রাস্তার পাশের মানুষটি
আবদুল হামিদ মাহবুব
এই মানুষটির আগে কি ধর্ম ছিল, পরে কি ধর্ম নিয়েছে, সেই প্রসঙ্গে আমি কিছুই বলতে চাই না। আমি তাকে একজন মানুষ হিসাবে দেখছি। যারা উদ্যোগী হয়ে তাকে মানুষ হিসেবে বাঁচিয়ে রাখার, এবং সারিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন; তাদেরকে সাধুবাদ জানিয়েই লেখা লিখছি।
বুড়ো চন্ডীদাসের বাণী; 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'। আমার কাছেও মানুষই প্রধান। সে যে ধর্মেরই হোক, যে গোত্রেরই হোক। ভূপেন হাজারিকা গেছিলেন; 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু....
রাস্তাটির পাশ দিয়ে প্রতিদিন শত শত মানুষ হেঁটে যেতেন। কেউ অফিসে। কেউ আদালতে। কেউ স্কুল-কলেজে। সবার চোখেই পড়তেন এক নারী। এলোমেলো চুল। ক্লান্ত দৃষ্টি। অনিশ্চিত জীবন। কিন্তু খুব কম মানুষই জানতেন, তারও একটি নাম আছে। তারও একটি অতীত আছে। তিনি খাদিজা নাজমিন।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের পাশের স্প্রিং কর্নার নামের দৃষ্টিনন্দন স্থানই ছিল তার দীর্ঘদিনের ঠিকানা। খোলা আকাশের নিচেই কেটে গেছে অসংখ্য দিন আর রাত। মানসিক অসুস্থতার কারণে কখনো তিনি চিৎকার করতেন, কখনো অসংলগ্ন কথা বলতেন। অনেকেই বিরক্ত হতেন। কেউ ভয় পেতেন। কিন্তু সেই আচরণের আড়ালে লুকিয়ে ছিল এক ভেঙে পড়া মানুষের নীরব আর্তনাদ।
অবশেষে তার জীবনে এলো একটুখানি আশার আলো। জেলা প্রশাসক মৌলভীবাজারের উদ্যোগে, জেলা সমাজসেবা অধিদপ্তর এবং শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের সমন্বিত প্রচেষ্টায় গত সোমবার (১৩ জুলাই ২০২৬) খাদিজা নাজমিনকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসা, পুনর্বাসন এবং মানসিক পরিচর্যার জন্য ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। এটি শুধু একটি উদ্ধার অভিযান নয়। এটি একজন মানুষকে আবার মানুষের মতো বাঁচার সুযোগ করে দেওয়ার গল্প।
উদ্ভ্রান্ত আমাদের সমাজ যাকে পাগলিনী বলছিল সেই খাদিজা নাজমিনের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপাড় এলাকায়। একসময় তারও ছিল সংসার। ছিল স্বপ্ন। পরে নানা কারণে সেই সংসার ভেঙে যায়। ধীরে ধীরে পরিবার ও সমাজ থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। একসময় হারিয়ে ফেলেন স্বাভাবিক জীবনের পথ। শুরু হয় আশ্রয়হীন এক দীর্ঘ জীবন। তার একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু আজ সেই সন্তানের অবস্থানও নিশ্চিতভাবে কেউ জানেন না। একজন মায়ের জীবনে এর চেয়ে বড় বেদনা আর কী হতে পারে!
উদ্ধারের পর তিনজন পুলিশ সদস্যের নিরাপত্তায় শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের নারী বিভাগের সদস্য ও ইউপি সদস্য রিতা দেব তাকে ঢাকার সরকারি আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেন। সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, সময়মতো চিকিৎসা, কাউন্সেলিং এবং আন্তরিক যত্ন পেলে অনেক মানসিক অসুস্থ মানুষই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। এই খাদিজা নাজমিনও সুস্থ হয়ে উঠবেন। উদ্ধারকারীদের মনোবাসনা সেটাই। তাই বোরহানউদ্দিন সোসাইটি মনে করে শুধু উদ্ধার নয়, তাদের পাশে দীর্ঘমেয়াদে দাঁড়ানোও জরুরি।
খাদিজা নাজমিনের গল্প আমাদের মনে করিয়ে দেয় একটি গুরুত্বপূর্ণ সত্য; কোনো মানুষ জন্ম থেকে পথের মানুষ হয়ে যায় না। জীবনের কঠিন বাস্তবতা, অবহেলা আর বিচ্ছিন্নতাই অনেককে রাস্তায় এনে দাঁড় করায়। খাদিজা নাজমিন যে আশ্রয় কেন্দ্রে গেল, কিংবা যেখানে তাকে পৌঁছে দেয়া হলো; হয়তো এই আশ্রয়কেন্দ্র থেকেই শুরু হবে তার নতুন জীবন। হয়তো একদিন তিনি ফিরে পাবেন হারিয়ে যাওয়া হাসি। আর এটাই হবে মানবতার সবচেয়ে সুন্দর জয়। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো আরো অনেক ভবঘুরে আছেন। তাদেরও কোনো গতি হোক আমি সেই প্রত্যাশা রেখে লেখাটি শেষ করছি। আর আরেকটা কথা। আমি জানি এই লেখার সাথে ওনার ছবিটা দেওয়া ঠিক হচ্ছে না। তারপরও দিলাম। যদি তার ছেলেটি, অথবা কোন স্বজন উনার পাশে গিয়ে দাঁড়ান। তাহলে হয়তো তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন সেই আশায়, এই ছবি দেওয়া।
লেখক: সিনিয়র সাংবাদিক ও শিশু সাহিত্যিক।
পাঠকের মতামত:
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
-1.gif)








