মানুষের প্রতি ভালোবাসাই সবচেয়ে বড় বিনিয়োগ
মীর আব্দুল আলীম
পারিপার্শ্বিক কিছু ঘটনা চোখে জল আসে। বুক ধড়ফড় করে। এক অসহ্য কষ্টে মন ভারী হয়ে ওঠে। না সইবার কষ্টে এমনটা অনেকেরই হয়। ঈদে নিজের জন্য কেনা হয় না কিছুই। স্বজনদের জন্য কিছু নিতে রাজধানীর এক মার্কেটে গেলাম, কিন্তু কেনাকাটার বদলে এক অদ্ভুত বেদনা নিয়ে ফিরে এলাম। মার্কেটের কোলাহলের মাঝে হঠাৎ করেই এক করুণ চিৎকার কানে এলো-এক ছোট্ট মেয়ে শিশু, বয়স বড়জোর পাঁচ কি ছয়। চিৎকার করে কাঁদছে। জামাটা সে নেবেই নেবে। বাবার সাধ্য নেই কি করে কিনবে ওই জামা। চেহারা দেখেই বেশ বুঝতে পারলাম। দূর থেকে তাকিয়ে মনে হলো, কী হবে এই মেয়েটার ঈদ? কী হবে এই বাবার অনুভূতির, যখন নিজের বুকের মানিকের চোখের জল মুছিয়ে দিতে পারছে না? ইচ্ছে হলো এগিয়ে যাই, শুধু ওই একটা নয়, আরও কয়েকটা জামা কিনে তুলে দিই শিশুটির হাতে। যদি ওর মুখে এক চিলতে হাসি ফোটে! কিন্তু ঠিক তখনই থমকে গেলাম—এই বাবার আত্মসম্মানবোধ কী আমার এই সহানুভূতি মেনে নেবে? যদি অপমানবোধে কষ্ট পান? মানুষেরতো আবার আত্মসম্মান আছে। সেদিন চাপা কষ্টে দোকান থেকে বেরিয়ে পড়লাম। ভাবলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে অল্প আয়ের মানুষের ঈদ আনন্দটা যেন নিরানন্দ হয়েই আসে। প্রতিটি বাবা-মা’ই সন্তানদের হাতে ইচ্ছামতো জামাকাপড় তুলে দিয়ে হাসি মুখটা দেখতে চায়। ক’জনের ভাগ্যেই বা সেই হাসি জোটে।
এক বোতল আখের রস, অমূল্য সুখ : সেদিন ইফতারে ছোট ছেলেটা আখের রস খাবে বলতেই বাসা থেকে নিচে নেমে গেলাম। রোদের তাপ তখনো মিলিয়ে যায়নি, কিন্তু সন্তানের ইচ্ছা বলে কথা! জুসবারে দাঁড়িয়ে রস কিনছি, হঠাৎ টেনেটুনে পুরোনো একটা ফ্রক পরা এক শিশু এসে দাঁড়াল সামনে। বড় বড় চোখে তাকিয়ে আছে আখের রসের বোতলের দিকে। পকেট থেকে ২০ টাকা হাতে দিলাম, তবুও দাঁড়িয়ে রইলো। আখের রস দিকে কি তৃপ্তিতে তাকিয়ে আছে মেয়েটা। শিশুটির চোখের ভাষা পড়তে কষ্ট হলো না আমার। হাতে ধরা বোতলটা এগিয়ে দিতেই এক নিমেষে তার মুখজুড়ে ফুটে উঠল এক অভাবনীয় হাসি-যেন চাঁদের আলো গড়িয়ে পড়ল গোধূলির আকাশে! এমন হাসির দাম কি কোনো টাকায় মেলে?
