আরিয়ানকে টাকার জন্য পরিকল্পিতভাবে ফাঁসানো হয়!
বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের মাদক মামলার তদন্তে নতুন নতুন মোড় নিচ্ছে। আলোচিত এ মামলায় বিজয় পাগাড়ে নামে এক সাক্ষী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের কাছে দাবি করেছেন, বিপুল পরিমাণ টাকা আদায়ের জন্য পরিকল্পিতভাবে আরিয়ান খানকে ফাঁসানো হয়েছে। তার কথায় উঠে এসেছে ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা সুনীল পাটিলের নামও।
গতকাল শনিবার মহারাষ্ট্রের বিজেপি নেতা মোহিত কম্বোজও আরিয়ানের বিরুদ্ধে মাদককাণ্ডের নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী হিসেবে সুনীলের নাম উচ্চারণ করেছেন।
সাক্ষী বিজয় বলছেন, ২০০৮ সালে কিছু কাজের জন্য সুনীলকে টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু সে টাকা ফেরত না পাওয়ায় টাকা আদায়ের জন্য সুনীলকে অনুসরণ করা শুরু করেন। এমনকি সুনীলের সঙ্গে আহমেদাবাদ, সুরত ও মুম্বাইয়েও যান তিনি।
বিজয়ের দাবি, গত ২৭ সেপ্টেম্বর থেকে মুম্বাইয়ের একটি হোটেলে ছিলেন সুনীল। ওই হোটেলেই আরিয়ানের মাদক মামলার অপর সাক্ষী কে পি গোসাভির নামেও একটি রুম রুম বুক করা হয়েছিল।
জিজ্ঞাসাবাদে তদন্তকারী দলকে বিজয় জানান, প্রমোদতরীতে মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) অভিযান চালানোর কদিন আগে ওই হোটেলেই সুনীল ও গোসাভির সঙ্গে দেখা করেন বিজেপির আরেক নেতা মণীশ ভানুশালী।
বিজয় বলেন, আমিও তখন ওই হোটেলেই ছিলাম। সেখানে তাদের তিনজনকে একসঙ্গে দেখেছি। এমনকি সুনীলকে চুম্বন করার পর মণীশকে বলতে শুনেছিলাম, ‘বড় কাজ হয়ে গিয়েছে। আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হতে হবে। তবে পাগাড়েকে সঙ্গে নিও না’। তবে তখনো বিজয় অনুমান করতে পারছিলেন, আসলে কী ঘটতে চলেছে।
তার দাবি, গত ৩ অক্টোবর আবারও মুম্বাইয়ের সেই হোটেলে আসেন। তার সঙ্গে দেখা করে বলেন টাকা নিয়ে যাওয়ার জন্য। এরপরই দুজন এনসিবি কার্যালয়ে যান। রাস্তায় মণীশ ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। তখন তিনি পূজা, স্যাম ও ময়ূর- এ তিনজনের নাম উচ্চারণ করেন।
বিজয়ের কথায়, এনসিবি কার্যালয়ে পৌঁছেই দেখি সেখানে সাংবাদমাধ্যমের ভিড়। শুনতে পাই আরিয়ান খানকে আটক করেছে এনসিবি। একটি ভিডিও ক্লিপে দেখতে পাই, আরিয়ানকে ঘিরে নিয়ে আসছেন মণীশ ও গোসাভি। এরপরই বিষয়টি আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায় যে, আরিয়ানের মাদককাণ্ড একটা পূর্ব-পরিকল্পিত ঘটনা।
সাক্ষী বিজয় আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তাকে গুরুত্ব দেওয়া হয়নি। তার কথা শোনা হয়নি।
তিনি বলেন, প্রমোদতরীতে অভিযান চালানোর আগে সুনীল আমাকে বলেছিলেন, একটা বড় কাজ পেয়েছি। আপনার টাকা ফেরত দেবো। পরে বুঝলাম, আসলে কাজটা কী ছিল এবং কীভাবে টাকা এসেছে।
মাদককাণ্ডে গ্রেফতার হয়ে ২২ দিন জেল খেটে গত ৩০ অক্টোবর ছাড়া পান আরিয়ান। এর আগে আর্থার রোডের কারাগারে তিন সপ্তাহ থাকেন ২৩ বছর বয়সী এ তরুণ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মুম্বাইয়ের মাদকবিরোধী সংস্থা আরিয়ানের কাছ থেকে কোনো মাদক পায়নি। তবে তার হোয়াটসঅ্যাপ আলাপে মাদক কেনাবেচায় সংশ্লিষ্টতা পাওয়ার দাবি এনসিবির।
এর আগেড় নিম্ন আদালতে দুদফা জামিন বাতিল হওয়ার পর গত ২৯ অক্টোবর মুম্বাই হাইকোর্ট ১৪ শর্তে আরিয়ানকে মুক্তি দেন। এর মধ্যে পুলিশকে না জানিয়ে আরিয়ান মুম্বাই ত্যাগ করতে পারবে না এবং প্রতি শুক্রবার এনসিবি কার্যালয়ে তাকে হাজিরা দিতে হবে বলে শর্তে বলা হয়।
আদালতের শর্ত মোতাবেক গত শুক্রবার দুপুরে একটি সাদা রঙের রেঞ্জ রোভারে করে এনসিবি কার্যালয়ে পৌঁছান আরিয়ান। এসময় তার সঙ্গে আইনজীবী সতীশ মানশিণ্ডেকে দেখা যায়।
(ওএস/এএস/নভেম্বর ০৭, ২০২১)
পাঠকের মতামত:
- ‘চব্বিশ আমাদের আমাদের বলতে থাকলে জুলাইয়ের চেতনা আর থাকবে না’
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
- 'ভারতীয় টেনিং প্রাপ্ত বিদ্রোহীরা পূর্ব-পাকিস্তানের নাশকতা মূলক কাজে লিপ্ত'
- পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ
- ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
- সালথায় ইয়াবাসহ যুবক আটক
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
- রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন উথোয়াই মং মারমা
- ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- নাম বদলের রাজনীতি, ইতিহাস মুছে ফেলার বিপজ্জনক প্রবণতা
- তালার শালিখা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- বন্দর, করিডর ও সংযুক্তি: আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হতে পারে কি বাংলাদেশ?
- অসম বয়সের সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- হারাধনের দশটি ছেলে
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- বারো রকম বারো ছড়া
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- ধামরাইয়ে সন্ত্রাসী হামলায় যুবক নিহত
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- মাগুরার জগদলের চার খুনের ঘটনার প্রধান আসামী গ্রেফতার
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








