প্রাগ চলচ্চিত্র উৎসব
অস্কারজয়ী ‘আই অ্যাম নট অ্যা রোবট’ এর মুখোমুখি বাংলাদেশের ‘নট আ ফিকশন’
বিনোদন ডেস্ক : আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের কিনো পাইলটু থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাগ চলচ্চিত্র উৎসব ২০২৫, যেখানে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনটি অস্কার এবং দুটি কানাডিয়ান স্ক্রিন এওয়ার্ডস কোয়ালিফাইং উৎসব ঘুরে আসা চলচ্চিত্র ‘নট আ ফিকশন’। এই উৎসবের মধ্য দিয়ে এক শটের এই সিনেমাটির ইউরোপিয়ান প্রিমিয়ার হবে; যার প্রযোজক, পরিচালক এবং চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু।
ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবের বিশেষ একটি বিভাগ হচ্ছে ‘ভয়েসেস অব ডিসট্যান্ট ল্যান্ডস’, এই বিভাগটি এমন সিনেমাগুলিকে সম্মান জানায়, যা প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে বিশ্বের গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক ইস্যুগুলো নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। এবছর সারাবিশ্ব থেকে মোট ৫টি দেশের চলচ্চিত্র এই বিভাগে মনোনীত হয়েছে, যেখানে ‘নট আ ফিকশন’ এর সুবাদে এশিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে জ্বলজ্বল করছে বাংলাদেশের নাম। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘নট আ ফিকশন’ মূলত একটি ঐতিহাসিক দলীল যা গত দুই যুগে বাংলাদেশের আনাচে কানাচে ঘটে যাওয়া অসংখ্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলে।
ইতোমধ্যেই আমেরিকা, কানাডা এবং লেবাননেরবড় বড় উৎসবে প্রশংসা কুড়িয়ে আসা ‘নট আ ফিকশন’ প্রাগের সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অন্যতম দাবীদার হয়ে উঠেছে। চেক প্রজাতন্ত্রসহ ইউরোপের নানান গণমাধ্যমে এই উৎসব কেন্দ্রিক খবরগুলোতেও তারা বাংলাদেশের নাম গুরুত্বের সাথে প্রচার করছে।কিন্তু এই পুরষ্কারের জন্য ‘নট আ ফিকশন’কে লড়তে হবে ২০২৫ সালেরঅস্কারজয়ীসেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম নট অ্যা রোবট’-এবং অন্যান্য দেশের ছবিগুলোরবিপরীতে।ভিক্টোরিয়া ওয়ারমারডামপরিচালিত এই ডাচ সিনেমাটি আধুনিক ডিজিটাল জীবনের বাস্তবতাকে ব্যঙ্গাত্মকভাবে চিত্রিত করেছে। এক ব্যর্থ ক্যাপচা পরীক্ষার মাধ্যমে তৈরি হওয়া ভার্চুয়াল আইডেন্টিটি সংকটকে তীক্ষ্ণ বিদ্রুপে রূপ দিয়েছে এই চলচ্চিত্র, যেখানে প্রযুক্তির দাপটে মানুষের অস্তিত্ব সংকটের প্রতিচ্ছবি উঠে এসেছে।দুই সিনেমার মধ্যে পার্থক্য দারুণভাবে স্পষ্ট—একটিতে উঠে এসেছে স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্রের নির্মম বাস্তবতা, আরেকটি প্রযুক্তি দুনিয়ার তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক বিশ্লেষণ। ‘নট আ ফিকশন’ যেখানে বাস্তব জীবনের তীব্র সত্য তুলে ধরে, ‘আই অ্যাম নট অ্যা রোবট’ সেখানে প্রযুক্তিনির্ভর সমাজের হতাশা আর বিভ্রান্তিকে ব্যঙ্গাত্মকভাবে দেখায়। দুটি সিনেমা ভিন্ন ঘরানার হলেও নির্মাণশৈলী এবং গল্পের জোরে হয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইউরোপের এই বিশ্বমঞ্চে।
প্রাগ চলচ্চিত্র উৎসব শুধু প্রতিযোগিতার মঞ্চ নয়, এটি এক বিশাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মও।উৎসবের এবারের আসরে সারাবিশ্ব থেকে নানান বিভাগে মোট ৭২টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, যার মধ্যে Berlinale 2024-এ প্রদর্শিত চেক সিনেমাগুলোর পাশাপাশিআমেরিকা, ইউরোপ,দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, কাতার,মধ্যপ্রাচ্যসহ নানান দেশের চলচ্চিত্রথাকবে। বিশেষভাবেকানাডিয়ান সমসাময়িক চলচ্চিত্রের একটি কিউরেটেড শো-কেসপ্রদর্শিত হবে এবার।