‘আমার জীবনটা এলোমেলো হয়ে গেল’
বিনোদন ডেস্ক : অভিনেত্রী-গায়িকা শেহতাজ মুনিরা হাশেম। এক বছরের ব্যবধানে বাবা-মাকে হারিয়েছেন তিনি। বাবা-মায়ের শূন্যতা অপূরণীয়। সময় গড়ালেও বাবা-মায়ের অনুপস্থিতি শেহতাজকে তাড়া করে বেড়ায়।
শেহতাজ মুনিরা হাশেম বলেন, ‘মা-বাকে ঘিরেই ছিল আমার জীবন। আমার সবকিছু দেখভাল করতেন বাবা। কোন কাজটি করব, কোনটি করব না, কবে কোথায় শুটিং— সবকিছু বাবা মাথায় রাখতেন। ছোটবেলা থেকে এভাবেই বড় হয়েছি। বাবা মারা যাওয়ার পর আমার সবকিছু থমকে যায়, গুছিয়ে উঠতে উঠতেই মাকে হারালাম। এখনো ট্রমার মধ্যে আছি।’
‘এক বছরের মধ্যে আমার জীবন এলোমেলো হয়ে গেল। একদিকে নতুন সংসার, অন্যদিকে জীবনের সবচেয়ে মূল্যবান দুজন মানুষকে হারালাম। আমার মতো নরম মনের মেয়ের পক্ষে এটা মানিয়ে নেওয়া সহজ নয়। বলতে পারেন, আমি নিজেকে খুঁজে পাচ্ছি না।’ বলেন শেহতাজ।
নিয়মিত কাজের প্রস্তাব পাচ্ছেন শেহতাজ। এ পরিস্থিতিতে নির্মাতাদের অনেকে সরাসরি কাজের প্রস্তাব না দিলেও নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু আপাতত সবার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছেন শেহতাজ। কারণ মনের যে অবস্থা তা নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালে সত্যটা লুকাতে পারবেন না বলে জানান এই অভিনেত্রী।
শেহতাজের বাবার নাম মো. আবুল হাশেম মিয়া। ২০২২ সালের ৪ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। প্রায় ২ বছর পর চলতি মাসে মাকে হারান এই অভিনেত্রী। তবে শেহতাজের মায়ের কী হয়েছিল, সে বিষয়ে কিছু জানা যায়নি।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন শেহতাজ। ‘আমি যা দেখি, তুমি তাই দেখ’ শিরোনামে একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনায় আসেন। পাশাপাশি মিউজিক ভিডিওতে কাজ করে নজর কাড়েন তিনি। পরবর্তীতে শেহতাজ নাম লেখান টিভি নাটকে। বেশ কিছু একক নাটকে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি
- 'প্রতিক্রিয়াশীল মহল গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বাধা দান করছে'
- প্রেমিকের প্ররোচনায় কণ্যা শিশুকে শ্বাসরোধে হত্যা
- প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা, একাধিক গুলিবিদ্ধ
- শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা
- ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- দেইলগাও সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিজবুল কোরআন প্রতিযোগিতা
- কাশিয়ানীতে সাব রেজিস্ট্রার অফিসের জমি দখলের অভিযোগ
- শ্রীনগরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা
- ‘অনেকদিন পর নানি বাড়ী এসেছি, ধানের শীষে ভোট চাইতে’
- ভারত পানি বন্টনের এখনো কোন সুরাহা দেয়নি: ফখরুল
- ফরিদপুরের কানাইপুরে পুকুরে মিললো বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র
- মানবদরদী চিকিৎসক ডাঃ বীরেন্দ্রনাথ অধিকারীর মহাপ্রয়াণ দিবসে ধর্মীয় আয়োজন
- ময়মনসিংহ ১ নম্বর পুলিশ ফাড়ীর নবাগত ইনচার্জ ইনেসপেক্টর মাহাবুব মিল্কী
- ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা
- মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার
- সোনাতলায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
- ‘আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস’
- ‘দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার’
- জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম
- কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি
- পাবনা–৪ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
-1.gif)








