জামাত প্রধান একবার হেরেছিলেন
দুই রহমানের মধ্যে নির্বাচন, লন্ডনী রহমান জিতবেন?
শিতাংশু গুহ
সোমবার ৯ ফেব্রুয়াির ২০২৬ ‘দি নিউইয়র্ক এডিটোরিয়াল’ নামে একটি সংস্থা বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি জনমত জরিপের ফলাফল ঘোষণা করেছে। এতে বলা হয়েছে যে, তারেক রহমানের বিএনপি ১৮৫টি আসন নিয়ে সংখ্যাগরিষ্টতা লাভ করবে। জামাত পাবে ৮০টি আসন। বলা হয়েছে এ জরীপের সম্ভব্যতা ৭০%, বাকি ৩০% নির্ভর করবে আওয়ামী লীগের ভিত্তিমূলের কর্মীদের তৎপরতা, নুতন ভোটারদের ভোট দিতে আগ্রহ এবং যারা এখনো দোদুল্যমানকাকে ভোট দেবেন, তাদের ওপর। নির্বাচন নিয়ে এমনতর জরীপ কিছুটা চমকপ্রদ, তবে সংস্থাটির নীচে ছোট্ট করে লেখা ‘স্পন্সর্ড’, অর্থাৎ পয়সা দিয়ে করানো এবং টাকা দিয়েছে ‘আইজে ভেঞ্চুরেস ইনক’। আমার ব্যক্তিগত ধারণা বিএনপি জিতবে, তবে আসন সংখ্যা ১৬০’ ধারেকাছে। জামাতের আসন ১০০ পেরোবার কথা নয়? বাকি ৪০টি অন্যান্যরা। ভোটার যাকেই ভোট দিন্ জয়-পরাজয় ‘ওনাদের’ হাতে, কারণ নির্বাচনটি হচ্ছে, ‘মেটিক্যুলাস’ পদ্ধতিতে।
দুই রহমানের মধ্যে নির্বাচন, একজন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, অন্যজন জামাতের আমীর ড. শফিকুর রহমান। অনেকদিন আগে উইম্বলডন সিঙ্গেল মহিলা টেনিসে দুই বোন সেরিনা ও ভেনাস উইলিয়াম ফাইনালে ওঠে, তখন তাঁদের বাবা গর্বভরে বলেছিলেন, যেই জিতুক ট্রফি জিতবে উইলিয়ামস। এবারকার নির্বাচনে যেই রহমানই জিতুক, বাংলাদেশের মানুষ গর্ব করতে পারছে কই? এক রহমান জামাত, স্বাধীনতা বিরোধী, আর এক রহমান বিএনপি, আওয়ামী লীগ নাই, তাই স্বাধীনতার স্বপক্ষ শক্তি। দু’জনই ফাঁকা মাঠে গোল দিচ্ছেন, কারণ নির্বাচনটি ‘অন্তর্ভুক্তিমূলক’ হচ্ছেনা, আওয়ামী লীগ ও স্বাধীনতার সপক্ষের অন্যান্য দল অংশ নিতে পারছে না। নেই কোন প্রগতিশীল দল, নির্বাচনটি হচ্ছে শুধুমাত্র ইসলামপন্থী দলগুলোর মধ্যে। স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসাতেই এ নির্বাচন।
তারেক জিয়া ভাগ্যবান, আগে নির্বাচন করেননি, এবার প্রথম নির্বাচন, দল জয়ী হলে প্রধানমন্ত্রী। ড. শফিক আগে ৩বার নির্বাচন করেছেন, প্রতিবার জামানত হারিয়েছেন, ভোট পেয়েছেন ২০ হাজারের নীচে। ড. শফিকুর রহমান ১৯৯১ সালে ভোট পেয়েছেন ১৭৫১৭টি, ১৯৯৫ সালে ভোট পেয়েছেন ১৮০২৯, ২০০১ সালে ভোট পেয়েছেন ১২৪১৫টি। তিনি এখন দেশের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন। আওয়ামী লীগ মাঠে নাই, তাই শফিক বা মামুনুল হকও নেতা! জামাত প্রধান ক’দিন আগে নিউইয়র্ক এসেছিলেন, তিনি ঠিকানা অফিসে গিয়ে সাবেক এমপি এম এম শাহীনের সাথে দেখা করেছেন, কারণ শাহীন তাঁকে একবার হারিয়েছিলেন। মিডিয়া জানাচ্ছে, জামায়াতের আমীর চার্চের জমি দখল করে মেডিকেল কলেজ নির্মাণ করছেন। ভারতের সাথে সম্পর্ক নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জামাত প্রধান বলেছেন, ‘ভারতের সাথে সম্পর্ক কতটা রঙ্গীন হয় দেখুন না’!