এছাড়াও, কান বিজয়ী দুই ইউরোপীয় নির্মাতাগুন্নুর মার্টিনসডোত্তির স্লুটারএবংএলজবিয়েতা বেঙ্কোভস্কাউৎসবে মাস্টারক্লাস পরিচালনা করবেন, যেখানে উদীয়মান নির্মাতারা চলচ্চিত্রশিল্প নিয়ে গুরুত্বপূর্ণ ধারণা ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক হলোপুরস্কারের আর্থিক মূল্য।শ্রেষ্ঠ চলচ্চিত্র গুলোর জন্য ৭৫,০০০ চেক ক্রোনা (প্রায় ৩,০০০ ইউরো) এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য ১,০০,০০০ চেক ক্রোনা (প্রায় ৪,০০০ ইউরো) পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশি চলচ্চিত্রের জন্য এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক,দেশের স্বতন্ত্র ও নির্ভীক চলচ্চিত্র নির্মাণের চেতনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার এক বিরল সুযোগ।অস্কারজয়ী চলচ্চিত্রের বিরুদ্ধে লড়াই করে ‘নট আ ফিকশন’ বিজয়ী হতে পারে কি না, তা সময়ই বলবে। তবে নিশ্চিতভাবেই এটিবাংলাদেশি সিনেমার আন্তর্জাতিক উত্থানের এক নতুন দিগন্তউন্মোচন করবে।
নির্মাতা সিজুর সঙ্গে নট আ ফিকশনের সহ-প্রযোজক হিসেবে কাজ করছেন চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি এবং লাইলি বেগম। এছাড়া এই সিনেমায় অভিনেতা হিসেবে কাজ করেছেন উদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ এবং মিথুন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্বরণ এবং সৈয়দ তামুর হাসান।ছবিটির নির্বাহী প্রযোজনায় ছিলেন মোঃ আসিফ,সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ ও রনি সাজ্জাদ, কালার করেছেন রাশাদুজ্জামান সোহাগ, সম্পাদনায় ছিলেন লিওন রোজারিও এবং তানভীর আহমেদ রনি। এছাড়া সহকারী পরিচালক হিসেবে কাজ করেছে মোঃ আমান খান এবং আল আমিন সুমন।
(পিআর/এসপি/মার্চ ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধের জেরে হামলার অভিযোগ, আহত ৪
- ধামরাইয়ে পৌষ সংক্রান্তি ও বুড়ির পূজা উপলক্ষে ৩ দিনের মেলা
- জারি গানে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করলো কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ
- ইয়াহিয়া খান আগামীকাল করাচী থেকে লারকানায় পৌঁছবেন
- এ-তো দেয়াল ভাঙ্গার প্রতিবাদী গান
- সালথায় মাটি কাটার দায়ে দুইজনের কারাদণ্ড
- ফরিদপুরে ক্যাব জেলা কমিটির মতবিনিময় সভা
- মহম্মদপুরে মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত
- ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- ‘হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর আঁচড় লাগলে প্রতিরোধ করা হবে’
- রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু
- কাপ্তাইয়ে সাংবাদিকদের সাথে জোন কমান্ডারের বৈঠক
- পাংশায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
- কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না: শামা ওবায়েদ
- ব্রাহ্মণবাড়িয়ার কালিকচ্ছে ওয়ালটনের নতুন এক্সক্লুসিভ শোরুম ‘আরিশা ইলেকট্রনিক্স’
- জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- চাটমোহরে শিয়ালের মাংস বিক্রি, কসাই পলাতক
- কুড়িগ্রামে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ
- ঝিনাইদহে ১ লাখ ৬৬ হাজার নতুন ভোটার, কেন্দ্র বেড়েছে ৩টি
- টুঙ্গিপাড়ায় ইজিবাইক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত
- কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
- টাঙ্গাইলে ১৮ লক্ষ টাকার ইয়াবাসহ কারবারি গ্রেফতার
- কার্যালয়ে ঢুকে ২ শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত, বিচারের দাবিতে মানববন্ধন
- নড়াইলে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
-1.gif)








