নিজের চামড়ায় পরের বাহাদুরি
মীর আব্দুল আলীম
কোরবানির ঈদে দেশের গাঁ-গঞ্জ থেকে শহর-সবখানেই যেন চামড়ার মহোৎসব। একদিনেই জমে ওঠে চামড়ার পাহাড়। ট্রাকে ট্রাকে সেই কাঁচা চামড়া রওনা হয় গুদামে, ট্যানারিতে, কারখানায়। গন্ধে, ঘামে আর গরুর রক্তে মাখা যে সম্পদ-তার মালিকানা যেন কেবল কাগজে কলমে আমাদের। বাস্তবে? জুতো হয় চীন। স্টিকার পড়ে-‘মেইড ইন চায়না’। কখনো ভারতও চুপিচুপি ছিনিয়ে নেয় এই সম্পদ, ফেরত দেয় ‘ফ্যাশন’ নামক প্যাকেটে মোড়া দামি পণ্য।
বাংলাদেশ, যে দেশ বিশ্বের অন্যতম চামড়া-সম্ভার, সেই দেশের মানুষ পড়ে নিজের চামড়ায় বানানো পরের জুতো। দেশি ট্যানারিগুলোর করুণ দশা, সরকারের কাগুজে পরিকল্পনা আর আমলাতান্ত্রিক জটিলতায় হারিয়ে যায় “মেইড ইন বাংলাদেশ”-এর সম্ভাবনা। যেখানে থাকার কথা ছিলো বিলাসবহুল ইউরোপীয় দোকানে আমাদের নাম, সেখানে রয়ে গেছে শুধুই কাঁচামালের কুরবানি। নিজের সম্পদ দিয়েও নিজের নামটুকু ছাপাতে না পারা এক দুঃখী দেশের কাহিনি যেন এই শিল্পের প্রতিচ্ছবি। আমাদের চামড়ার গায়ে লেগে আছে অবহেলার ধুলা, দুর্নীতির দাগ আর আত্মসম্মানের অপমান।
প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে প্রায় ৭০-৮০ লাখ গরু, ছাগল, ভেড়া ইত্যাদি কুরবানি হয়। এর মাধ্যমে যে পরিমাণ কাঁচা চামড়া পাওয়া যায়, তা আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। কেবল এই একটি মৌসুমেই প্রায় সারা বছরের চাহিদা মেটানোর মতো চামড়া সংগ্রহ করা সম্ভব। অথচ আমরা এই বিপুল সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণে আধুনিক প্রযুক্তির অভাব এবং পরিকল্পনার ঘাটতির কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। চামড়া নষ্ট হওয়া মানে কোটি কোটি টাকার ক্ষতি। যদি এই মৌসুমভিত্তিক সরবরাহকে একটি পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে শিল্পে রূপান্তর করা যেত, তাহলে আমাদের দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হতো এবং চীন বা ভারতের মতো জুতা, ব্যাগ, বেল্ট, জ্যাকেট তৈরির বাজারে প্রতিযোগিতামূলক স্থান দখল করা সম্ভব হতো।
চামড়া প্রক্রিয়াজাতকরণে আধুনিক প্রযুক্তির অভাব: বাংলাদেশের বেশিরভাগ ট্যানারিতে এখনও প্রাচীন পদ্ধতিতে চামড়া প্রক্রিয়াজাত করা হয়। আধুনিক প্রযুক্তি ও মানসম্মত যন্ত্রপাতির অভাব, দক্ষ জনবলের স্বল্পতা এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অভাবে চামড়ার গুণগত মান ধরে রাখা সম্ভব হয় না। বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে হলে চামড়ার প্রক্রিয়াকরণে আন্তর্জাতিক মান নিশ্চিত করা জরুরি। চীন, ভারত, ভিয়েতনাম—এরা ইতোমধ্যেই আধুনিক ট্যানারি ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বজুড়ে নিজেদের বাজার সম্প্রসারণ করেছে। আমাদের দেশে যদিও সাভারে চামড়াশিল্প নগর গড়ে তোলা হয়েছে, তবু এখনো অনেক প্রতিষ্ঠান সেখানে কার্যকরভাবে স্থানান্তরিত হয়নি কিংবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। যদি সরকার এবং বেসরকারি উদ্যোক্তারা একসাথে মিলে আধুনিক ট্যানারি প্রযুক্তি স্থাপন ও রক্ষণাবেক্ষণে বিনিয়োগ করতেন, তাহলে চামড়া শিল্পে অভূতপূর্ব বিপ্লব ঘটানো সম্ভব হতো।