রসের বোতলটা নিয়ে সে আনন্দে দৌড় দিল। কৌতূহল জাগল মনে, পিছু নিলাম। গিয়ে দেখি, পাশের রাস্তায় একটি হুইলচেয়ারে বসা পঙ্গু বাবা, পাশে ছোট ভাইটা দাঁড়িয়ে আছে। শিশু মেয়েটা ছুটে গিয়ে বোতলটা তুলে দিল বাবার হাতে। ছোট ভাইটা বোতলটা দেখে ফোকলা দাঁতে এমন এক তৃপ্তির হাসি দিল-তা কোনো ভাষায় লেখা যায় না! পঙ্গু বাবা, ছোট ভাই আর ছোট্ট মেয়েটার চোখে যে সুখের ঝিলিক দেখলাম, তাতে বুঝলাম-সে শুধু নিজের জন্য রস কিনতে চায়নি, সুখটুকু ভাগ করে নিতেই ছুটে গিয়েছিল! মাত্র ১০০ টাকায় সেদিন আমি এক অমূল্য দৃশ্যের সাক্ষী হলাম। সত্যিই, যাদের সামর্থ্য আছে, তারা চাইলেই এমন ছোট ছোট মুহূর্ত দিয়ে পৃথিবীকে একটু উজ্জ্বল করে তুলতে পারেন!
সেদিন জাতীয় প্রেসক্লাব থেকে বড় বোনকে দেখব বলে মিরপুরে যাচ্ছিলাম। ট্রাফিক সিগন্যালে পা নেই লাঠি ভর করেই গাড়ির সামনে হাজির ২২/২৩ বছরের এক যুবক। কিছু টাকা হাতে দিতে চেহারাটা যেন জলজল করছে তার। প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটা হয়তো বেশি ছিল তার, নয়তো তৃপ্তিটা বেশি! ভাবলাম মানুষকে খুশি করতে অনেক বেশি কিছু লাগে না শুধু একটা মন লাগে। মাঝে মাঝেই যদি এমনটা করি আমরা অন্তত জ্বলজ্বলে হাসিমুখ গুলোতো দেখতে পাব।
খুব নিকটাত্মীয়ের গল্পটা এখন বলছি আমি। সেটি ছিল বছর পনের আগের কথা। তখন রাজধানীর সিদ্ধেশ্বরীতে থাকি আমরা। আমার ওই আত্মীয় বিদেশ থেকে তার সন্তানদের জন্য অনেক সুন্দর সুন্দর জামাকাপড় কিনে আনেন। কোরবনি ঈদের ঠিক দু’দিন আগের কথা। সন্তানদের মাঝে কাপড় বণ্টন করছেন। বাসার কাজের বুয়াটা সেদিন তার সন্তানকে সঙ্গে নিয়ে কাজে আসেন। শিশুটি ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিল সেই কাপড়ের দিকে। আত্মীয়ের দিলে ভীষণ চোট লাগে। সঙ্গে সঙ্গেই গায়ে কাপড় চেপে নিচে নেমে গেলেন তিনি। ফুটপাত থেকে একটি লাল গেঞ্জি আর কালো রংয়ের প্যান্ট নিয়ে এলেন। তার হাতে কাপড়গুলো দিতেই সে কি আনন্দ! আমিও উপভোগ করি তার সেদিনের জ্বলজ্বলে সেই মুখখানি। অল্পতে খুশি হওয়া সেই চেহারাটা এখনো আমার চোখে ভাসে। বিদেশ থেকে দামি ব্রান্ডের কাপড় সবটা যে তার সন্তানদের পছন্দ হয়নি এটা আমি সেদিন বুঝতে পেরেছি। সৃষ্টিকর্তা আসলে সত্যিই পারেন। সুখটা কাকে কখন কীভাবে দেবেন, তৃপ্তি কোথায় নিহিত সেটা অত্যন্ত রহস্যময়। কাউকে তিনি অল্পতে অনেক তৃপ্তি আর সুখ দেন আবার অনেক কিছু থেকেও অনেকের সুখ নেই, শান্তি নেই। এটাই হয়তো ভালোলাগার দুনিয়ায় শ্রষ্টার মহান খেলা।
জীবনের সুখ গুলো এমনই। এমন নানা ভালো কাজের শেষে তৃপ্তির ঘুমও আসে। আমাদের প্রত্যাহিত জীবনে ঘুমটা আসলে আল্লাহর বিশাল একটা নেয়ামত। লাখ টাকার পালঙ্কে শুয়ে কারো হয়তো ঘুম হয় না; ছটফট করে রাতটা কষ্টে কাটে। স্বামী হয়তো কোনো ডিস্কো পার্টিতে কিংবা মদের বারে ফুর্তি করছে। রাস্তা কিংবা ফুটপাতে টাঙ্গানো পলিথিনের ভেতরে অনেকে দম্পতির কতই না সুখের সংসার। এই আমরাই দেখি ফুটপাতে শব্দ আর ধুলাবালির মধ্যে কেউ কেউ নাক ডেকে ঘুমায়। আবার দেখি রাস্তার পাশে কোনো খালি জায়গায় ভর রোদে তৃপ্তির ঘুম দিচ্ছে শ্রমজীবী মানুষ। অনেকে এসিতে ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারে না। দামি গাড়ি, বাড়ি, খাট-পালং আর অর্থ বৈভব দিয়ে সুখ আর তৃপ্তি পাওয়া যায় না। সুখটা অন্য এক রকম। অনেক অর্থের মধ্যে থেকেও মানুষ সুখী নয়; আবার অল্প অর্থে খুব সুন্দর সুখী জীবনযাপন করছেন অনেকে।
