১৯ দিনে ৭ হিন্দু খুন
শিতাংশু গুহ
১৯ দিনে ৭ খুন। শুরু ১৮ ডিসেম্বর ২০২৫ ভালুকার দিপু চন্দ্র দাস-র ঘটনা দিয়ে। শেষ ৬ জানুয়ারি ২০২৬ যশোরের মনিরামপুরে ব্যবসায়ী-সাংবাদিক রানা প্রতাপ বৈরাগীকে গুলি করে হত্যার মাধ্যমে। একই দিন নওগাঁয় মিঠুন সরকার গণপিটুনি থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়ে মারা যায়। একদিন আগে, ৫ জানুয়ারি নরসিংদীর ব্যবসায়ী মনি চক্রবর্তীকে দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে।
মৃত্যু’র এ কাফেলা শেষ হয়ে গেছে ভাবার কোন কারণ নেই, যেকোন সময় তৌহিদী জনতা ধর্ম রক্ষায় বা হাতে লালসুতা বাধা দেখলে হিন্দুর ওপর ঝাঁপিয়ে পড়তে পারে, কারণ বাংলাদেশে হিন্দু মারতে যেকোন একটা অজুহাত হলেই চলে। কিন্তু কতকাল এভাবে চলবে? দেশে সরকার, প্রশাসন, মিডিয়া, আদালত, জনতা কিছুই হিন্দুর পক্ষে নয়!
বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী প্রতিনিয়ত ভয়ের মধ্যে বসবাস করছে। ভয়ের মধ্যে থেকে একটি জাতি টিকে থাকতে পারেনা। বাঁচতে হলে হিন্দুদের প্রতিরোধ গড়ে তোলা ছাড়া রাস্তা নেই। বঙ্গবন্ধু’র ভাষায়, ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, যার যা কিছু আছে, তাই নিয়ে শত্রু’র মোকাবেলা করতে হবে। ২০২৫-র শেষটা দিপু’র অমানবিক হত্যাকাণ্ডে প্রতিবাদ-বিক্ষোভ করেই কেটেছে।
বছরের প্রথম দিনেও ঘুম থেকে উঠে দেখি, খোকন দাস, ৫০ আক্রান্ত, তার দেহে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। আর একজন হিন্দুকে পুড়িয়ে মারার চেষ্টা। খোকনকে ওঁরা পিটিয়েছে, আগুন দিয়েছে। জীবন বাঁচাতে খোকন জলে ঝাঁপ দেয়। হাসপাতালে ৩ জানুয়ারী সব শেষ, খোকন মারা যায়। স্ত্রী সীমা রানী দাস বলেছেন, ওঁরা আমার স্বামীকে পুড়িয়ে মেরেছে, হাসপাতালে ৩দিন ওর কষ্ট আমি দেখেছি, এদৃশ্য আমি ভুলবো কিভাবে?
জীবন বাঁচাতে মিঠুন সরকারও ২৫ পুকুরে ঝাঁপ দিয়েছিলো, বাঁচতে পারেনি, ও তলিয়ে যায়। পরে দমকল এসে ওর মৃতদেহ উদ্ধার করে। ঘটনা ৬ই জানুয়ারীর। নওগাঁর মহাদেবপুরে একদল লোক ওকে ‘চোর চোর’ বলে ধাওয়া করে। আদৌ মিঠুন চুরি করেছিলো কিনা কেউ জানেনা। উন্মত্ত জনতার হাত থেকে বাঁচতে মিঠুন পুকুরে ঝাঁপ দেয়, শেষ। ওর বাবা বধির, একমাত্র ছেলে হারিয়ে দিশেহারা।
রানা প্রতাপ বৈরাগীকে গুলি করে হত্যা করা হয় যশোরের মনিরামপুরে ৬ই জানুয়ারি ২০২৬। বৈরাগী একাধারে ব্যবসায়ী এবং ‘দৈনিক বিডি খবরের’ এক্টিং এডিটর। ঠিক একদিন আগে ৫ই জানুয়ারি হত্যা করা হয় ব্যবসায়ী মনি চক্রবর্তীকে। নিহত মণি নরসিংদির বাসিন্দা। তার একটি মুদি দোকান ছিল। দোকানেই আচমকা ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পরে কিছু সন্ত্রাসী। হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
ব্রজেন্দ্র বিশ্বাস ৪২ নিহত হন তার সহকর্মীর হাতে। তিনি একটি গার্মেন্টে নিরাপত্তা কর্মী ছিলেন। ঘটনা ময়মনসিংহের ভালুকার লাবিব গ্রূপ ফ্যাক্টরীতে, ২৮শে ডিসেম্বর ২০২৫। ঘাতক সহকর্মীর নাম নোমান মিয়া, ২৯। নোমান মিয়া সহকর্মী ব্রজেন বিশ্বাসকে বলে, ‘তোকে গুলি করে দেই’? পরক্ষনে নোমানের গুলিতে ব্রজেন দাস নিহত হ’ন। উভয়ে আনসার বাহিনীর সদস্য।
