ট্রাম্পকে নিয়ে ভীত হলিউড তারকারা
বিনোদন ডেস্ক : রোমানীয়-মার্কিন অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যান। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে বাকী বার্নস চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। ‘দ্য অ্যাপ্রেন্টিস’ নামক একটি বায়োপিক ছবিতে কাজ করছেন তিনি। এ ছবিতে অভিনেতাকে ডোনাল্ড ট্রাম্পের যুবক অবস্থার চরিত্রে দেখা যাবে।
১৯৭০ এর দশকে আইনজীবী রয় কোহনের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এই চলচ্চিত্রে কাজের জন্য স্ট্যান অনেক বেশি নজর কেড়েছেন।
তবে বায়োপিকটি নিয়ে অস্বস্তিতে রয়েছেন স্ট্যান। তিনি দাবি করেছেন, হলিউডের অনেক তারকারা ট্রাম্পকে নিয়ে ভীত। ‘দ্য অ্যাপ্রেন্টিস’ সিনেমাটি নিয়েও আগ্রহ হারিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রির মানুষেরা। তারা কেউ এটি নিয়ে কথা বলতে চান না।
স্ট্যান আরও দাবি করেন, ভ্যারাইটি ম্যাগাজিনের ‘অ্যাক্টরস অন অ্যাক্টরস’ সিরিজে বড় পুরস্কারের জন্য মনোনীত প্রতিদ্বন্দ্বী শিল্পীরা একে অপরকে প্রশ্ন করেন। সেখানে এই ছবিটি নিয়ে স্ট্যানকে প্রশ্ন করবেন বা তার সাথে অংশ নেবেন এমন কাউকে পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘আমি একজন অভিনেতাকে খুঁজে পাইনি যিনি আমার সঙ্গে এতে অংশ নেবেন। কারণ সবাই এই সিনেমা নিয়ে কথা বলতে ভীত।’
তিনি আরও যোগ করেন, ‘আপনি জানেন, আমাকে অনেক বড় বড় কাজ করতে হয়েছে। কিন্তু এই ছবি প্রচারে যে অভিজ্ঞতা দেখছি এমনটা কখনো দেখিনি। সবাই ছবিটি নিয়ে নীরব হয়ে আছে। কেউ কথা বলতে চায় না।’
পিপল ম্যাগাজিনকে ভ্যারাইটি ম্যাগাজিনের সহ-সম্পাদক রামিন সেতুদেহও এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সেবাস্টিয়ান স্ট্যান যা বলেছেন তা সঠিক। আমরা তাকে ‘অ্যাক্টরস অন অ্যাক্টরস’ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু অন্যান্য অভিনেতারা তার সঙ্গে জুটি হতে চাননি। কারণ তারা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কিত সিনেমা বা কোনোকিছু নিয়ে কথা বলতে চাননি।’
স্ট্যান বলেন, ‘আমার মনে হচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসার পর চলচ্চিত্রশিল্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটবে। একটা অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি।’
তিনি হতাশার সুরে আরও বলেন, ‘মনে হচ্ছে শিল্পীরা স্বাভাবিক পরিস্থিতি হারিয়ে ফেলব। কারণ কোনো রকম ভীতি বা এই সিনেমা নিয়ে কথা বলতে অসুবিধা হবে- ভাবলে তো কাজ করার পরিবেশ থাকবে না। আমরা সত্যিই একটি বড় সমস্যায় পড়ব।’
তিনি ট্রাম্পকে রাজনৈতিক ময়দানে একজন প্রেসিডেন্ট এবং সিনেমার পর্দায় একটি চরিত্র হিসেবে গ্রহণ করার অনুরোধ করেছেন। শিল্পচর্চাকে যেন ভয়ের সংকটে পড়তে না হয় সেটাও প্রত্যাশা তার।
(ওএস/এসপি/নভেম্বর ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সোনালী অতীত ক্লাব
- ১৫ আগস্ট ও শেখ হাসিনার ফেরা ঘিরে সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল
- বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- ‘শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়’
- ‘১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র পেয়েছি’
- কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- গ্রিড আছে, আলো নেই: দায় কার?
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