প্রশিক্ষিত জনবল গড়ে তোলার অভাব: চামড়া শিল্পে সফলতা অর্জনের জন্য কেবল প্রযুক্তি বা কাঁচামালই যথেষ্ট নয়, প্রয়োজন দক্ষ জনবল। বর্তমানে বাংলাদেশে চামড়া প্রক্রিয়াকরণ, ডিজাইন, এবং পণ্য উৎপাদনে দক্ষ কর্মীর অভাব প্রকট। আন্তর্জাতিক মানের জুতা, ব্যাগ বা গার্মেন্টস এক্সেসরিজ তৈরি করতে হলে যে ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা দরকার, তা আমাদের দেশে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এখনো সীমিত। কিছু টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সীমিতসংখ্যক প্রশিক্ষণ প্রদান করা হয়, কিন্তু তা দেশের শিল্পের জন্য যথেষ্ট নয়। সরকার যদি ট্যানারি জোনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে নিয়মিত কোর্স চালু করত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ দিত প্রশিক্ষণে বিনিয়োগ করতে, তাহলে ক্রমশ দক্ষ জনবল গড়ে উঠত। এতে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করা সহজ হতো।
রপ্তানি বাজারের জন্য ব্র্যান্ডিংয়ের অভাব: বাংলাদেশে উৎপাদিত চামড়া ও চামড়াজাত পণ্যগুলো গুণগত মানে উন্নত হলেও বিশ্ববাজারে তা ব্র্যান্ড হিসেবে পরিচিত নয়। আন্তর্জাতিক ব্র্যান্ডের অভাবে আমাদের পণ্যের মূল্য অনেক কমে যায় এবং পাইকারি দামে বিক্রি করতে হয়। অথচ ভারত, চীন বা ইতালির মত দেশগুলো কেবল ব্র্যান্ড ভ্যালুর জোরে একই পণ্য অনেক বেশি দামে বিক্রি করে। যদি বাংলাদেশ সরকার কিংবা উদ্যোক্তারা যৌথভাবে ব্র্যান্ড নির্মাণ, আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ, ডিজিটাল মার্কেটিং, এবং ট্রেড মিশনের মাধ্যমে পণ্যের পরিচিতি বাড়াতে সচেষ্ট হতেন, তাহলে আমাদের পণ্য উচ্চমূল্যে বিক্রি করা যেত এবং বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হতো। চামড়াজাত হস্তশিল্পের সম্ভাবনা: চামড়া দিয়ে কেবল জুতা বা ব্যাগ নয়, নানা ধরনের হস্তশিল্পও তৈরি করা সম্ভব—যেমন ঘড়ির ফিতা, বইয়ের মলাট, গৃহসজ্জার সামগ্রী, অলংকার, দোলনা, আসবাবপত্রের কভার ইত্যাদি। এই খাতে গ্রামীণ নারী-পুরুষ শ্রমিকদের সম্পৃক্ত করে গড়ে তোলা যেতে পারে। এতে করে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে স্থানীয়ভাবে উৎপাদিত হস্তশিল্প বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয় বাড়ানো সম্ভব। এজন্য চাই স্থানীয় উদ্যোগ, প্রশিক্ষণ, এবং সরকারি ও বেসরকারি সহায়তা। যদি চামড়াজাত হস্তশিল্পকে পরিকল্পিতভাবে গড়ে তোলা যায়, তবে তা একটি স্বতন্ত্র রপ্তানি খাতে পরিণত হতে পারে।
বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা ও পরিবেশদূষণ: ট্যানারির বর্জ্য ব্যবস্থাপনা বাংলাদেশের পরিবেশ ব্যবস্থার অন্যতম দুর্বল দিক। চামড়া প্রক্রিয়াকরণের সময় বিপুল পরিমাণ রাসায়নিক ব্যবহার করা হয়, যা সঠিকভাবে নিষ্কাশন না হলে পরিবেশ দূষণ হয়। এই সমস্যা আন্তর্জাতিক রপ্তানি বাজারেও নেতিবাচক প্রভাব ফেলে। উন্নত দেশে পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি না থাকলে তাদের বাজারে প্রবেশ করাও কঠিন হয়ে পড়ে। সাভার চামড়াশিল্প নগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন প্লান্ট থাকলেও সেটির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। পরিবেশবান্ধব ট্যানারি শিল্প গড়ে তুলতে হলে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং কঠোর পরিবেশ আইন প্রয়োগ করা জরুরি।
অভ্যন্তরীণ বাজারের অপার সম্ভাবনা: বাংলাদেশে প্রায় ১৮ কোটি মানুষের একটি বিশাল বাজার রয়েছে। দেশের মানুষের মধ্যে এখন দেশীয় ব্র্যান্ডের জুতা, ব্যাগ, বেল্ট ব্যবহারে আগ্রহ বাড়ছে। কিন্তু দেশীয় বাজার এখনও বিদেশি পণ্যের দখলে। যদি স্থানীয় উদ্যোক্তারা মানসম্পন্ন ও স্টাইলিশ চামড়াজাত পণ্য তৈরি করতে পারেন, তবে দেশীয় বাজারে চীনের পণ্যকে টেক্কা দেয়া সম্ভব। সরকারের পক্ষ থেকে দেশীয় ব্র্যান্ডকে উৎসাহিত করা এবং বাজার সুরক্ষার ব্যবস্থা নিলে এই খাত ঘুরে দাঁড়াতে পারে।
চামড়া গবেষণায় বিনিয়োগের অভাব: চামড়া এবং চামড়াজাত পণ্যের উন্নয়নে গবেষণা অত্যন্ত জরুরি। অথচ বাংলাদেশে এ খাতে প্রাতিষ্ঠানিক গবেষণা কার্যক্রম প্রায় নেই বললেই চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে কিছু গবেষণা চললেও তা শিল্পের প্রয়োজনে যথেষ্ট নয়। গবেষণায় বিনিয়োগ বাড়ানো গেলে নতুন প্রযুক্তি, ডিজাইন এবং পরিবেশবান্ধব উপকরণ উদ্ভাবনের মাধ্যমে এই শিল্প আরও টেকসই করা সম্ভব। আন্তর্জাতিক মানদ- অর্জনে দেরি: চামড়া শিল্পে আন্তর্জাতিক মানদ- অর্জন করতে হলে সার্টিফিকেশন পাওয়া জরুরি। আমাদের দেশের অনেক ট্যানারি এই সার্টিফিকেশন অর্জন করতে পারেনি বিধায় আন্তর্জাতিক বড় ব্র্যান্ডগুলো আমাদের পণ্য কিনতে আগ্রহী নয়। অথচ এই মানদ- অর্জন করলে বাজারে প্রবেশের পথ সুগম হয় এবং উচ্চমূল্য পাওয়া যায়। সরকার যদি প্রণোদনা ও সহায়তা দিয়ে এসব সার্টিফিকেশন অর্জনে সাহায্য করে, তাহলে রপ্তানি বহুগুণে বাড়বে।
কুটির শিল্প থেকে বৃহৎ শিল্পে উত্তরণ: বাংলাদেশে বহু উদ্যোক্তা ছোট পরিসরে চামড়াজাত পণ্য তৈরি করেন, কিন্তু তারা বড় শিল্পে রূপ নিতে পারেন না মূলধন, প্রশিক্ষণ ও বিপণন ব্যবস্থার অভাবে। সরকার ও এনজিওগুলো যদি এসব ক্ষুদ্র উদ্যোক্তাকে প্রশিক্ষণ, ঋণ এবং বিপণন সহায়তা দেয়, তাহলে তারা বৃহৎ শিল্পে পরিণত হতে পারেন। এতে চামড়াশিল্পে কর্মসংস্থান ও রপ্তানি দুটোই বাড়বে। বিনিয়োগে উৎসাহ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব: চামড়া শিল্প একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র। কিন্তু ব্যবসায়ীরা অনেক সময় সরকারি নীতির