অনেকে ফুটপাত থেকে জামা কিনে তৃপ্ত। গায়ে জড়িয়ে ভাবেন কতইনা সুন্দর লাগছে তাকে। আবার একই জামা গায়ে চেপে চুলকানি বেড়ে যায়! ফুটপাত থেকে কেনা জামা ভেবে কুটকুট করছে গায়। চিত্তে শান্তি নেই। ভাবে এত কম দামি জামা কী ভাবছেই না জানি লোকে। ওই যে বলছিলাম, নিজ ভাবনাটার মধ্যেই সুখ অন্তর্নিহিত। সুখী হতে নিজেকে সুখী ভাবতে হয়। সুখ পেতে হয় নিজের কাছেই। অঢেল অর্থের মালিক এক পুলিশ কর্মকর্তা তার মাকে অসুস্থ হলে প্রথমে চেন্নাই পরে সিঙ্গাপুর পাঠান চিকিৎসার জন্য। মাস দুয়েক পরে খালাম্মাকে লাশ হয়ে ফিরতে হয়েছে দেশে। কোনো চিকিৎসক কোনো চিকিৎসায় তাকে সারিয়ে তুলতে পারেননি। একই সময় আমাদের কাজের ছেলাটা তার মা অসুস্থতার কথা জানায় আমাদের। বলছিল, মস্ত বড় রোগ হয়েছে তার। আর নাকি বাঁচানো যাবে না। আমার ডাক্তার ছেলেটা তার হাসপাতালে ক’দিন চিকিৎসা দিতেই তিনি ভালো হয়ে উঠলেন। মাত্র অল্প ক’টাকা খরচেই সুস্থ হলেন ওই মা। সুস্থতা আল্লাহর বড় নেয়ামত। কেউ অল্পতেই সেরে উঠে আবার সুস্থ মানুষ আমাদের মাঝ থেকে হারিয়ে যান, শত চেষ্টায়ও তাকে আর এই পৃথিবীতে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। এমনটাই তো হচ্ছে সব সময়।
আমার বাবা-মাকে আমি কখনো শুধু আমাদের জন্য জীবন কাটাতে দেখিনি, তারা ছিলেন সবার জন্য। মানবিকতার এক জীবন্ত প্রতিমূর্তি ছিলেন তারা। মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়া ছিল তাদের স্বভাবসিদ্ধ গুণ। বাবা বলতেন, “টাকায় সুখ কেনা যায় না, তবে অভাবী মানুষকে সহায়তা করে যে আনন্দ পাওয়া যায়, তা পৃথিবীর শ্রেষ্ঠ সুখ।” সত্যিই, এই উপলব্ধি তার জীবনকেই শুধু সমৃদ্ধ করেনি, আমাদের মধ্যেও সেই মহান শিক্ষার বীজ বুনে দিয়েছেন।
আমাদের ঈদ আনন্দ কখনো শুধু আমাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বাবা-মা সবসময় চেষ্টা করতেন আশপাশের অভাবী মানুষদের সাথে আনন্দ ভাগ করে নিতে। আমাদের ঘর ছিল সবার জন্য উন্মুক্ত—চেনা-অচেনা অনেকেই আসতেন, সবাইকে স্নেহ-ভালোবাসায় আপন করে নিতেন তারা। নতুন জামা, মিষ্টি, ঈদের উপহার—এসব শুধু আমাদের জন্য নয়, যারা হয়তো স্বপ্নেও এসব কল্পনা করতে পারেনি, তাদের জন্যও ছিল সমানভাবে বরাদ্দ। বাবা-মা বিশ্বাস করতেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। আমার বাবাকে আমি সবসময়ই দেখেছি ন্যায়-নীতির এক অবিচল পথিক হিসেবে। তার কাছে সত্য ছিল অমোঘ, ন্যায়বিচার ছিল জীবনের মূলমন্ত্র। পারিবারিক বা সামাজিক যে কোনো বিষয়ে তিনি ছিলেন নিরপেক্ষ এক বিচারক, যেখানে আবেগ নয়, ন্যায়ই ছিল তার একমাত্র বিবেচ্য বিষয়। বাবা-মা শুধু আমাদের শাসক ছিলেন না, ছিলেন পথপ্রদর্শকও। তারা শিখিয়েছেন, বড় হওয়া মানে শুধু বিত্তবান হওয়া নয়, বড় হওয়া মানে মানবিক হওয়া, উদার হওয়া, অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করা।
