ঈদে নতুন সাত সিনেমা দেখাবে চ্যানেল আই
বিনোদন ডেস্ক : ঈদের আনন্দ উপভোগ করতে টেলিভিশন দর্শকদের জন্য বাড়তি মাত্রা যোগ করতে যাচ্ছে চ্যানেল আই। এবারের ঈদুল ফিতরের ছুটির দিনে দর্শকরা উপভোগ চ্যানেলটিতে উপভোগ করতে পারবেন সাতটি সিনেমা। এই সাতটি সিনেমার টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে এই আয়োজনেই।
চলচ্চিত্রগুলো সম্প্রচারিত হবে ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে। ঈদের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রচার হবে সিনেমাগুলো।
যথাক্রমে দেখা যাবে কিল হিম, দরদ, আগন্তুক, গ্রীন কার্ড, ডেড বডি, মাকড়সার জাল এবং মেকাপ।
এর মধ্যে ‘কিল হিম’ সিনেমায় জুটি বেঁধে হাজির হবেন অনন্ত জলিল ও বর্ষা। অ্যাকশন ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। ‘দরদ’ ছবিটির প্রধান চরিত্র শাকিব খানের। এতে তার বিপরীতে আছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান। তৃতীয় দিনের সিনেমা ‘আগন্তুক’ বিপ্লব সরকারের নির্মিত চলচ্চিত্র। যৌথভাবে এটি প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক ও বিপ্লব সরকার। চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন, নাঈমা তাসনিমসহ অনেকে।
‘গ্রিন কার্ড’ যৌথভাবে নির্মাণ করেছেন কাজী হায়াৎ ও রওশন আরা নিপা। আমেরিকায় কতটা অসহায় বাংলাদেশিরা সেই চিত্রই তুলে ধরা হয়েছে এ ছবির গল্পে। এতে অভিনয় করেছেন কাজী মারুফ, নুসরাত তিসাম, নাজিদা সৈয়দ, নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিল্পী, কাজী আরিশা, রাফি আহমেদ, আকাশ রহমানসহ অনেকে।
‘ডেড বডি’ নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। হরর গল্পের সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, জিয়াউল রোশান, মিশা সওদাগর, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান ও কলকাতার অন্বেষা রায়সহ আরও অনেকে। ‘মাকড়সার জাল’ ছবিটি পরিচালনা করেছেন আকাশ আচার্য্য। সোমা আচার্য্যের গল্পে বাবুল রেজা এর চিত্রনাট্য লিখেছেন। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিমাদ্রী হিমু, সামিহা আক্তার ও বড়দা মিঠুসহ অনেকেই।
ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয় এই ছবিটিকে। অবশেষে সিনেমা থেকে কিছু অংশ বাদ দিয়ে এটি মুক্তির অনুমতি পায়। চলতি বছরের ১০ জানুয়ারি ছবিটি হলে মুক্তি পেয়েছিল। এবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ গ্রেড’ পাওয়া এ ছবিটি দেখাবে চ্যানেল আই। ঈদের সপ্তম দিনে প্রচার হওয়ার তালিকায় থাকা ‘মেকাপ’ সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি, বিশ্বনাথ।
(ওএস/এএস/মার্চ ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








