হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রজনীকান্ত
বিনোদন ডেস্ক : হাসপাতাল থেকে ছাড়া পেলেন দক্ষিণ ভারতের খ্যাতিমান অভিনেতা রজনীকান্ত। মস্তিষ্কে ঠিকমতো রক্ত সঞ্চালন হচ্ছিল না তার। অস্ত্রোপচার করে রক্ত প্রবাহ স্বাভাবিক করেন চিকিৎসকরা। রবিবার (৩১ অক্টোবর) রাতে হাসপাতাল থেকে ছাড়া পান থালাইভা। সুপারস্টার রজনীকান্ত ঘরে ফেরায় স্বস্তি পেয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।
এদিন বৃষ্টি মাথায় নিয়েই বাড়ি ফেরেন রজনীকান্ত। নিজে হেঁটেই বাড়িতে ঢোকেন। তার আগে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন। ধন্যবাদ জানান তাদের। এসময় আরতি করে স্বামীকে ঘরে ঢোকান লতা রজনীকান্ত। বাড়িতে ঢুকেই প্রার্থনা করেন তিনি। পরে সেই ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।
সংবাদ প্রতিদিন জানায়, গত ২৮ অক্টোবর শারীরিক সমস্যা নিয়ে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভরতি হন রজনীকান্ত। প্রথমে শোনা যায়, রুটিন চেক-আপ করতেই হাসপাতালে গেছেন তিনি। পরে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, তার ক্যারোটিড আর্টারি রিভাসকুলারাইজেশন করা হয়েছে। ৭০ বছর বয়সী রজনীকান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তাকে কিছুদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই অনুযায়ী রবিবার ছাড়া হয় কিংবদন্তি এই অভিনেতাকে।
গত বছরের বড়দিনেও আচমকা অসুস্থ হয়ে পড়েন রজনীকান্ত। সঙ্গে সঙ্গে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জানা যায়, রক্তচাপজনিত সমস্যার কারণেই অসুস্থ হয়ে পড়েন রজনীকান্ত। কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন হাসপাতালে থাকার পর ছাড়া পান বর্ষীয়ান অভিনেতা।
এ ঘটনার কিছুদিন আগেই সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন রজনীকান্ত। নতুন বছরেই নিজের দলের নাম জানাবেন বলে কথা দিয়েছিলেন। সেই সময় অনেক ঘনিষ্ঠই তাকে দুর্বল স্বাস্থ্যের কথা স্মরণ করিয়ে দেন। পরে তিনি আবার শারীরিক সমস্যার কারণে রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
জানা গেছে, রোববার হাসপাতাল থেকে ছাড়া পেলেও অনেক বিধিনিষেধ মানতে হবে রজনীকান্তকে। বেশি পরিশ্রমের কাজ আপাতত কিছুদিন তিনি করতে পারবেন না। সুতরাং, শুটিংয়ের কাজও বন্ধ রাখতে হবে। দিওয়ালিতে মুক্তি পাচ্ছে রজনীকান্তের নতুন ছবি ‘আন্নাথে’। তার প্রচারেও হয়তো খুব একটা দেখা যাবে না দক্ষিণী সুপারস্টারকে।
(ওএস/এএস/নভেম্বর ০১, ২০২১)
পাঠকের মতামত:
- পদ্মায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, আহত ১
- ‘জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ’
- চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক, শিশু উদ্ধার
- সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের অপসারণ দাবি অবেহিলত নারী খেলোয়াড়দের
- সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত
- ‘ভবিষ্যতের স্মার্ট নাগরিক হতে হবে’
- ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- নড়াইলে পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা
- নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
- জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি
- ধর্ষণ সংবাদে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ: সাংবাদিকতার নৈতিকতা কোথায় দাঁড়িয়ে?
- কাপ্তাইয়ে ‘শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু
- মানুষ এবং বৈষম্য অসুখ
- কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে মৎস্য দপ্তরের অভিযান: বিপুল অবৈধ জাল বিনষ্ট
- কাপাসিয়ায় ডা. আবদুল্লাহ আল মামুনের আবেগঘন বিদায় সংবর্ধনা
- ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প
- ‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ’
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
-1.gif)







