নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
শিতাংশু গুহ
জামাত নীরব প্রচার চালিয়ে যাচ্ছিলো যে, তারা ক্ষমতায় আসছে। প্রথমটায় এতে চমক ছিলো, ভোটের শেষ মুহূর্তে তা মিলিয়ে যায়, জামাত ক্ষমতায় আসছে না, ধারণা করি জামাতের আসন সংখ্যা ১শ’র নীচে থাকবে। বিএনপি জিতবে, আসন ১৬০-১৭০টি। বেশকিছু স্বতন্ত্র প্রার্থী ও ছোট দল জিতে আসবে। এই দুর্দিনেও যদি আওয়ামী লীগের ছোটখাট নেতারা প্রতিদ্ধন্ধিতায় থাকতো তাহলে জামাতের আসন ২০’র নীচে নেমে আসতো, আওয়ামী লীগ বিরোধী দলে বসতো। আর শেখ হাসিনা যদি মাঠে নামতে পারতেন, তাহলে তিনিই আবার প্রধানমন্ত্রী হতেন। শেখ হাসিনা’র যত দুর্নাম ছিলো, গত ১৮ মাসের দুঃশাসনে তা মুছে গেছে, মানুষ বলছে, ‘আগেই ভাল ছিলাম’।
ওয়াশিংটনে ক’দিন আগে মার্কিন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের মধ্যে বাংলাদেশ নিয়ে কথাবার্তা হয়, এবং এর পরপরই ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত চটজলদি ভারতের রাষ্ট্রদূতের সাথে তার অফিসে গিয়ে বৈঠক করেন। পূর্বাহ্নে মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন তারেক জিয়া, তার স্ত্রীকন্যার সাথে। জনশ্রুতি আছে এরপর হিসাব পাল্টে যায়। জামাত ক্ষমতায় আসলে মৌলবাদ আরো উৎসাহিত হবে, যা এ অঞ্চলের জন্যে উদ্বেগের কারণ হয়ে দেখা দিতে পারে। তদুপুরি জামাত প্রধান ও নেতাদের নারীবিদ্বেষী কথাবার্তা বুমেরাং হয়। বিএনপি ও অন্য প্রার্থীরা স্বাধীনতা সংগ্রামে জামাতের ভূমিকা বারবার ভোটারদের স্মরণ করিয়ে দেয়। বিএনপি ও জামাত দু’টোই ’ইসলাম পছন্দ’ দল, জামাত উগ্র। বিনেপি’র অবস্থান অনেকটা মাঝামাঝি।
বলা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে নির্বাচিত সরকার গঠন হবে, নুতন সরকার ক্ষমতাসীন হবে, ড. ইউনূসের কি হবে? উনি কি ক্ষমতা ছেড়ে দেবেন, লোকে কিন্তু বলছে যেনতেন প্রকারে তিনি ক্ষমতায় থাকতে চাইবেন। প্রেসিডেন্ট হতে হলে তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে? কিশোরীর প্রেম আর বুড়োদের ক্ষমতালিপ্সা নাকি বেজায় আবেগপ্রবণ হয়ে থাকে। ড. ইউনুস কি করবেন তা এখন দেখার বিষয়! ১৮০ কর্মদিবসের ঘাপলা কিন্তু রয়েই যাচ্ছে। নির্বাচনের পরে কি সেনাবাহিনী উঠে যাবে? নির্বাচন তো হয়ে যাচ্ছে, এখন দেখার বিষয় নির্বাচনের পরে কি? তবে রাজনৈতিক সরকার ড. ইউনুস সরকারের থেকে ভাল হবার কথা।
আজ ১১ই ফেব্রুয়ারী আমায় একজন প্রশ্ন করলো যে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে সজীব ওয়াজেদ জয় কি তাকে ‘অভিনন্দন’ জানাবে? বললাম, জানানো উচিত। কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সৌজন্যমূলক সম্পর্ক থাকা উচিত। আপাতত: বাংলাদেশের রাজনীতিতে তারেক ও জয়কে সামনে রেখে উভয় দল এগিয়ে যাবে বলেই ধারণা করা যায়। শেখ হাসিনা-খালেদা জিয়ার মধ্যে সম্পর্কের যে তিক্ততা ছিলো, তারেক-জয়ের মধ্যে সেটা নেই, জাতি আর প্রতিহিংসার রাজনীতি চায় না। আওয়ামী লীগ ও স্বাধীনতার স্বপক্ষের দলগুলোর অনুপস্থিতিতে এ নির্বাচন প্রশ্নবিদ্ধ থাকবে। জামাত ক্ষমতায় না গেলে মৌলবাদী শক্তি সন্ত্রাস সৃষ্টি করতে চেষ্টা করবে।
জামাত ক্ষমতায় গেলে বিএনপি’র নেতাকর্মীরা নির্যাতনের শিকার হবে। আওয়ামী লীগের জন্যে সমস্যা বাড়বে। তবে আওয়ামী লীগ-বিএনপি অলিখিত জোট হবার সম্ভবনা থাকবে। এনসিপি’র চ্যাংড়া পোলাপাইন যেদল জিতবে সেই দলে ভীড়তে চেষ্টা করবে, জামাত এদের নিয়ে নেবে, বিএনপি কিছুটা ইতস্তত: করবে। কেউ কেউ দেশত্যাগ করবে, যেমন ড.আসিফ নজরুল ইতিমধ্যে চিকিৎসার নামে দেশ ছেড়েছে। বিএনপি-জামাত আগেও ছিলো, ভবিষ্যতেও থাকবে, ভাবছি পুলিশ প্রহরা না থাকলে ওই চ্যাংড়াগুলোর কি হবে? নুতন রাজনৈতিক পরিস্থিতির আলোকে আওয়ামী লীগকে সবকিছু নুতন করে ভাবতে হবে?
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








