যে কারণে ৩৫ কেজি ওজন বাড়ালেন নাঈম
বিনোদন ডেস্ক : গত ১১ মে সন্ধ্যায় মুক্তি পেয়েছে ‘কালপুরুষ’ সিরিজের টিজার। সালজার রহমানের পরিচালনায় সিরিজটি শিগগির মুক্তি পাবে চরকিতে। প্রায় ১ মিনিটের মতো এ টিজার মুক্তির পর সবচেয়ে বেশি চোখে পড়েছে যাকে তিনি হলেন এফএস নাঈম। কেননা এ সিরিজে অভিনয়ের জন্য ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। সেটা নিয়ে নেট দুনিয়াই বেশ আওয়াজও উঠেছে।
ফিট ও স্বাস্থ্য সচেতন একজন ব্যক্তি হচ্ছেন নাঈম। সেখান থেকে অভিনয়ের জন্য এতো ওজন বৃদ্ধির প্রক্রিয়াটা খানিকটা কঠিনই ছিল তার জন্য। বডি ট্রান্সফরমেশন এ জার্নিটা আসলে কেমন ছিল এমন প্রশ্নে নাঈম বলেন, ‘আসলে চরিত্রটা ধারণ করার জন্যই এমনটা করা। অর্থাৎ মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমাই সেই রকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যেই প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছিলাম।
‘আর এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না এটা অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল। সেই সাথে প্রায় ৮-৯ মাস এই এক্সট্রা বডি ওয়েট রাখার একটা ডিপ্রেশন ছিল। তারপর শুটিং করা। এ জার্নিটা আমার জন্য একটা সাধনা ছিল।’
টিজারের শেষে বেশ চমক দিতে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। প্রথমবারের মতো চরকিতে দেখা যাবে তানজিকা আমিন ও জয়ন্ত চট্টোপাধ্যায়কে। অভিনয়ে ইমতিয়াজ বর্ষণ, রেজওয়ান পারভেজসহ আরও অনেকে।
পরিচালক সালজার রহমান এর আগে নির্মাণ করেছেন বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র। তবে ওটিটিতে কাজ এই প্রথম। সিরিজটির গল্প কেমন এ প্রশ্নের উত্তরে সালজার বলেন, ‘সিরিজটি মাডার মিস্ট্রি হলেও একদম ভিন্ন রকমের উপস্থান দেখা যাবে। একটা মাডার কেস সলভ করতে গিয়ে নানা কিছু ঘটতে থাকে মিরাজের (নাঈম) সাথে। সেই ঘটনাগুলো ধরে এগোতে থাকে সিরিজের গল্প।’
চরকি ও প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট প্রায় একই সময়েই তাদের যাত্রা শুরু করে। আর চরকির শুরু থেকেই ‘ঊনলৌকিক’ নির্মাণ দিয়ে পাশে ছিল ফিল্ম সিন্ডিকেট। কিছুদিন আগে বেশ ঘটা করে ঘোষণা দেয়া হয় যে আগামী ৩ বছরে ফিল্ম সিন্ডিকেট চরকির জন্য নির্মাণ করবে ১০টি সিরিজ। সেই অনুযায়ী শিগগির চরকিতে মুক্তি পাবে এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিরিজ ‘কালপুরুষ’।
(ওএস/এসপি/মে ১৩, ২০২৪)
পাঠকের মতামত:
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত অভিনেতা খায়রুল বাসার
- বাংলাদেশ সফর বাতিলের পথে ভারত
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি’
- ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত’
- ‘দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে’
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- দেশবাসী হানাদারদের বিতাড়িত করে স্বদেশ ভূমিকে মুক্ত করতে বদ্ধপরিকর
- নিজবাড়ি থেকে আলম চেয়ারম্যান গ্রেপ্তার
- বাগেরহাটে পিত্তথলির পাথর অপারেশনের সময় তরুণীর মৃত্যু
- আশাশুনিতে ক্ষুদ্র ব্যবসায়ী কালাম হত্যার ঘটনায় থানায় মামলা
- ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মাদারীপুরবাসী
- প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- প্রতি এক হাজার টাকার বিপরীতে ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা গার্ডিয়ানের
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- কাশিয়ানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাতক্ষীরায় সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
- বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- মেঘনায় ঢল
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
-1.gif)








