আসছে ‘ইনসাফ’ ভয়ংকর রুপে মোশাররফ করিম
বিনোদন ডেস্ক : চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝোলানো থেটোস্কোপ, মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে। দেখেই বোঝা যাচ্ছে, প্রতিশোধের নেশায় দাঁড়িয়ে আছেন অভিনেতা মোশাররফ করিম। এমন ভয়ংকর চরিত্রে মোশাররফ করিমকে আগে দেখা যায়নি কখনও।
তেমনই এক ভয়ংকর রূপে হাজির হলেন অভিনেতা। গতকাল রবিবার সন্ধ্যায় নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়। সেই পোস্টারটিতেই মোশাররফ করিম ধরা দিলেন ছক ভাঙা লুকে।
পরিচালক ইঙ্গিত দিলেন, ঈদুল আজহায় যে মোশাররফ সামনে আসছেন তিনি চিরচেনা নন। ভিন্ন একজন, ভয়ংকর একজন।
নির্মাতা আগেই জানিয়েছিলেন, অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। এতে দানবীয় ও ভয়ংকর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটিরই আভাস দিল। সিনেমাটিতে নায়ক হিসেবে আছেন শরিফুল রাজ। ধুন্ধুমার অ্যাকশন অবতারে এতে রাজকে উপস্থাপন করা হবে। সিনেমায় শরিফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ।
‘ইনসাফ’ সিনেমার মাধ্যমেই ঢাকাই চলচ্চিত্রের পুরোপুরি কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ফারিণে র। গত ২৫ এপ্রিল প্রকাশিত হয় ছবিটির ফার্স্ট লুক পোস্টার। হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির করা হয় রাজকে। পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখা হয়েছে, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ!’
সেই ধারাবাহিকতায় এবার এলো মোশাররফ করিমের পরিচিতি। তবে ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিম নেতিবাচক, না ইতিবাচক চরিত্রে অভিনয় করবেন- সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সিনেমাটির টিম।
জানা গেছে, গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে ইনসাফের শুটিং। এখন চলছে শেষ অংশের কাজ। ঈদুল আজহায় মুক্তি পাবে ‘ইনসাফ’। বাংলাদেশে প্রথম হলেও ইনসাফ সঞ্জয় সমাদ্দারের দ্বিতীয় সিনেমা এটি। এর আগে জিৎকে নিয়ে টালিউডে ‘মানুষ’ সিনেমা বানিয়েছিলেন তিনি।
(ওএস/এএস/মে ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ভারতীয় সেনাবাহিনী আখাউড়ার দক্ষিণ এবং পশ্চিমাংশ দিয়ে অবরোধ করে
- ফেসবুক পোস্ট ডিলেটকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
- খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
- সাতক্ষীরার কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যুবার্ষিকী
- নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- নড়াইলে মামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে কামঠানাবাসী
- ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যা, মায়ের সঙ্গে কারাগারে দুই বছরের শিশু
- কাপাসিয়ায় জামায়েতের সমাবেশ নিয়ে, আয়োজক কমিটি সাংবাদিকদের সাথে মতবিনিময়
- মাদক ব্যবসায়ীকে আটকের জেরে দুই গ্রাম পুলিশকে পেটালো বিএনপি নেতা
- শৈলকুপায় পেঁয়াজ রোপনের ভরা মৌসুমে সারের কৃত্রিম সংকট, ফলন বিপর্যয়ের শঙ্কা
- দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রির অভিযোগ
- নড়াইলে চাকুরচ্যুত প্রধান শিক্ষকের নামে মামলা
- মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা
- সুন্দরবনে বনবিভাগের অভিযানে শামুক-ঝিনুকসহ ৮জন আটক
- সোনাতলায় অভ্যন্তরীণ আমন সংগ্রহের উদ্বোধন
- গোপালগঞ্জ ও পিরোজপুরের কৃষকরা পেল বিনামূল্যে আলু বীজ
- নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম
- সাংবাদিক আরজুসহ ৮ জনের নামে ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দাবি
- নড়াইলে চিত্রা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- টাঙ্গাইলে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
- দিনাজপুরে বাস চাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত, আহত ৬
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক মঞ্চে বিএনপি–জামায়াত–ইসলামী আন্দোলন–জাতীয় পার্টি
- সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রেজাউল করিম সেলিমের মৃত্যু
- গোপালগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই: সারজিস
- উখিয়ার লাল পাহাড়ে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
- প্রাণ
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








