আবারও আলোচনায় সেই ‘হুররাম’
বিনোদন ডেস্ক : তুরস্কের বিশ্বখ্যাত টিভি সিরিয়াল ‘সুলতান সুলেমান’। বাংলায় ডাবিংকৃত এ সিরিজ বাংলাদেশের টেলিভিশনেও প্রচার হয়েছে। তুরস্কের ৬০০ বছরের অটোম্যান সাম্রাজ্যের অন্যতম সফল শাসক সুলতান সুলেমানকে নিয়ে নির্মিত হয়েছে এই টিভি ধারাবাহিক।
ঐতিহাসিক এই সিরিজের অন্যতম প্রধান চরিত্র হুররাম সুলতান। আর এই চরিত্র রূপায়ন করেন তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী মেরিয়াম উজারলি। বিশ্বের অন্য দর্শকদের মতো বাঙালি দর্শকদের হৃদয়ও নাড়িয়ে দিয়েছেন ৪০ বছর বয়সি এই অভিনেত্রী। এবার তুর্কি সিরিজ ‘রু’-তে আবেদনময়ী চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন মেরিয়াম।
‘রু’ ওয়েব সিরিজটি গত ২৪ মে মুক্তি পেয়েছে। তার আগে মুক্তি পায় সিরিজটির ট্রেইলার। সিরিজে ৩৮ বছর বয়সি নারী রেয়ানের চরিত্রে দেখা যায় মেরিয়ামকে। ১৮ বছর বয়সি তরুণ উজারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ট্রেইলারটির মেরিয়ামের একাধিক চুম্বন দৃশ্য দেখা যায়। যা নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়।
১৯৮৩ সালের ১২ আগস্ট জার্মানিতে জন্মগ্রহণ করেন মেরিয়াম উজারলি। তার বাবা তুরস্ক ও মা জার্মানির নাগরিক। সেই সূত্রে তিনি তুরস্ক ও জার্মানি দুই দেশেরই নাগরিক। তার শৈশব ও বেড়ে ওঠা জার্মানিতে। মাতৃভাষা জার্মান ছাড়াও তুর্কি ও ইংরেজি ভাষায় সাবলীল এই তারকা।
জার্মানিতে ছোট চরিত্রে কাজ করার মধ্য দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন মেরিয়াম। ২০১০ সালে কয়েকটি জার্মানি টিভি সিরিজে কাজ করেন। একই বছর জার্মান চলচ্চিত্র ‘জার্নি অব নো রিটার্ন’ এবং ‘জেচ আবের বাইলে’-এ অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি। ২০১১ সালে তুরস্কের ‘সুলতান সুলেমান’ ধারাবাহিকে অভিনয়ের ডাক পান। সিরিজটির পরিচালক-প্রযোজকের জরুরি আহ্বানে সাড়া দিয়ে জার্মান থেকে তুরস্কে চলে যান মেরিয়াম।
তুরস্কে সেভাবে বসবাস না করায় একটি হোটেলে উঠেন মেরিয়াম উজারলি। সেই হোটেলে টানা দুই বছর অবস্থান করে ‘সুলতান সুলেমান’ সিরিজের শুটিং করেন তিনি। রাতের পর রাত না ঘুমিয়ে চিত্রনাট্য মুখস্থ করেছেন। এটি প্রচারে আসার পর তারকাখ্যাতি ধরা দেয় মেরিয়ামের হাতে; নজর কাড়েন বিশ্বজুড়ে।
(ওএস/এএস/মে ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- 'মুক্তিফৌজের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হবেই'
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
- পহেলা আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, তথ্য লুকাতে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বাধা
- প্রাথমিক বৃত্তিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
- কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
- বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ
- জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি
- আদমদীঘি উপজেলা শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২
- মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, নিজেই দিলেন পুলিশে
- ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা
- একজন জমির উদ্দিন সরকার
- হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তারে ঐক্য পরিষদের ক্ষোভ, মুক্তির দাবি
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি
- পাঁচ বছরে বাংলাদেশ ও উগান্ডার ৪ লাখ শিশু পাবে খেলাভিত্তিক শিক্ষার সুযোগ
- ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়’
- আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- গাজীপুর সিভিল সার্জন’র বিরুদ্ধে বিভাগীয় মামলা
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে কৌশিকের গৌরবময় সাফল্য
- সুবর্ণচরে জমির বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ
- মুকসুদপুরে হাজারও বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সমাগম
- বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে বিসিবি
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আয়না থাকুক ঝকঝকে
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