আমাদের পাঁচ ভাইবোন ছিলাম তাদের স্নেহের ছায়ায় শীতল, নির্ভার। মনে হতো, বাবা-মায়ের ভালোবাসার আলোয় আমাদের জীবনে কোনো অন্ধকার আসবে না। কিন্তু বিধির বিধান বদলায় না। বাবা চলে গেছেন, মা-ও হয়তো একদিন চলে যাবেন, কিন্তু তাদের দেখানো পথ, তাদের শিক্ষাগুলো আজও আমাদের বাঁচিয়ে রাখে, এগিয়ে চলার শক্তি দেয়। সময় খুব বেশি হয়নি, তবুও মনে হয়, শত বছর পেরিয়ে গেছে বাবাকে দেখি না। আমাদের চারপাশে সব আছে, কিন্তু এক অপার শূন্যতা যেন আমাদের ঘিরে রেখেছে। তবু আমরা জানি, বাবা-মা আমাদের মাঝে আছেন, তাদের মূল্যবোধ, শিক্ষা আর ভালোবাসার মধ্যে। আমরা সেই আলোতেই পথ চলছি, আগামীতেও চলব। সত্যিই, জীবনের আনন্দ ও সুখ আমাদের আশেপাশেই ছড়িয়ে আছে, শুধু খুঁজে নেওয়ার দৃষ্টিটা থাকতে হয়। অল্পতে সুখী হওয়ার আর সবাইকে নিয়ে সুখী হওয়ার অভ্যাসটাই পারে জীবনকে সুন্দর ও পরিপূর্ণ করে তুলতে। আসুন আমরা সবাইকে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করি।
লেখক : সাংবাদিক, সমাজ গবেষক, মহাসচিব-কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ।
পাঠকের মতামত:
- শীতের তীব্রতায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
- নগরকান্দায় ধর্মীয় অনুভূতি অবমাননার অভিযোগে প্রতিবাদ সমাবেশ
- ফরিদপুরে ডিবি পুলিশের হাতে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
- ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা-আলাস্কা সীমান্ত এলাকা
- কবিরহাটে রোহান দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- পাংশায় মুক্তিযোদ্ধাদের কববের জন্য নির্ধারিত স্থানের আগুন
- চলচ্চিত্র উৎসবের নারী নির্মাতা বিভাগে বিচারক আফসানা মিমি
- আমিরাতের লিগে অভিষেকে উজ্জ্বল মোস্তাফিজ
- ‘বিএনপি সবসময়ই প্রতিশ্রুতিশীল রাজনীতিতে বিশ্বাসী’
- নড়াইলে পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার
- শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ
- রবিবার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি
- আরো আধুনিকীকরণ করা হচ্ছে রসাটমের তৃতীয় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্ল্যান
- ‘বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত’
- ‘ধর্মের নামে দেশে বিভাজনের পথ তৈরির চেষ্টা চলছে’
- ‘কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন’
- কুমিল্লা ও লাকসামে তুমুল যুদ্ধ চলে
- নগরকান্দায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত
- ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের শুরু
- ঝিনাইদহে বেড়েই চলেছে খুনোখুনি, নিরপত্তাহীনতায় জনজীবন
- লোহাগড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ১০ জেলায় ২শ’ অভয়াশ্রম, জলাশয়ে ফিরছে দেশীয় মাছ
- ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক, পরিবারে মাতম
- প্রাণ
- উখিয়ার লাল পাহাড়ে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