অমৃত মন্ডল সম্রাট ৩০ নিহত হ’ন বুধবার ২৪শে ডিসেম্বর ২০২৫। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিলো। ঘটনা রাজবাড়ীর। একদল উন্মত্ত জনতা তাকে পিটিয়ে মেরে ফেলে। এরআগে ১৮ই ডিসেম্বর তোহিদি জনতা ইসলাম ধর্ম অবমাননার মিথ্যা অজুহাতে ভালুকার গার্মেন্ট শ্রমিক দিপু চন্দ্র দাসকে প্রথমে গণপিটুনি, তারপর টেনে-হেঁচড়ে তাকে একটি গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারে।
তবে গোবিন্দ বিশ্বাসের কপাল ভাল, বেদম গণপিটুনি খেয়েও তিনি বেঁচে যান। ঘটনা ১৯শে ডিসেম্বর ২০২৫, ঝিনাইদহে। গোবিন্দ রিক্সা চালায়, তার হাতে একটি লালসুতা বাঁধা ছিলো, যা হিন্দুরা অনেক সময় পূজা-পার্বনে পরে থাকে, অমিতাভ বচ্চনের হাতে এটি দেখা যায়। গোবিন্দের হাতে লালসুতা দেখে তৌহিদী জনতা ভাবলো, ‘র’-এর এজেন্ট, ভারতীয় গুপ্তচর। ব্যস, গণধোলাই শুরু, পুলিশ এসে তাকে বাঁচায়।
কালীগঞ্জের হিন্দু বিধবার ওপর পৈশাচিক নির্যাতনের কাহিনী দিয়ে লেখাটা শেষ করবো। মহিলা ছোট পুত্র নিয়ে থাকেন। দুই মুসলিম লোক তাকে ধর্ষণ করে। এরপর তারা মহিলার বিরুদ্ধে অপবাদ দিয়ে তাকে গাছে বেঁধে চুল কেটে দেয়। এ ভিডিও তারা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। মহিলার নাম প্রকাশ করা হয়নি, বয়স ৪০, অভিযুক্ত একজনের নাম শাহীন, অন্যজন তার সঙ্গী। মহিলার বাড়িতেই পুত্রকে অন্য ঘরে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটানো হয়। এই হচ্ছে আজকের বাংলাদেশ।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
- ‘আমরা বৈষম্যের শিকার’
- সাতক্ষীরায় পৌরসভার অবৈধ উচ্ছেদ অভিযান
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
- মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা, বাধা রেলপথ
- মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিমে প্রাইম ব্যাংক
- প্রান্তিক জনপদের সীমা পেরিয়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী হ্লানুচিং মারমা
- সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
- সুন্দরবনের অভয়ারণ্যে দুটি নৌকাসহ দুই জেলে আটক
- বিদ্যুৎস্পৃষ্টে নিহত অটোচালক, আহত মেয়ে
- ফুলপুর পৌরসভার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা
- 'মিথ্যে মামলা' ও 'অপপ্রচার' দাবি করে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর
- ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
- বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত
- ৫০ লাখ মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী অপহরণ, পাঁচলাইশ পুলিশের জালে ৮ অপরাধী, ভিকটিম উদ্ধার
- ডিবির পৃথক অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি
- ডিবির অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
- শেখ আ: রাজ্জাক আলিম মাদরাসায় এবারও সভাপতি নির্বাচিত হলেন শেখ নাজিম উদ্দিন
- গোপালগঞ্জে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা
- সাহসী সাংবাদিকতার জন্য ফোবানা সম্মাননা পেলেন সাংবাদিক ছাবেদ সাথী
- লস অ্যাঞ্জেলেসে শেষ হলো তিন দিনের জমজমাট ৪০তম ফোবানা সম্মেলন
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
-1.gif)








