ড. ইউনুস কি ‘সান্ত্বনা’ পুরস্কার নিতে লন্ডন গেছেন?
শিতাংশু গুহ
প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনুস ১০ই জুন সকালে লন্ডন পৌঁছেছেন। বাংলাদেশ সরকার বলেছিলো, ‘রাষ্ট্রীয় সফর’, কিন্তু বিমানবন্দরে বৃটিশ সরকার বা রাজপরিবারের কেউ উপস্থিত ছিলেন না। লন্ডনস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁকে অভ্যর্থনা জানান। লন্ডনে পৌঁছেই তিনি বিশাল বিক্ষোভের মুখে পড়েন। বৃটিশ প্রধানমন্ত্রী কির্ স্টারমার-র সাথে তার বৈঠক অনিশ্চিত হয়ে গেছে। তবে তারেক জিয়ার সাথে বৈঠকটি হচ্ছে। ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ১৩ই জুন শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার হোটেলে বৈঠকটি হতে পারে।
সরকার জানিয়েছিল যে, বৃটিশ প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। লন্ডনে পৌঁছে প্রেস-সেক্রেটারী শফিকুল আলম জানান, বৃটিশ প্রধানমন্ত্রী কানাডায় গেছেন তাই বৈঠকটি অনিশ্চিত হয়ে গেছে। বাংলা ট্রিবিউন লন্ডনের একজন ব্যারিষ্টারের বরাত দিয়ে জানিয়েছে যে, শফিকুল আলমের তথ্য ভুল, প্রধানমন্ত্রী বৃটেনেই আছেন। তাহলে কি বৃটিশ প্রধানমন্ত্রী পাশ কাটাতে চাচ্ছেন? তেমনটি হলে একজন আন্তর্জাতিক প্লেয়ারের সাথে সাক্ষাতের সুবর্ন সুযোগ তিনি হাতছাড়া করবেন। লন্ডন দূতাবাস অবশ্য বৈঠকটি হবার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিকী বারবার ড: ইউনুসকে কথা বলার জন্যে ডাকছেন, প্রধান উপদেষ্টা সাড়া দিচ্ছেন না? লাঞ্চ, চা-পান-এর নিমন্ত্রণের পর টিউলিপ বলেছেন, পার্লামেন্টে আসুন, আমরা কথা বলি। ড: ইউনুস কি ভয় পাচ্ছেন? দুর্জনেরা মনে করছেন, বৃটিশ প্রধানমন্ত্রীর সাথে টিউলিপের সু-সম্পর্ক আছে, তিনিই কি ড: ইউনূসের বাড়াভাতে ছাই দিলেন? তবে লন্ডনের বেশ ক’টি গ্রূপ বৃটিশ প্রধানমন্ত্রী ও রাজাকে চিঠি দিয়েছেন যাতে তারা ড: ইউনূসের সাথে দেখা না করেন। কালের কণ্ঠ (১০জুন) হেডিং করেছে, টিউলিপের চ্যালেঞ্জ ড: ইউনূসের বিশ্বাসযোগ্যতার ভিত নাড়িয়ে দেবে’।
লন্ডনে স্বাধীনতার সপক্ষ শক্তি এবং হিন্দুরা বিশাল বিক্ষোভ করেছে। তারা ‘জয়বাংলা’, ‘পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার-সাবধান’, ‘চিন্ময় প্রভুর মুক্তি চাই ইত্যাদি শ্লোগান দেয়। বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন, ইউকে তাঁর হোটেলের বাইরে চিন্ময় প্রভুর মুক্তি ও ৮-দফা দাবি আদায়ের জন্যে বিক্ষোভ করে। বলা হয়েছিল যে, বৃটিশ রাজা চার্লসের কাছ থেকে ড: ইউনুস ‘কিং চার্লস হার্মোনি এওয়ার্ড’ পুরস্কারটি নেবেন। লন্ডনের রাজপ্রাসাদ পুরস্কার প্রাপ্তদের একটি তালিকা প্রকাশ করেছে, তাতে ড: ইউনূসের নাম নেই, তবে তিনি ‘সান্ত্বনা’ পুরস্কার নিতে গেছেন?
রিফর্ম নামে একটি সুবিধাবাদী বিএনপি-জামাত গ্রূপ পূর্ব-লন্ডনের আফতাব আলী পার্কে একটি সমাবেশ করার কথা? ড: ইউনুস ক্ষমতাসীন হয়েছেন ১০ মাস পূর্ণ হয়েছে। এ সময়ে তিনি ১১-বার রাষ্ট্রের পয়সায় বিদেশ ভ্রমন করেছেন। কোনটাই রাষ্ট্রীয় সফর ছিলোনা। ইংরেজীতে একটি কথা আছে, ‘মর্নিং শোজ দি ডে’, তাই যদি সত্য হয়, তবে প্রধান উপদেষ্টার লন্ডন সফর অর্থহীন হবে।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে গৃহবধূর মরদহ মিলল গোয়ালঘরে
- সড়কের জমি গিলে খেতেই আ.লীগ নেতাদের সাহায্যে জেলা পরিষদ থেকে কিছু জমি লিজ নেয় দুর্বৃত্তরা
- সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
- ফরিদপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
- কালুখালীতে খননকৃত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ফরিদপুরে প্রান্তিক খামারিদের মাঝে ব্র্যাকের মুরগির বাচ্চা বিতরণ
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- শ্যামনগরে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ
- সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়
- বাস্তবতা অস্বীকারের রাজনীতি
- ব্র্যাকের আরও তিনটি শিখন তরীর উদ্বোধন
- নবায়নযোগ্য বায়ুশক্তি: টেকসই ভবিষ্যতের মূল চাবিকাঠি
- ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
- সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার
- ‘আমাকে আইন শেখান, ওই রকম বহু সাংবাদিক আমার দেখা আছে’
- দিনাজপুরে পায়ের রগ কেটে রাইস মিল মালিককে হত্যা, সাবেক স্ত্রী আটক
- মেধাবীদের স্বীকৃতি, নগরকান্দায় জমকালো সংবর্ধনা অনুষ্ঠান
- হালদা ও কর্ণফুলীর মৎস্য সম্পদ রক্ষায় কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা
- আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি
- কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা
- গণমুখী ও বাস্তবভিত্তিক বাজেট দেওয়ায় প্রধানমন্ত্রীকে বিড়ি শ্রমিকদের অভিনন্দন
- ‘প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক’ নয়’
- জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঝালকাঠিতে মতবিনিময় সভা
- রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে, ভোগান্তি চরমে
- নান্দাইল শহীদ দিবস পালিত
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- বাস্তবতা অস্বীকারের রাজনীতি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







