মুক্তিযুদ্ধের চেতনা এখন হিন্দুদের মত অসহায় নিরাপত্তাহীন
শিতাংশু গুহ
১৩ই ডিসেম্বর ২০২৩-র বিজয় দিবসের প্রাক্কালে লিখেছিলাম, ‘বিজিতরা এখন বিজয়ী’। ঢাকায় বাংলা টাইমস ছেপেছিলো, অন্যরা পাগলের প্রলাপ ভেবেছিলো? একজন বলেছিলেন, দাদা, খালি উল্টাপাল্টা লিখে! তাঁকে বলেছিলাম, দেশে সবই যখন উল্টাপাল্টা চলছে, সমকালীন লেখা লিখতে হলে আমাকে তো সেই ধারা বজায় রাখতে হবে, তাইনা?
বলছিলাম, ‘বিজিতরা এখন বিজয়ী’। অর্থাৎ একাত্তরের পরাজিত শক্তি এখন বিজয়ী। তাঁরা শক্তিশালী। বিজয় দিবসের গৌরব অনুজ্জ্বল। মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হয়ে গেছে, পাকিস্তানী চেতনা বা ধর্মীয় চেতনায় দেশ উজ্জীবিত। প্রশ্ন জাগে, স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা কি কখনো ছিলো? জনগণ কি এটি লালন করেছে? নেতারা কি সেটি ধারণ করেছেন?
পাকিস্তান ভেঙ্গে দু’টি পাকিস্তান হয়েছে। স্বাধীনতার পর কিছুটা সময় গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা নিয়ে লাফালাফি ছিলো, এখন সকল চেতনা ধর্মীয় চেতনার মধ্যে ঢুকে গেছে। ইসলামী চেতনার কাছে মুক্তিযুদ্ধের চেতনার পরাজয় ঘটেছে। বর্তমান বাংলাদেশ ও পাকিস্তান অভিন্ন ইসলামী চেতনার ভ্রাতৃপ্রতিম দেশ। সরকার ও জনগণের বৃহদংশ পাকিস্তান প্রেমে মশগুল।
২০২৫-র বিজয় দিবসের তাৎপর্য একটু অন্যরকম। সামনে নির্বাচন। ২০২৪-র নির্বাচন ছিলো আওয়ামী লীগ ভার্সেস নৌকা। ২০২৬-র নির্বাচন হবে জ্বিহাদী ইসলাম ভার্সেস মৌলবাদী ইসলামের মধ্যে। ২০২৪-এ শুনেছিলাম, নেত্রী থাকতে চিন্তা নাই, এখন শুনছি ইউনুস থাকতে ‘নো চিন্তা’। ভোট যদি শেষ পর্যন্ত হয়ও, ফলাফল থাকবে ‘পূর্ব-নির্ধারিত’।
ধর্মীয় চেতনায় বাংলাদেশ এখন পাকিস্তানের চেয়ে এগিয়ে। দেউলিয়া পাকিস্তান শুধুমাত্র ধর্মীয় কারণে আমাদের আদর্শ হয়ে গেছে? মুক্তিযুদ্ধ এখন ‘ভাই-ভাইয়ে’ ভুল বোঝাবুঝি? ভুললে চলবে কেন যে, বাংলাদেশে একদা ‘নাজাত’ দিবস পালিত হতো, আবারো হবে? সাঁধের পাকিস্তান ভাঙ্গার কারণে হয়তো আগামী দিনে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের বিচার হবে?
বিজয় দিবস এখন শুধুমাত্র একটি ছুটির দিন। যাঁরা মুক্তিযুদ্ধ বা বিজয় দিবসের চেতনা বাস্তবায়ন করার কথা ছিলো, তাঁরা কথা রাখেনি। মুক্তিযুদ্ধের চেতনার অবস্থা এখন বাংলাদেশের হিন্দুদের মত অসহায়, নিরাপত্তাহীন। মৌলবাদী শক্তির যে উত্থান এখন বাংলাদেশে দেখছে, তা ঘটেছে একটানা গত ১৭ বছর। এজন্যে আওয়ামী লীগ ও শেখ হাসিনা দায়ী। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- ‘আজ আমারও জন্মদিন’
- প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন
- ‘গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে’
- মহম্মদপুরে মিশ্র ফলের বাগান করে সফল মিজানুর রহমান
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
- ‘এসএসসির ফলাফল খারাপ নয়’
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মুক্তিবাহিনী রাজাকারদের চতুলবাজার ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পি ও ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩
- দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে সোমবার থেকে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
- মুন্সীগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা
- হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
- বাগেরহাটে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
- চিৎমরমে দুই বছর ধরে ঝুঁকির মুখে ৩৫ পরিবার: বসতঘর ও রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও তার
- বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
- নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
-1.gif)








