‘রঙিলা কিতাব’র মুক্তির তারিখ ঘোষণা
বিনোদন ডেস্ক : অপেক্ষার পালা শেষে ‘রঙিলা কিতাব’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। অনম বিশ্বাস নির্মিত এ সিরিজটি মুক্তি পাচ্ছে আগামী ৮ নভেম্বর। আজ (১৪ অক্টোবর) বিকেলে ‘হইচই’র সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পোস্টার পোস্ট করার মধ্য দিয়ে জানানো হয় এটির মুক্তির তারিখ।
সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজ নুর ইমরান। পোস্টারটিতেও দেখা মিলেছে তাদের দুজনের। নায়কের এক হাতে বন্দুক আর এক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেই সাথে নায়িকারও চোখে-মুখে ভয় ও গুটিসুটি মেরে নায়কের বুকে যেনো খুঁজছেন আশ্রয়। ‘রঙিলা কিতাব’র অফিসিয়াল পোস্টারটি ভালোবাসা, রহস্য ও উত্তেজনায় ভরপুর। কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাস ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।
এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন পরীমনি। স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি। পরী বলেন, “প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্যে সব সময় স্পেশাল। সেই রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এটি সম্ভব হয়েছে ‘হইচই’র কারণে। শুটের শুরুর দিন থেকেই আমি বেশ উচ্ছ্বসিত ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সকল সদস্যের সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব সহযোগিতা করেছেন। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছি।’
অভিনেতা মোস্তাফিজ নুর ইমরান বলেন, ‘রঙিলা কিতাব’র জন্য আমরা সবাই নিজ নিজ স্থান থেকে আমাদের সর্বচ্চোটা দিয়ে কাজ করেছি। এখন কাজটি মুক্তির অপেক্ষাতে আমরা।’
নির্মাতা অনম বিশ্বাস বলেন, ‘মানুষের সাথে মানুষের সম্পর্কের গল্প হলো রঙিলা কিতাব। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকরা বুঝতে পারে। এই সিরিজটি তৈরি করতে গিয়ে আমরা শুধু বিনোদন নয় বরং একটি বার্তা দিতে চেয়েছি। আমার বিশ্বাস, রঙিলা কিতাব দর্শকদের মুগ্ধ করবে আর তাদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে।’
(ওএস/এএস/অক্টোবর ১৫, ২০২৪)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








