বিনোদন দুনিয়াকে হাতছানি দিচ্ছে মুম্বাই ওয়েভস সামিট
বিনোদন ডেস্ক : ভারতের মুম্বাই শহরে প্রথমবারের মতো বসছে মিডিয়া ও বিনোদন দুনিয়ার বিরাট আয়োজন ওয়ার্ল্ড অডিও-ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস)। রেডিও, টেলিভিশন, সংবাদমাধ্যম, সংগীত, বিজ্ঞাপন, অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স, সামাজিকমাধ্যম, অনলাইন ক্রিয়েটরস, কৃত্রিম বুদ্ধিমত্তা, সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম এবং শিল্পপ্রদর্শনীসহ প্রায় সব মাধ্যমকে এক ছাতার নিচে বেড়ে ওঠার সুযোগ করে দেবে এই উদ্যোগ।
আসছে পয়লা মে থেকে ৪ মে, ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে ওয়েভস। এতে যোগ দেবেন সারা পৃথিবীর মিডিয়া ও বিনোদন দুনিয়ার অংশীজনেরা। নানান রকম প্রদর্শনী, কনফারেন্স, মতবিনিময়, সেবা কেনাবেচারসহ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে সামিট। গতকাল (১৮ মার্চ) বুধবার এ সামিট নিয়ে ঢাকার সাংবাদিকদের জানায় ঢাকার ভারতীয় হাইকমিশন। দুপুরে হাইকমিশনের সংস্কৃতিবিষয়ক শাখা ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারে ওয়েভস সামিটের বিস্তারিত তুলে ধরেন ভারতীয় হাইকমিশনের অন্যতম ফার্স্ট সেক্রেটারি অ্যান মেরি জর্জ।
মেরি জানান, ওয়েভস সামিটের লক্ষ্য হল বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া ও বিনোদনশিল্পের নেতাদের এক করা। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সহযোগিতা, উদ্ভাবন, সমন্বয় এবং শৈল্পিক উৎকর্ষ সৃষ্টিতে সক্ষম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা। মেরি বলেন, ‘বিশ্ব অডিও-ভিজ্যুয়াল এবং এন্টারটেইনমেন্ট সামিটের লক্ষ্য ভারতীয় মিডিয়া ও বিনোদনশিল্পের উত্তরোত্তর বিকাশ। এ জন্য আঞ্চলিক প্রতিনিধি, এই শিল্পের ভারতীয় ও বৈশ্বিক নেতা এবং নীতিনির্ধারকদের নিয়ে বিভিন্ন অধিবেশন থাকবে সামিটে। সেখানে শিল্পগুলোর বিভিন্ন সুযোগ, চ্যালেঞ্জ, ভবিষ্যতের মিডিয়া এবং বিনোদনশিল্পের গঠন নিয়ে থাকবে আলোচনা।
ওয়েভস সামিটে থাকবে সংগীত ও সাম্প্রতিক প্রযুক্তি নিয়ে নানান রকম প্রতিযোগিতা। আর সেসব প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হবে নগদ অর্থ, প্রকল্প উন্নয়ন সহযোগিতা ও বিনিয়োগ। এ ছাড়াও স্বীকৃতি, সনদ ও সম্মাননা হিসেবে থাকবে নানান সুযোগ। বিনোদন ভুবনের নানান বিষয় শেখা ও আন্তর্জাতিক অঙ্গনের পেশাজীবীদের সঙ্গে যৌথভাবে কাজের সুযোগও তৈরি করে দেবে এ সম্মেলন। এ সংক্রান্ত আরও তথ্য জানা যাবে উদ্যোগের ওয়েবসাইট ওয়েভস ইন্ডিয়া ডট অর্গ-এ।
এর আগে ভারতীয় সিনেমার ১১১ বছর উদযাপন উপলক্ষে সাংবাদিকদের ‘ভারতীয় চলচ্চিত্রের যাত্রা’ শীর্ষক একটি প্রদর্শনী ঘুরে দেখানো হয়। সেখানে স্থান পেয়েছে শতবর্ষী ভারতীয় চলচ্চিত্রের পোস্টার, নির্মাতাদের ছবি ও তথ্য। প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ ও অবদানের নানা ছবিও সেখানে প্রদর্শিত হয়েছে।
(ওএস/এএস/মার্চ ২০, ২০২৫)
পাঠকের মতামত:
- এ-তো দেয়াল ভাঙ্গার প্রতিবাদী গান
- সালথায় মাটি কাটার দায়ে দুইজনের কারাদণ্ড
- ফরিদপুরে ক্যাব জেলা কমিটির মতবিনিময় সভা
- মহম্মদপুরে মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত
- ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- ‘হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর আঁচড় লাগলে প্রতিরোধ করা হবে’
- রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু
- কাপ্তাইয়ে সাংবাদিকদের সাথে জোন কমান্ডারের বৈঠক
- পাংশায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
- কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না: শামা ওবায়েদ
- ব্রাহ্মণবাড়িয়ার কালিকচ্ছে ওয়ালটনের নতুন এক্সক্লুসিভ শোরুম ‘আরিশা ইলেকট্রনিক্স’
- জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- চাটমোহরে শিয়ালের মাংস বিক্রি, কসাই পলাতক
- কুড়িগ্রামে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ
- ঝিনাইদহে ১ লাখ ৬৬ হাজার নতুন ভোটার, কেন্দ্র বেড়েছে ৩টি
- টুঙ্গিপাড়ায় ইজিবাইক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত
- কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
- টাঙ্গাইলে ১৮ লক্ষ টাকার ইয়াবাসহ কারবারি গ্রেফতার
- কার্যালয়ে ঢুকে ২ শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত, বিচারের দাবিতে মানববন্ধন
- নড়াইলে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪
- দুস্থের ২১ কম্বল বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
- হাদির সাথে হিরো আলমের তুলনা চলে!
- একরাতে তিন মোটরসাইকেল চুরি
- তুরস্কের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ দ্রুতগতিতে এগোচ্ছে
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
-1.gif)








