মমতা ব্যানার্জীর হস্তক্ষেপে সচল টালিগঞ্জ
বিনোদন ডেস্ক : বুধবার (৩১ জুলাই) সকাল থেকে অচলাবস্থা কাটিয়ে আবারও চেনা ছন্দে ফিরেছে টালিউড। টেকনিশিয়ান, অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে পুনরায় সেখানে শোনা গেল লাইট, ক্য়ামেরা, অ্যাকশন শব্দ।
সকাল থেকেই স্টুডিওপাড়ার বিভিন্ন ফ্লোরজুড়ে শুরু হয়েছে সিরিয়াল, ওটিটির শুটিং। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হস্তক্ষেপে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছে ‘সংবাদ প্রতিদিন’।
সকাল সকাল ভারতলক্ষ্মী স্টুডিওতে পৌঁছে কালার্স বাংলার একটি ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেন অভিনেতা কাঞ্চন মল্লিক। অন্যদিকে শুটিং হয়েছে ‘ফুলকি’র। টেকনিশিয়ানস স্টুডিও শুটিং চলছে ধারাবাহিক জি-বাংলার ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকের। এদিন জি-বাংলার সারেগামাপা রিয়েলিটি শোয়েরও শুটিং হবে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হস্তক্ষেপে শেষমেশ, ফেডারেশন বনাম পরিচালকদের সমস্যার সমাধান হয়েছে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা নিয়ে যে চরম জটিলতা তৈরি হয়েছিল, তাতে ইতি টানলেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি নির্দেশ দেন, ‘কাউকে ব্যান করা যাবে না।’
মঙ্গলবার সন্ধ্যার দিকে স্টুডিওপাড়ায় সংবাদমাধ্যমকে দেব জানান, এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তবে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কেউ কোনো ভুল করলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। পরিচালকদের পক্ষে গৌতম ঘোষ জানান, শুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হবে।’ সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার কথাও বলেছেন মমতা।
মঙ্গলবার বিকেলের দিকে নবান্নে পৌঁছে এক বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, দেব ও গৌতম ঘোষ। যেখানে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাসও। সেই বৈঠকের পরেই এমন নির্দেশ মুখ্যমন্ত্রীর।
(ওএস/এএস/জুলাই ৩১, ২০২৪)
পাঠকের মতামত:
- উত্তরের অরণ্যজনপদে খুশির হাওয়া, সংরক্ষিত আসনে আদিবাসী কন্যা আন্না মিন্জ
- সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণ, ইব্রাহীমের যাবজ্জীবন
- পরিবারের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করায় মাদকাসক্ত যুবকের কারাদণ্ড
- পাংশায় নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
- গোপালগঞ্জে ১৭ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার
- আধুনিক উৎপাদন কৌশলে আলুর অধিক ফলনে ব্র্যাক সীডের কর্মশালা
- গোবিপ্রবি’তে উপাচার্যের সঙ্গে নবগঠিত জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সৌজন্য সাক্ষাত
- সুবর্ণচরে আগুনে ৪ দোকান পুড়ে ছাই
- কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- বিএনপির মনোনয়ন পেলেন খ্রিস্টান-নৃগোষ্ঠী নেত্রী আন্না ও ছাত্রদল নেত্রী তুলি
- বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল: প্রতিমন্ত্রী টুকু
- এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
- নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে নারীর মৃত্যু
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত
- এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ লাগবে সুবর্ণচরে সড়ক সংস্কার উদ্বোধন
- ফুলপুরে কাজিয়াকান্দা কামিল মাদরাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত
- সিলেটি সংসদ সদস্যদের কাছে খোলা চিঠি
- দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক আগুন, দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার
- হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক
- উদ্ভাবনী শক্তিতে আসুক বৈশ্বিক মুক্তি ও সমৃদ্ধি
- দিনাজপুরে প্রথম সিসি ক্যামেরার আওতায় এসএসসি পরীক্ষা
- জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
- লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত
- প্রথম সাক্ষাতে শিশুদের সঙ্গে গান গাইলেন ওবামা-মামদানি
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- বইমেলা স্থগিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- আধুনিক উৎপাদন কৌশলে আলুর অধিক ফলনে ব্র্যাক সীডের কর্মশালা
-1.gif)








