মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হতে হবে গণতান্ত্রিক স্বচ্ছ ও নিরপেক্ষ
আবীর আহাদ
দীর্ঘকাল পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আগামী ছ'মাসের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সর্বপর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সম্প্রতি মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এ জন্যে আমি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজন বীর প্রতীককে ধন্যবাদ এবং বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্ব গঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানাচ্ছি।
মুক্তিযোদ্ধা সংসদ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। বীর মুক্তিযোদ্ধারা কেউ কেউ বিচ্ছিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, তাতে মুক্তিযোদ্ধা সংসদের কিছুই যায়-আসে না। কারণ মুক্তিযোদ্ধা সংসদে এলেই আর রাজনীতি থাকে না। তাঁরা তখন হয়ে যায় অভিন্ন এক আত্মা। সেই মুক্তিযোদ্ধা সংসদে আবার বহুল প্রত্যাশিত নির্বাচন হবে, বীর মুক্তিযোদ্ধারা আবার ভোট দিয়ে তাঁরা তাঁদের সার্বিক কল্যাণ দেখভাল করার লক্ষ্যে মনমতো নেতৃত্ব নির্বাচিত করতে পারবেন এবং তাঁদের জন্যে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আবার তাঁরা বসতে পারবেন, অশীতিপর বৃদ্ধ বীর মেক্তিযোদ্ধারা জীবন সায়ান্নে দাঁড়িয়ে একে-অপরের সাথে কুশল বিনিময় করতে পারবেন, এমন প্রত্যাশায় তাঁদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
কিন্তু পাশাপাশি হঠাত করে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের মনে বিপুল বিস্ময় ও আশঙ্কাও পরিলক্ষিত হচ্ছে। কারণ শোনা যাচ্ছে এবং টেরও পাওয়া যাচ্ছে যে, মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র লংঘন করে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সরাসরি নির্বাচন না দিয়ে প্রতি জেলা ও উপজেলায় মুখচেনাদের দিয়ে এডহক বা আহ্বায়ক কমিটি গঠন করতে যাচ্ছে! এটা যদি সত্য হয়, তাহলে সেটা হবে প্রকৃত গণতান্ত্রিক, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের চরম অন্তরায়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হতে হবে গণতান্ত্রিক, স্বচ্ছ ও নিরপেক্ষ। এ নির্বাচন মুক্তিযোদ্ধাদের জন্য শুধু একটি সাধারণ নির্বাচন নয়, এটি তাঁদের জন্য একটি আবেগ এবং গর্বের বিষয়। এ নির্বাচন তাঁদের আত্মমর্যাদা, বীরত্ব এবং দেশ প্রেমেরও প্রতীক।
সারাদেশের মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ ভোটে মুক্তিযোদ্ধা সংসদের নেতা নির্বাচিত হবেন। এক মুক্তির তিন ভোট এ পদ্ধতিতে একজন মুক্তিযোদ্ধা উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে ভোট দিয়ে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি নির্বাচিত করবেন। কোন অবস্থায় বামুস নির্বাচন পাতানো ও প্রহসনের হলে সারাদেশের মুক্তিযোদ্ধারা সেটি মানবে না বা সে-নির্বাচন মুক্তিযোদ্ধাদের কাছে কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। কারণ প্রতি উপজেলা ও জেলায় এডহক বা আহ্বায়ক কমিটি বহাল থাকলে তারা যে-কোনো একটি কেন্দ্রীয়, জেলা ও উপজেলা প্যানেল বা ব্যক্তি বিশেষের পক্ষে সাধারণ মুক্তিযোদ্ধাদের প্রভাবিত করবেই। ফলে নির্বাচনটি প্রহসনে পরিণত হবে। সুতরাং মুক্তিযোদ্ধা সংসদের প্রত্যক্ষ নির্বাচন ব্যতীত জেলা, উপজেলা ও ইউনিয়নে এডহক কমিটি গঠন করা সমীচীন হবে না।
এ গুরুত্বপূর্ণ বিষয়টিকে মাথায় রেখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যে বিশেষ আহ্বান জানাচ্ছি।
লেখক : চেয়ারম্যান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।
পাঠকের মতামত:
- ‘আজ আমারও জন্মদিন’
- প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন
- ‘গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে’
- মহম্মদপুরে মিশ্র ফলের বাগান করে সফল মিজানুর রহমান
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
- ‘এসএসসির ফলাফল খারাপ নয়’
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মুক্তিবাহিনী রাজাকারদের চতুলবাজার ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পি ও ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩
- দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে সোমবার থেকে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
- মুন্সীগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা
- হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
- বাগেরহাটে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
- চিৎমরমে দুই বছর ধরে ঝুঁকির মুখে ৩৫ পরিবার: বসতঘর ও রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও তার
- বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
- নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
-1.gif)








