স্ত্রীকে অপমান, গোল্ডেন গ্লোবস বয়কট করলেন ডেডপুল তারকা
বিনোদন ডেস্ক : হলিউডের বেশ মর্যাদাশীল একটি পুরস্কার গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড। বাংলাদেশ সময় ৫ জানুয়ারি দিবাগত রাতে অনুষ্ঠিত হবে এবারে আসর। সেখানে বসবে তারকাদের মেলা। আনন্দ উৎসবে রঙিন হয়ে উঠবে বিশ্ব চলচ্চিত্রের আঙ্গিনা। তবে এবার মনোনয়ন পেয়েও গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যাবেন না ডেডপুল তারকা রায়ান রেনল্ডস। এমনটাই দাবি করেছে মার্কাসহ হলিউডভিত্তিক গণমাধ্যমগুলো।
সূত্রের বরাতে সেসব খবরে বলা হয়েছে, অনেক আগেই রায়ান ও তার স্ত্রী ব্লেক লাইভলি এই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এখন সবাই মনে করছেন জাস্টিন বালডোনির সঙ্গে চলমান আইনি বিবাদের জন্যই তারা গোল্ডেন গ্লোবসের এবারের আসর বয়কট করেছেন।
সম্প্রতি ব্লেক লাইভলি জাস্টিন বালডোনির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। সেইসঙ্গে মানসিক ক্ষতি হয়েছে দাবি করে মামলাও করেছেন। মামলায় লাইভলির অভিযোগ, বালডোনি একটি বৈঠকে অশালীন মন্তব্য করেছিলেন এবং নিজের ‘পর্নোগ্রাফি আসক্তি’ নিয়ে আলোচনা করেছিলেন। মেয়েদের ন্যুড ছবি ও ভিডিও দেখিয়েছি অন্যদের বিব্রত করেছিলেন। লাইভলি আরও দাবি করেছেন, বালডোনি তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করার জন্য পরিকল্পিত ক্যাম্পেইন চালাতে ম্যানেজারও নিয়োগ করেছিলেন।
যদিও বালডোনি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি লাইভলির বিরুদ্ধে পাল্টা মামলা করার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন। আর এসবের জন্যই রেনলডস এবং লাইভলির গোল্ডেন গ্লোবসে যাবেন না বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আরেক খবরে বলা হয়েছে, জাস্টিন বালডোনি দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন যে রায়ান রেনলডস তাকে ব্লেক লাইভলির ওজন সম্পর্কে প্রশ্ন করার জন্য অপমান করেছেন। মামলায় দাবি করা হয়েছে, বালডোনি একটি সিনেমার শুটিংয়ের জন্য লাইভলির ওজন জানতে তার ট্রেইনারের কাছে প্রশ্ন করেছিলেন। কারণটা হলো, একটি দৃশ্যে লাইভলিকে তুলতে গিয়ে নিজের পিঠের সমস্যায় যেন আঘাত না লাগে সেজন্য সতর্ক হওয়া। তবে তার এই অজুহাত বিশ্বাস করেননি রেনল্ডস। তিনি মনে করেন, তার স্ত্রী লাইভলিকে হেনস্তা করতেই ওজন জানতে চেয়েছিলেন বালডোনি।
রেনল্ডসের সঙ্গে একমত প্রায় সবাই। বিভিন্ন মাধ্যমে এ নিয়ে কথা বলেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় এক নারী মন্তব্য করেন, ‘রেনল্ডস বালডোনিকে অপমান করে ঠিক করেছেন। কারণ যদি আমার পুরুষ সঙ্গীটি আমাকে রক্ষা না করে, যখন কেউ আমার ওজন সম্পর্কে অন্য পুরুষের কাছে প্রশ্ন করে তাহলে আমি তাকে চাই না। রেনল্ডস তার স্ত্রীকে রক্ষা করেছেন।’
রেনল্ডসের বিষয়টি প্রকাশ্যে আসার পর নারীদের মধ্যে একজন দায়িত্বশীল স্বামী ও সঙ্গী হিসেবে তার জনপ্রিয়তা বেড়ে গেছে। তারা মনে করেন রেনলডস তার স্ত্রীর জন্য সঠিক কাজ করেছেন।
(ওএস/এএস/জানুয়ারি ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
- নিরপেক্ষ দেশের পতাকা উড়িয়ে পাকবাহিনী পালাবার পথে ধরা পড়ে
- বাংলাদেশে কি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব?
- ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত
- দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
- প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা
- দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ
- ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
- ‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’
- নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
- সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
- ফুলপুর হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি
- গোপালগঞ্জে এক রাতে দু’টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
- বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
- মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
- বাড়ির দরজায় আসা আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি
- মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- নির্বাচনের সুবাতাস এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- অমলকান্তি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








