‘আমাদের ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো অবস্থা’
বিনোদন ডেস্ক : ‘আমরা যারা বয়স্ক অভিনেতা-অভিনেত্রী আছি তাদের আজকালকার পরিচালকরা বাতিল করে দিয়েছে। আমরা সব ভুলে গেছি, আমাদের ডাস্টবিনে ফেলে দেওয়ার মত একটা অবস্থায় চলে এসেছে।
অথচ বিদেশে এই বয়সের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সিনেমা হয় বিশেষভাবে চরিত্র রচনা করে। ’ কথাগুলো অনেকটাই আফসোস নিয়ে বলেছেন দেশের কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আবুল হায়াত অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘দায়মুক্তি’। সম্প্রতি সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে কথাগুলো বলেছেন গুণী এই অভিনেতা।
প্রবীণ অভিনয়শিল্পীদের চরিত্র আমাদের দেশের সিনেমা বা নাটকে কীভাবে তুলে ধরা হয় তার একটি চিত্র তুলে ধরেন আবুল হায়াত। তিনি বলেন, একটা সময় দেখা গেল- আমি যে চরিত্রে অভিনয় করি সেই চরিত্রের অস্বাভাবিক মৃত্যু হয়। তারপর আমার একটা ছবি দেয়ালে টানানো হয়, এরপর সবাই পুরো সিনেমায় ওই ছবিটা নিয়ে কান্নাকাটি করে।
স্মৃতি রোমন্থন করে এই অভিনেতা একটা প্রতিজ্ঞার কথাও এদিন তুলে ধরেন। তার কথায়, ফাইটার মুসলিম আলি বলে ‘আপনাকে মাইরা যে কত আনন্দ সেটা আপনি বুঝবেন না। আপনারে মারলে পাবলিক হেব্বি খায়’। এরপর একশবার করে পরীক্ষা করলাম, আমি আর এই ধরণের চরিত্রে অভিনয় করব না।
বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত সিনেমা ‘দায়মুক্তি’। এটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। সিনেমাটির বিষয়ে আবুল হায়াত বলেন, ‘দায়মুক্তি’র ব্যাপারে খোকন যখন আমাকে বলে তখন বলেছি- ‘আমি এটা করব’। কারণ এটা আমার অত্যন্ত পছন্দের চরিত্র। আমি তখন ক্যান্সার আক্রান্ত, আমি অসুস্থ ছিলাম। কিন্তু খোকন বলল, ‘আপনি সুস্থ হোন। হায়াত ভাই আপনি যদি সিনেমা না করেন তাহলে এই সিনেমাই করব না’। সুস্থ হয়েছি, আল্লাহর অশেষ রহমতে এখনও কিন্তু যুদ্ধ করে যাচ্ছি, ফাইট করে যাচ্ছি, অভিনয় করছি। এই চরিত্রে অভিনয় করার পর মনে শক্তি পেয়েছি, না আমি ফাইট করতে পারি।
আবুল হায়াত আরও বলেন, খোকন এখানে পিতা-মাতার প্রতি দায়মুক্তির বিষয়টি বলতে চেয়েছে। বাবা-মার বয়স হয়ে গেছে, টাকা-পয়সা দিয়ে আলাদা করে দেই। অনেকেই ভাবে টাকা-পয়সা দিয়ে দিলাম মুক্তি হয়ে গেল। কিন্তু না, বাবা-মা কি জিনিস একসঙ্গে থাকার কী উপকারিতা তার এই সিনেমাতে বোঝানো হয়েছে।
এদিকে, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা হিসাবে সুখ্যাতি রয়েছে আবুল হায়াতের। তবে লেখালেখিতেও রয়েছে তার বিচরণ। প্রতি বছরই তিনি বই প্রকাশ করে থাকেন। এবারও প্রকাশিত হয়েছে তার নিজের লেখা আত্মজীবনী ‘রবি পথ’। সুবর্ণ প্রকাশনী থেকে প্রকাশিত বইটি বই মেলায় পাওয়া যাচ্ছে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ফরিদপুরে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুদ্দিন পাঠানের স্মরণে দোয়া ও স্মরণ সভা
- পেট্রোল মজুূদ ও অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
- আমরা ৮৮'র জমকালো ঈদ পুনর্মিলনী
- ফরিদপুরের বাকচরে ৯ দিনব্যাপী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব শুরু ১৮ এপ্রিল
- গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আ. লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- জামালপুরে ইয়াবা ও হেরোইন উদ্ধার, ৫ মাদক কারবারি গ্রেপ্তার
- ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৫ জনের হামের উপসর্গ
- জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা: কেন্দ্রীয় বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৭৮ জন মনোনীত
- সুবর্ণচরে অটো চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশ দেখলেই পালাতেন, কৃষকের ছদ্মবেশে ধরা পড়লেন পলাতক ডাকাত
- স্বামী-স্ত্রীর কলহে গৃহবধূর আত্মহত্যা, ফরিদপুরে চাঞ্চল্য
- সাতক্ষীরায় বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- প্রলোভন দেখিয়ে গণধর্ষণ ও ছিনতাই: ফরিদপুরে প্রধান আসামি গ্রেফতার
- মুজিবনগর সরকার গঠন: বাঙালির সার্বভৌমত্বের প্রথম আইনি ভিত্তি
- গোবিপ্রবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- উৎসব-অর্থনীতি: প্রান্তিক কুটির শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তার ক্ষমতায়ন
- সৌদি বিরোধী বক্তব্য দিয়ে বিপাকে প্রবাসী আজিজ
- জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
- অগ্নিযুগের শেষ নক্ষত্র: বিনোদ বিহারী চৌধুরী ও আমাদের দায়বদ্ধতা
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৭ শিশু
- নড়াইলে শিশু হত্যার দায় স্বীকার করে মায়ের জবানবন্দি
- জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০
- ফুলপুরে সিসি ক্যামেরা উদ্বোধন করলেন জেলা প্রশাসক
- ইউটিউব দেখে ‘ব্ল্যাক রাইস’ চাষে কৃষক রহমত আলীর বাজিমাত
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
- কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- কুমিল্লায় দায়িত্ব পালনকালে গাড়িচাপায় এসআই নিহত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
-1.gif)








