠেছে। এটি আরো বাড়বে। বিবিসি বলেছে, ট্রাম্প এগিয়ে। রয়টার বলেছে, হ্যারিস এগিয়ে। ট্রাম্প এখন ভাষণে কমলা হ্যারিসকে ‘ফায়ার’ করে দিচ্ছেন। কমলা হ্যারিস বলেছেন, ট্রাম্প ফ্যাসিষ্ট, তিনি প্রেসিডেন্ট হলে বিপদ। বাইডেন বলেছেন, ট্রাম্প বিপদজ্জনক, তাঁকে রাজনৈতিকভাবে বন্দী করা দরকার। এবার নির্বাচনে ধর্মের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ট্রাম্প বলেছেন, কমলা জিতলে ক্যাথলিকরা কোনঠাসা হয়ে পড়বে। এজন্যে কমলা চার্চে গেছেন। ট্রাম্প আগেও বলেছেন, কমলা নিজেকে কখনো কৃষ্ণাঙ্গ, কখনো ভারতীয় বলেন!
ট্রাম্প একমাত্র প্রার্থী যিনি দু’বার অভিশংসিত হয়েছেন। তিনি ফৌজদারি আইনে দণ্ডিত। একবার জিতে, একবার হারার পরও তিনি লড়ছেন এবং বলেছেন, এরপর আর তিনি নির্বাচন করবেন না। এবার তাঁর জয়ের সম্ভবনা উজ্জ্বল। ইতিমধ্যে দু’বার তাঁর ওপর আক্রমন হয়েছে, একবার কানে গুলি লেগেছে। মিডিয়া, এবং দলের অনেক বড় নেতা তার বিরুদ্ধে, ডেমক্রেটরা তো আছেই। কমলা হ্যারিসের কপাল ভাল, কোন প্রাইমারি ছাড়াই তিনি দলের প্রার্থী হয়ে যান। জিতলে তিনি আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। আদৌ কি তিনি জিতবেন?
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
- শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা
- নির্দিষ্ট কাউন্টের সুতায় সুবিধা প্রত্যাহার, শর্তপূরণ সাপেক্ষে আমদানি
- ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপ’
- ‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, তবু অটুট থাকবে সৌহার্দ্য’
- ‘আগামী বছর সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল’
- রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
- ‘হাসিনাকে ফিরিয়ে আনতে অনড় সরকার, ভারতের কাছে প্রত্যাশা মুখ বন্ধ রাখা’
- ‘মেক্সিকো কারও উপনিবেশ হবে না’
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- জলে ডোবা স্বপ্ন
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- লাইজু তুই এমপি হয়েছিস!
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
-1.gif)








