জাতি আর একটি পূর্ব-নির্ধারিত মেটিক্যুলাস নির্বাচন দেখবে
শিতাংশু গুহ
বিএনপির ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যেকার বৈঠকটি দুই ঘন্টার মত চলে। এটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। একটি যৌথ ঘোষণা দেয়া হয়েছে। বৈঠকটি ছিলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। আলোচনার মুখ্য বিষয় ছিলো নির্বাচন, তারেক জিয়া নির্বাচনটি সামনের দিকে এগিয়ে আনার প্রস্তাব দেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে নির্বাচনটি দিতে সম্মত হ’ন। এরআগে অন্তর্বর্তী সরকার ও বিএনপি একত্রে বসে একটি যৌথ বিবৃতি দেন্। এতে বৈঠককে সৌহার্দ্যমুলক বলে বর্ণনা করা হয়। তারেক জিয়া রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচনটি অনুষ্ঠানের প্রস্তাব করেন, জবাবে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন হলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটি করা যেতে পারে।
প্রথমে সরকার ও বিএনপি’র প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয়, এরপর ড. ইউনুস ও তারেক জিয়া একান্তে কথা বলেন। বেগম জিয়া নির্দেশ দিয়েছিলেন, ড: ইউনূসের সাথে ঝগড়া নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। পুত্র তারেক এবং দল তাই করলো। পাঠক মাত্র ৮/৯ ঘন্টা আগে আমি একই কথা বলেছিলাম, আরো বলেছিলাম, আওয়ামী লীগ বাদ। মূলত: অন্তর্বর্তী সরকার এবং বিএনপি এখন একযোগে কাজ করবে, বিএনপি’র ২২-দলীয় জোটে এনসিপি-জামাতের ঠাঁই হবে? অথবা এনসিপি-জামাত হবে বিরোধী দল? জাতি আর একটি ‘মেটিক্যুলাস’ নির্বাচন দেখবে, যেখানে সবকিছু আগে থেকে নির্ধারিত থাকবে। আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটি হচ্ছে।
সকল ইসলামী দল একজোট, কেউ আওয়ামী লীগকে জায়গা ছেড়ে দিতে নারাজ। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি করবে? আরো একটি বিষয় হচ্ছে, সেনাপ্রধানের কথা কেউ রাখলো না! পূর্বাহ্নে আমি লিখেছিলাম। আর কয়েকঘন্টা পর ড. ইউনুস-তারেক জিয়া বৈঠক। ফলাফল হয়তো: নির্বাচনটি একটু এগিয়ে ফেব্রুয়ারী-২০২৬’র প্রথমার্ধে, একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আওয়ামী লীগ বাদ। ড: ইউনুস ও তাঁর সাঙ্গপাঙ্গরা সেইফ এক্সিট পাচ্ছেন। তারেক জিয়া কি ড: ইউনুসকে বিশ্বাস করে ভুল করলেন? ইউনুস আবার ডিগবাজী খাবেন? বিএনপিকে তিনি আবার ল্যাং মারবেন?
আরো কিছু সংবাদ দেখা যাক, চ্যাটথাম হাউসে ড. ইউনুস বলেছেন যে, বাংলাদেশের ভোটাররা টাকা খেয়ে ভোট দেয়। ইন্ডিপেন্টেডেন্ট ১২ই জুন ২০২৫ লিখেছে, ভোটারদের ওপর আস্থা নিয়ে প্রশ্নের জবাবে ড: ইউনুস বলেন, ‘কিছু টাকা দাও, আমি তোমাকে ভোট দেব, এটাই সব, সব ভোটকে এমন বলা যায়’। ইত্তেফাক, ১২ই জুন লিখেছে, শেখ মুজিবুর রহমানের বাসভবন গুড়িয়ে দেওয়া প্রসঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনুস বলেছেন, ‘সে সময় সরকার কার্যত অচলাবস্থায় পড়ে গিয়েছিলো। পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিলো। আমরা জানতাম না, এই পরিস্থিতি কিভাবে সামাল দেব’।
এরআগে অন্তর্বর্তী সরকার জাতিসংঘ মহাসচিবকে ডেকে এনে ২লক্ষ রোহিঙ্গা ফেরত পাঠানোর গল্প শুনিয়েছিলেন। যাওয়া তো দূরের কথা, আরো ২লক্ষ এসেছে। মায়ানমার বলে আসছিলো, রোহিঙ্গারা মূলত চট্টগ্রামের লোক, ড: ইউনুস চট্টগ্রামে গিয়ে চাটগাঁইয়া ভাষায় ভাষণ দিয়ে বার্মার দাবিটা সত্য প্রমান করে দেন্। কারণ, অশিক্ষিত রোহিঙ্গারা তাঁর ভাষণ বুঝতে কোন অসুবিধা হয়নি। ড: ইউনুস রিসেট বাটন টিপেছেন। বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা মুক্তিযোদ্ধা নয় ঘোষণা এর প্রতিফলন। অবশ্য ২৪ ঘন্টার মধ্যে তা বদলে দিতে বাধ্য হয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেছেন, বঙ্গবন্ধু ও জাতীয় ৪নেতা মুক্তিযোদ্ধা। প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধুকে সার্টিফিকেট দেয়ার এঁরা কারা? জামাত নিবন্ধন ফেরত পেয়েছে। ইসি (নির্বাচন কমিশন) একধাপ এগিয়ে তড়িঘড়ি তাঁদের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফেরত দিয়েছে।
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেছেন, আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে। তাঁর এ বক্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে কথা উঠেছে। জাতিসংঘ বলেছে, বাংলাদেশ-মায়ানমারের সম্মতি পেলে ‘করিডোর’ স্থাপনে সহায়তা করবে। ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়। পাদটীকা: অং সূ চি শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি জেলে, তাঁর দেশ মায়ানমারে চলছে চরম অশান্তি। ড. মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি ক্ষমতা নেয়ার পর বাংলাদেশ থেকে ‘শান্তি’ উধাও হয়ে গেছে। এক নোবেলে বার্মা শেষ, আর এক নোবেলে বাংলাদেশ। ড: ইউনূসের বয়স ৮৫, এই বয়সে যখন একজন মানুষ অর্থ ও ক্ষমতার লোভী হ’ন, তখন আর যাই হোক, তিনি নিজের দেশের বা জনগণের কোন কল্যানে আসেনা।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