বিনা-চিকিৎসায় কারাগারে মারা গেছেন সাবেক মন্ত্রী-এমপি রমেশ চন্দ্র সেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি’র ফখরুল ইসলাম আলমগীর তার বাসায় গেছেন। অথচ ৫ আগষ্ট পরবর্তীতে বিএনপি তাকে নির্যাতন করে জেলে পাঠায়। ঠাকুরগাঁয়ে ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী, হিন্দু ভোট পেতে তিনি বলেছেন, ‘প্রয়োজনে হিন্দুদের জন্যে শহীদ হয়ে যাবেন’। সজীব ওয়াজেদ জয় সামাজিক মাধ্যমে এক সংক্ষিপ্ত ভাষণে পুনরায় ‘নো বোট, নো ভোট’ পুনুরুক্তি করে ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন। দেশের মানুষের ভোট দেয়ার তেমন আগ্রহ না থাকলেও হিন্দু ও আওয়ামী লীগের অনেককে ভোট দিতে যেতে হবে এলাকায় টিকে থাকার জন্যে, স্থানীয় নেতাকে সন্তুষ্ট রাখতে। অনেকেই বলছেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করেছে কিন্তু ড. ইউনুস এসে প্রতিহিংসা হাজারগুন বাড়িয়ে দিয়েছেন। প্রতিহিংসার আগুনে দেশ এখন জ্বলছে।
মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ থেকে নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। আমাদের দেশের বামপন্থীদের বড়ই দুর্দিন, এঁরা না-বাম, না-ডান, বরং অনেকেই ইসলামপন্থী বাম? ডেইলি ষ্টারের মাহফুজ আনাম আল জাজিরাকে বলেছেন, বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল বলেছেন, নাহিদ ইসলামের পক্ষে ভোট চাওয়া বোরকা পরিহিত গুপ্ত নারীটি ছিল ডাকসু ভিপি সাদিক কায়েম। অন্তর্বর্তী সরকার ভোটের ৩দিন আগে ৩৫হাজার কোটি টাকার বোয়িং ক্রয় চুক্তি করেছেন। মুসলিম লীগ সভাপতি এডভোকেট মহসিন রশিদ বলেছেন, ‘উনি (ইউনুস) আমেরিকার এজেন্ট, তাদের ফর্মুলায় কাজ হচ্ছেনা। তারা ৫-বছর থাকলে দেশই থাকবেনা। এটি নির্বাচন নয়, নাটক’। ড. সলিমুল্লাহ খান বলেছেন, অনেকেই ৭২-র সংবিধান চায়, কিন্তু ওই সংবিধানে কিচ্ছু নেই, বিশ্বের মানুষ জানে এতে রয়েছে শুধুই প্রতারণা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন বানচাল করতে ইনকিলাব মঞ্চকে মাঠে নামিয়েছে পতিত আওয়ামী লীগ। চমৎকার, তাইনা? এজন্যেই হয়তো ডিএমপি কমিশনার স্বয়ং মাঠে নেমে হাদী সমর্থকদের পিটিয়েছেন। তারেক রহমান বলেছেন, জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন। জামাতের আমীর বলেছেন, সব স্কুল, হাইস্কুলে আরবী ভাষা বাধ্যতামূলক করা হবে। ঢাকা থেকে একজন হিন্দু জানালো যে, দেশে এখন হিসাব করে কথা বলতে হয়? কথাটা সত্য, হিন্দুদের জন্যে তো বটেই, সবার জন্যেই সত্য, শুধু মোল্লা, এনসিপি, জামাত ও ইসলামী মৌলবাদীরা ছাড়া। জুলাই ইসলামী জঙ্গীদের স্বাধীনতা দিয়েছে, অন্যরা হয়েছে পরাধীন। জামাত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পুরুষের হক আছে স্ত্রীকে শাসন করার, প্রয়োজনে হাতও তোলা যাবে। জামাতের আমির এক্স হ্যান্ডেলে লিখেছেন, কর্মজীবী মহিলারা পতিতা। মুক্তিযুদ্ধকালীন শুধু জামাত স্বাধীনতার বিরোধিতা করেছে তা নয়, এর শাখা রাজাকার, আলবদর, আলশামস দখলদার পাকিস্তানীদের দোসর হিসাবে হত্যা, ধর্ষণ, লুটপাটসহ সকল অপকর্ম করেছে। ২০২৪-এ মেটিক্যুলাস ষড়যন্ত্রের পর জামাতের বর্তমান শাখা ইনকিলাব মঞ্চ, তৌহিদী ছাত্র-জনতা বা এনসিপি একই অপকর্ম করে যাচ্ছে। একাত্তরের মত এঁরা সবাই এখনো পাকিস্তানীদের জুতা পালিশ করছে।
চিন্ময় কৃষ্ণ দাস কোর্টে দাঁড়িয়ে বলছিলেন যে, জীবহত্যা হবে বলে আমি মাছ-মাংস খাইনা, আর আমার বিরুদ্ধেই হত্যা মামলা দেয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেছেন, সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার। জানা যায়, এবার ৮০ জন হিন্দু প্রার্থী আছেন, এরমধ্যে বিএনপি’র ৪ জন, এনসিপি’র ১ জন প্রীতম দাশ, মৌলভীবাজার-৫; জামাতের ২ জন, বাকিরা স্বতন্ত্র। ১ জন মহিলা প্রার্থী আছেন, সীমা দত্ত, বাসদ (মার্ক্সবাদী), ঢাকা-৭। কেউ কি জিতবেন? খুলনা-১’র জামাত প্রার্থী কৃষ্ণ নন্দী যথেষ্ট আজেবাজে বক্তব্য রাখছেন। গয়েশ্বর রায়, নিতাই রায় চৌধুরী, গোবিন্দ চন্দ্র প্রামানিক, সুকৃতি মন্ডল লড়াই চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ টাইমস খবর দিয়েছে যে, সেনা সদস্যরা তাদের অফিস ঘেরাও করে সাংবাদিকদের তুলে নিয়ে গেছে। আইএস ইসলামাবাদে শিয়া মসজিদে বোমা হামলার দায় স্বীকার কাছে, এতে ৬৯জন নিহত, অসংখ্য আহত হয়েছে।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








