‘অসুরের দাড়ি’
শিতাংশু গুহ
কলকাতার একটি পূজা মণ্ডপে ড: ইউনুস-কে ‘অসুর’ বানিয়েছে। কাজটি ভাল হয়নি, এটি অনুচিত। ধর্ম উপদেষ্টা এর নিন্দা করে বলেছেন, এটি অসম্মানের। ‘অসুর’ ও ‘অসুরের দাড়ি’ নিয়ে এবার পূজায় যথেষ্ট কথাবার্তা হয়েছে। এমনিতে ‘অসুর’ অর্থ ‘অসুন্দর’, কিন্তু দেবীদুর্গা কাণ্ডের মহিষাসুর এক দৈত্য। প্রাচীনকাল থেকেই দেবদেবী ও অসুর নানান রূপে প্রতিভাত হয়ে থাকেন। সময়ের সাথে সাথে অসুরের চেহারাও বিবর্তিত হয়। এনিয়ে এতকাল কোন কথা হয়নি, এবার হচ্ছে, কেন কে জানে? বাংলাদেশে এবার কোন কোন এলাকায় অসুরের দাঁড়ি ছিলো। এতে সরকার ক্ষেপেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দুর্গাপূজায় প্রায় ৭৯৩টি মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর মাধ্যমে ফ্যাসিষ্ট ও তাঁদের সহযোগীরা দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করেছে। এনিয়ে তদন্ত চলছে। প্রশাসন জয়পুরহাট ও অন্যান্য ক’টি জায়গায় অসুরের দাড়ি কেটে দিয়েছেন। অনেক জায়গায় অসুরের দাড়ি কিয়দংশ কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়েছে, বা কমিটি’র লোকজনকে তা করতে বাধ্য করা হয়েছে। যীশু, নানক, মোজেস সবারই তো কমবেশি দাড়ি ছিলো। মুনি-ঋষি, রবীন্দ্রনাথ, ব্যর্থপ্রেমিক, কবি-সাহিত্যিক কত লোকেরই তো দাড়ি ছিলো বা আছে, কিন্তু সরকারের লাগলো কোথায়?
অসুরের দাড়িকাটা নিয়ে হিন্দুরা চিন্তিত, কারণ এবার অসুরের দাড়ি কাটতে হয়েছে, সামনের বছর হয়তো খৎনার দাবি উঠবে, অথবা দেবীদুর্গাকে হিজাব পড়াতে হবে, কেজানে? সামাজিক মাধ্যমে বলা হচ্ছে, অসুরের দাড়ি কাটা নিয়ে দেশের ‘ছাগলগুলো’ বেশ চিন্তিত, কবে না প্রশাসন এদের দাড়ি কাটতে মাঠে নেমে পরে! অসুরের দাড়ির সাথে কি কোন উপদেষ্টার দাড়ির মিল ছিলো? অসুরের শুধু ‘মোছ’ থাকলে হয়তো এঁরা কোন অধ্যাপক উপদেষ্টার সাথে মিল খুঁজতেন, আর ক্লিনসেভ হলে তো কথাই নাই? সরকারের উচিত অসুরের দাঁড়ি বা দাঁড়ি বিষয়ক একজন উপদেষ্টা নিয়োগ দেয়া।
দাড়িওয়ালা অসুর যেমন আছে, মোচওয়ালা অসুরও আছে, ক্লিনসেভ অসুরের কোন অভাব নেই। আবার বাচ্চা অসুর, বুড়া অসুর, পুরুষ-নারী অসুর সবই আছে, আমাদের সমাজে আছে, সরকারে আছে, সর্বত্র এদের দেখতে পাওয়া যায়। তবে দাড়ি-মোছ, নারী-পুরুষে অসুর চেনা যায়না, অসুর চিনতে হয় এর কর্ম দিয়ে, যেমন ‘রাবন’। বাংলায় একটি প্রবাদ আছে, ‘যে যায় লঙ্কা সে হয় রাবন’। এর মানে এই নয় যে, এখন যারা ক্ষমতায় তারা রাবন বা অসুরের গোষ্ঠী? সদ্য কুরআনে লাথি মেরে গ্রেফতার হওয়া অপূর্ব আহমদেরও দাঁড়ি আছে! তাই তো বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা এমনি এমনি ক্ষেপে যাননি, ‘ডাল মে কুচ কালা হ্যায়’?
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








