প্রসঙ্গ: সেনা প্রধানের বক্তব্য
শাসন করা তারই সাজে….
চৌধুরী আবদুল হান্নান
বাংলা ভাষায় বহুল ব্যবহৃত একটি প্রাচীন প্রবাদ “শাসন করা তারই সাজে সোহাগ করে যে।” এখানে স্নেহ, মমতা ও শাসন একই সূত্রে গাঁথা। সে কারণে পিতা-মাতা সন্তানকে যেভাবে শাসন করতে পারেন, অন্যরা তা পারেন না।
সম্প্রতি ঢাকা সেনানিবাসে “অফিসার্স অ্যাড্রেস” অনুষ্ঠানে সেনা বাহিনীর সমালোচনা প্রসঙ্গে সেনা কর্মকর্তাদের প্রশ্নের জবাবে সেনা বাহিনী প্রধান বলেন, ”তারা বড় হলে ভুল বুঝতে পারবে ও লজ্জিত হবে। যারা এসব করছে, তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী।”
সেনা প্রধানের বক্তব্যে তরুণদের প্রতি স্নেহপূর্ণ শাসন রয়েছে, পিতামাতা যেমন তাদের সন্তানদের শাসন করেন।
বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে বটে কিন্ত মূল চালিকা শক্তি এখনও আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণরা। তাদের দ্বারা গঠিত এ সরকার স্বাধীনভাবে কাজ করতে পারছে, এমনটি দেখা যাচ্ছে না। সফল আন্দোলন শেষে তারা শিক্ষাঙ্গণে ফিরে না গিয়ে অব্যাহতভাবে নানা ইস্যু নিয়ে মাঠ গরম করছে। তাদের কর্যকলাপ এবং কথাবার্তায় পরিপক্কতা দেখা যাচ্ছে না, তারা সেনাবাহিনীকে নিয়ে বিরূপ সমালোচনা করছে, ‘৭১ এর স্বাধীনতাকে অস্বীকার করছে যা মেনে নেওয়া যায় না।
এমন বক্তব্য দেওয়ার পরও সরকারের কোনো উপদেষ্টাকে তাদের প্রতি কোনো উপদেশমূলক শাসন বাণীও শোনা যায়নি। অবস্থাটা এমন মনে হচ্ছে যে, নিয়োগ কর্তার বিরুদ্ধে কথা বলা নিরাপদ নয়। এমন চলতে থাকলে অচিরেই মানুষ ভাবতে শুরু করবে, তাঁরা পদপদবি পেয়েই সন্তষ্ট, দেশের কথা ভাবার সময় নেই। বলা হয়েছিল, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার ব্যর্থ হলে আমাদের স্বপ্ন ভেঙে যাবে। ইতোমধ্যে ভাবতে হচ্ছে, আমাদের স্বপ্ন কতটুকু টিকে আছে?
কিছু তরুণ নেতার মুখে স্বাধীনতা বিরোধী কথা উচ্চারিত হওয়ায় মানুষ ক্ষুব্ধ হয়েছে। মানুষের ক্ষোভ পুন্জিভুত হতে থাকলে এক সময় তা বিস্ফোরিত হবে, ইতিহাসের সাক্ষী।
বলা হয়, ৪০ বছর পূর্ণ না হলে মানুষের বুদ্ধিমত্তার পরিপক্কতা আসে না। সরকার পরিচালনায় নেপথ্যে অপরিপক্ক শক্তির হস্তক্ষেপ থাকলে এবং তাতে যদি উপদেষ্টাদের তটস্থ থাকতে হয়, তা হলে যা হবার তাই হবে। এতোদিনে কোনো উপদেষ্টাকে স্নেহের সুরেও তাদের শাসন করতে দেখা যায়নি বরং অনেক ক্ষেত্রে বাহবা দিয়ে আরও বেপরোয়া করে তুলছেন।
বয়স বাড়ার সাথে সাথে পারিবারিক আবহে ব্যক্তিত্ব ও চরিত্র গঠন হয়, মানুষের বুদ্ধিবিত্তিক পরিপক্কতা বাড়ে এবং এর পেছনে কাজ করে বংশ ও পরিবেশ। কোন বংশে জন্ম আর কোন পরিবেশে বেড়ে ওঠা, এই দুইয়ের প্রভাবেই প্রতিটি মানুষ আলাদা আলাদা ব্যক্তি স্বাতন্ত্র নিয়ে বড় হয়। সে কারণে বিভিন্ন চরিত্রের মানুষদের নিয়ে এক সাথে কাজ করতে গেলে দক্ষ নেতৃত্বের প্রয়োজন হয়।
“অফিসার্স অ্যাড্রেস” অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে সেনা প্রধান আরও বলেছেন- “সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে, এসব দেখে বিভ্রান্ত হওয়া যাবে না, সতর্ক থাকতে হবে। দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে আছেন।”
ছাত্র-জনতার জুলাই আন্দোলনের সময় সেনা বাহিনী প্রধান নিরপেক্ষতা আর দক্ষতার সাথে যে ঐতিহাসিক ভুমিকা পালন করেছেন, তা জাতি কৃতজ্ঞতার সাথে চিরদিন স্মরণ রাখবে। তাঁর নেতৃত্বের বিচক্ষণতায় ব্যাপক প্রাণহানি এড়ানো গেছে।
সব কাজ এক সাথে করতে গেলে কোনো কাজই সুষ্ঠুভাবে করা যায় না, বর্তমানে এক নম্বর সমস্যা হিসেবে বিবেচনা করে মব সহিংসতা দমনে দ্রুত কঠোর হতে হবে। ফলে আগামীতে জাতীয় নির্বাচনসহ অন্যান্য অগ্রধীকার ভিত্তিক গুরুত্বপূর্ণ কাজ সুসম্পন্ন করার অনুকূল পরিবেশ তৈরি হবে।
রাষ্ট্র ও সমাজ এভাবে চূড়ান্ত অরাজকতার দিকে অগ্রসর হতে থাকলে তার দায় নিশ্চয়ই জুলাই আন্দোলনে সফল নেতৃত্বদানকারী ছাত্র-জনতার ওপর বর্তাবে না, তবে অন্তর্বর্তী সরকারের দায় এড়ানোর কোনো সুযোগ নেই।
লেখক : অবসরপ্রাপ্ত ডিজিএম, সোনালী ব্যাংক।
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