স্থায়িত্বহীনতা, আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির কারণে বিনিয়োগে আগ্রহ হারান। সরকারের উচিত একটি সুস্পষ্ট এবং দীর্ঘমেয়াদি নীতি গ্রহণ করা, যাতে বিনিয়োগকারীরা আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন। শিল্পাঞ্চলের ভর্তুকি, কর ছাড়, প্রযুক্তিগত সহায়তা এবং সহজ ঋণ সুবিধা এই খাতকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।
বহু উদ্যোক্তা চামড়াজাত পণ্য তৈরি করতে পারেন, কিন্তু সেগুলো রপ্তানি বা বিক্রির জন্য কোনো আন্তর্জাতিক সংযোগ থাকে না। এই সমস্যা দূর করতে হলে একটি শক্তিশালী রপ্তানি নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। বিজিএমইএর মতো একটি সংগঠন যদি চামড়া শিল্পের জন্যও কার্যকরভাবে কাজ করে, তাহলে উদ্যোক্তারা বিদেশি ক্রেতার সঙ্গে সংযুক্ত হতে পারবেন। প্রতি বছর অনেক চামড়া সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। ফলে দেশীয় বাজারে কাঁচামালের ঘাটতি তৈরি হয়। এই অবৈধ চোরাচালান বন্ধ করতে হলে কড়া নজরদারি, সীমান্ত নিরাপত্তা এবং স্থানীয় প্রশাসনের সদিচ্ছা প্রয়োজন। চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করা এবং প্রকৃত সংগ্রাহকদের সঙ্গে কাজ করলেই এ সমস্যার সমাধান সম্ভব। বিশ্ববাজারে চামড়াজাত পণ্যের প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। নতুন ডিজাইন, দ্রুত ডেলিভারি, পরিবেশবান্ধব পণ্য এখন গ্রাহকদের চাহিদা। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো, গবেষণা ও উন্নয়নে গুরুত্ব দেওয়া, এবং আধুনিক পণ্য উন্নয়নের ওপর জোর দিতে হবে। দেশে উৎপাদিত চামড়াজাত পণ্য ব্যবহার করতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য চাই গণসচেতনতা, প্রচার, ও দেশীয় ব্র্যান্ডের প্রতি আস্থা গড়ে তোলা। যদি আমরা নিজেরাই দেশীয় পণ্য ব্যবহার করি, তাহলে বিদেশি পণ্যের চাহিদা কমবে এবং দেশীয় শিল্প টিকতে পারবে। সরকারের পাশাপাশি গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক আন্দোলনের মাধ্যমে দেশীয় শিল্পে দেশপ্রেম সৃষ্টি করতে হবে।
চামড়ার ঘ্রাণে শুধু অর্থ নয়, আত্মমর্যাদাও লুকিয়ে থাকে। বিশ্বমঞ্চে বাংলাদেশ এখন আর গরিব-দুঃখী দেশের প্রতীক নয়। গার্মেন্টসে সফলতা এসেছে, তথ্যপ্রযুক্তিতে অগ্রগতি দৃশ্যমান—তাহলে চামড়া শিল্পের বেলায় এত গলা শুকিয়ে যায় কেন? নীতিনির্ধারকরা একটু দূরদৃষ্টি আর রাজনৈতিক সদিচ্ছা দেখালে, এই একটি শিল্প দিয়েই দাঁড় করানো যেত নতুন এক ‘ব্র্যান্ড বাংলাদেশ’। শুধু একদিনের কোরবানিতে নয়, সারাবছরজুড়ে কুরবানি করা যেত চীন-মালয়েশিয়ার আমদানি নির্ভরতার ওপর। সময় এসেছে, চামড়ার গন্ধে ঘাম আর গৌরব মিশিয়ে এক নতুন শিল্প বিপ্লবের বীজ বপনের।
লেখক: সাংবাদিক, সমাজ গবেষক, মহাসচিব-কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ।
পাঠকের মতামত:
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








