কে পাচ্ছেন নৃত্যাঞ্চল পদক জানালেন শামীম আরা নীপা
বিনোদন ডেস্ক : সাংবাদিক ও সংগঠক মুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে ‘আজীবন সম্মাননা ও নৃত্যাঞ্চল পদক চালু করেছে সাংস্কৃতিক সংগঠন নৃত্যাঞ্চল। ২০২২ সাল থেকে এ সম্মাননা চালু করেছে খ্যাতিমান নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মহম্মদের সংস্থাটি। ২০২৪ সালে কে পাচ্ছেন এ সম্মাননা জানালেন শামীম আরা নীপা।
নিভৃতে লোকসংস্কৃতির চর্চা করে যাচ্ছেন এ রকম একজন সাধক শিল্পীকে সম্মানিত করা হয় নৃত্যাঞ্চলের লোক উৎসবে। দুবছর পর পর আয়োজন করা এ উৎসবের শুরু ২০২২ সালে সম্মানিত করা হয়েছিল নেত্রকোনার আবদুল হেলিম বয়াতীকে।
আগামীকাল আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের সম্মাননা পাওয়া শিল্পীর নাম ঘোষণা করবে নৃত্যাঞ্চল। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্বসাহিত্যকেন্দ্রের ৪০১ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেই শিল্পীর নাম ঘোষণা করা হবে। সে প্রসঙ্গে নৃত্যাঞ্চলের অন্যতম প্রতিষ্ঠাতা ও একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নীপা জাগো নিউজকে বলেন, ‘আমাদের এবারের উৎসবে সম্মাননা পাচ্ছেন ধামাইল শিল্পী সুনামগঞ্জের কুমকুম রানী চন্দ। তার নাম ঘোষণার পাশাপাশি আমরা ধামাইল পরিবেশনও করবো। একটি তথ্যচিত্রও দেখানো হবে সেখানে।’
মুহাম্মদ জাহাঙ্গীরের নামে সম্মাননা প্রসঙ্গে শামীম আরা নীপা বলেন, ‘জন্মদিন উপলক্ষে আমরা জাহাঙ্গীর ভাইকে স্মরণ করবো। তথ্যচিত্রে তার বক্তব্য দেখানো হবে। তার নামে এ সম্মাননা গুণীজনের হাতে তুলে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে। নৃত্যাঞ্চল তার হাতে গড়া সংগঠন। শুরু থেকে তিনি আমাদের সব আয়োজনে থাকতেন। ২০১৯ এ তিনি চলে যাওয়ার পর থেকে আমরা যে কোনো আয়োজনে তার ছবি সামনে রাখি। এখন তিনি ছবি হয়ে আমাদের সঙ্গে থাকেন।’
সাধক শ্রী কুমকুম রাণী চন্দ জীবনজুড়ে মগ্ন ছিলেন বৈষ্ণব কবি রাধারমণের গানে। ধামাইল গানের শিল্পী কুমকুম ১৯৫২ সালের ১০ সেপ্টেম্বর গৌরারঙ্গ ইউনিয়নের বেরিগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা রূপচাঁন চন্দ এবং মাতা লক্ষ্মী রাণী চন্দ। নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম।
ধামাইল হিন্দু ধর্মের বিয়ের অনুষ্ঠানের অন্যতম অনুসঙ্গ। আর ধামাইল মানেই রাধারমণ। রাধারমণের ধামাইল গানের রয়েছে বিভিন্ন প্রহরানুরূপ সাঙ্গীতিক পর্যায়। হিন্দু বিয়ের অধিবাসে সন্ধ্যা থেকে শুরু করে ভোররাত পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ধামাইল গান গাওয়া হয়। এক এক সময়ে রয়েছে এক এক রকমের গান। প্রহর এবং অধিবাসের আনুষ্ঠানিক দিক বিবেচনা করে বা প্রহরের সঙ্গে মিল রেখে গাওয়া হয় ধামাইল গান। আর রাধারমণের ধামাইল গানে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিয়ের প্রতিটি পর্যায়ের সাঙ্গীতিক প্রকাশ।
বন্দনা, আসর, বাঁশি, জলভরা, জলধামাইল, গৌররূপ, শ্যামরূপ, বিচ্ছেদ, কুঞ্জসজ্জা, কুঞ্জবিচ্ছেদ, খেদবিচ্ছেদ, মান, মানভঞ্জন, সাক্ষাৎ বা দুঃখ প্রকাশ, মিলন ও বিদায় ধামাইলের নানান ধরন। এ ছাড়াও আছে ঢোল আসার গান, জামাই এবং কনের মা সাজানো গান, কূলা সাজানো গান, আলপনা আঁকার গান, সোমন্ধ মিথি, অধিবাসের টিকা দেওয়ার গান, চুরপানি গান, জলে প্রদীপ ভাসানোর গান। কারিকা ধামাইল, বাঁশি কারিকা, বিচ্ছেদ কারিকা, জলভরা কারিকা। সূর্যব্রত, মঙ্গলারতি, কন্ধী নারায়ণ সেবাসহ বিভিন্ন সনাতনধর্মীয় পূজার কীর্তনও গেয়ে থাকেন কুমকুম। তার সংগ্রহে রয়েছে প্রায় ৭০০ রাধারমণের ধামাইল গান। মুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে ‘আজীবন সম্মাননা ও নৃত্যাঞ্চল পদক’ পাচ্ছেন এই শিল্পী।
২০০০ সালে সাংবাদিক ও সংগঠক মুহাম্মদ জাহাঙ্গীরকে নিয়ে শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ গড়ে তোলেন নৃত্যাঞ্চল। ক্রমে এটি দেশের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন হিসেবে প্রসার লাভ করে। ২০১৯ সালে প্রয়াত হন সংগঠক মুহাম্মদ জাহাঙ্গীর। ২০২২ সাল থেকে তার নামে সম্মাননা চালু করে সংগঠনটি। এ সম্মাননার রয়েছে অর্থমূল্যও।
(ওএস/এএস/নভেম্বর ০৪, ২০২৪)
পাঠকের মতামত:
- তাম্বুলখানা কৃষি ফার্মের সরকারি অধিগ্রহণকৃত দুই একরেরও বেশি জমি দুর্বৃত্তদের দখলে
- বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান
- তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁওয়ে পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর
- ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে অর্ষা
- ঝালকাঠিতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সভা, তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি
- ‘শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে’
- সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার
- রেল পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ১
- জামালপুর-শেরপুর সেতুর টোল বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা
- টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
- মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
- ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপের অভিযোগ, আহত ১
- সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত
- কাপ্তাইয়ে মৎস্য পক্ষ শুরু, তিন উদ্যোক্তাকে সম্মাননা
- জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
- গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বাস’র ফেলো নির্বাচিত
- খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা
- সিলেটে গ্যাস ও বিদ্যুত সমস্যায় চা শিল্পে স্থবিরতা
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী
- শ্রীনগরে মাদকাসক্ত দেবরের বিরুদ্ধে ভাবিকে ছুরিকাঘাতের অভিযোগ
- খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিলাদ ও আলোচনা সভা
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন ফের সোমবার
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








